বহমান রোদে একঠোঙা চানাচুরের মত কলকাতার ট্যাক্সি
কাল মাঝরাতে তারা ছিল আরশোলা ছারপোকা
বিনদাস, পোষ্টারে ছেয়ে ঢেকে ফুটপাত, খেঁদা আর পেঁচি
মিটমিটে ল্যাম্পের আলোয় যেটুকু আছে রাস্তার তা আলপনা
আজ দুপুরে,
কেবল ঘাম হল।
নদীর হাওয়া, অনেক দূর।
হাতে আব্বাসউদ্দিনও নেই।
টক দই সম্বল, নোনতা ঘাম
আর ট্যক্সির ড্রাইভার পা দুটো জানালার বাইরে ছুড়ে ঘুমায়
ইথিওপিয়ার মত, কোন ট্যক্সিই দুপুর রোদে সিঙ্গি শাবক হয়ে ওঠে না।
রাস্তায় পিচ গলতে থাকে তবু নদী হয়ে ওঠে না।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৭ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


