উল্টানো ছাতা যখন নৌকা হয়ে গেল তখন ঘড়ির কাচে ঝাপসা মেঘ, স্ক্রিন সেভারে পুরুলিয়া। বিছানা বালিশ ভিজে যাচ্ছে। পর্দার চেহারা হাতির মতো। গুরু, এবার ক্রিকেট মাঠ নইলে ফোল্ডিং খাট।
পার্স বেগুনি বা তেলচিটে তেলেভাজার মতো বুলডোজার নিয়ে বাড়িটা ভেঙ্গে ফেলে আমগাছে আম, এয়ারপোর্ট দিয়ে আসার পথে ভীষণ মাতাল হয়ে প্রচণ্ড গরমে সিন্থেসাইজারের মতো শুয়ে পড়ি। গুরু সাইজ দেকেছ? হাতে গরম না হলে মার্গো সাবান।
প্ল্যানেট এম-এ, চৌকো টিভিরা নাচে গান গায় মালবিকা, মাথায় ফেট্টিতে পন্ডিচেরি আর অন্যদিকে ৩০ বছর হল নেতাজি ইন্ডোরে, আমাদের শিল্পায়নের প্রশ্নে কাবু করার জন্য স্মারনফ এল আর সিডিতে নন্দীগ্রাম। গুরু, ভরে দিয়েচি কবীর সুমন না হলে ফুলবাগান।
ট্যাক্সিতে জল ঝরছিল, নেতাজি ইন্ডোরেও। শিলাজিৎ পিচ্চি মেয়েটার জন্য আফ্রিকার গান দিল সিডি ভরে আর লজেন্স বেচল গরমে আর ট্যক্সি হয়ে রাত একটায় বাড়ির নীচে ছেড়ে দিয়ে গেল। গুরু, দিস ইজ ব্লেন্ডিং না মানলে লোডশেডিং।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


