আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা... 

হুস-হাস

০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ২:১২

রাস্তা। ভিজে ভিজে। চারপাশ ইডেন গার্ডেনের মত দূর আলোকস্তম্ভে আলো, গোপাল ভাঁড়ের রান্নার গল্প এসেই মিলিয়ে গেল, এখন এগুলো ভাবার সময় নয়। গাড়িতে গাড়িতে হাওয়া বাড়ে,হাত দেখালেও কেউ থামেনা। কেউ গতিও কমায় না, এতরাতে সব ট্যাক্সিতেই লোক? ভুল দেখি বলে মনেও হয় একবার। না, এখন ওসব ভাবার সময় নয়।

যে রাস্তা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দু নৌকায় পা দিয়ে,বাংলা গানে

০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১২

জানালায় হলুদ বালি আর নীল ঢেউ। কতগুলি বাচ্চা হাওয়া বল ছোড়াছুড়ি করে, আর ঐ দূরে মেঘেরা কাজলের মত চোখ নিয়ে, দেখে নিচ্ছিল আমাকে আর সব নয়নতারা ফুলগুলি ঝরে পরছিল স্নেহের মত। বালিতে কিছু দূর দূর আ্যন্টেনা পোঁতা, কিছু কাক বাংলা গানের মত কেবল বাজছে। ঐ ঘুলঘুলি থেকে পালক ঝরে পড়ল...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ছায়া যায় ভেসে : ১০০তম পোষ্ট

২৩ শে মে, ২০০৭ রাত ১০:৫৮

শকুন্তলার গল্প সমাহিত। সাত ঘোড়ায় টানা রথের আওয়াজ ছড়িয়ে পড়ে সিনেমাহলের কোণায় কোণায়। এর মাঝে সূর্য ভেসে যায় জলে। নদীর ওপারে থাকে ছায়া, যম ও যমুনার কথা।

ক্রমান্বয়ে লাল বদলায়। টিন্চার আয়োডিনের মত তুলো মেখে ভুত আমাদের মাংস-দেহগুলি। ছায়া দেয় সুরার গেলাসে। দাশরথি রায়ের পাঁচালী ও পমফ্রেট মাছ কিছুটা গল্পকথা...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

এবার জন্মদিনে

১৮ ই মে, ২০০৭ রাত ১১:৫৪

শ্যুটিং ছিল। অগত্যা আগের রাত ট্রেনে। হাজারিবাগের পূর্বের স্মৃতি সুখকর ন। স্মৃতি আর কোনদিনই বা সুখকর হয়? সময় কাটানোটাই আহা আহা... শালপাতার ফাঁক দিয়ে আলো কেটে কেটে পড়ছে আর অমন রোদ্দুরেও চমত্তকার মহুল গন্ধ দূরের পাহাড়গুলোকে কিছুক্ষণের মধ্যেই হাতি বানিয়ে দেয়। সে গল্পে যদি ঢুকি রাত তো এমনিতেই কাবার। আমাদের...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

প্প্বুপ্প্ব্র...

১৫ ই মে, ২০০৭ রাত ১২:০৯

শব্দ আমার গঙ্গাজল আয় গড়িয়ে আয়, পেখম তোলা বাজনা শালিখ, আকাশ মেঘ কে কার মালিক, রোদের ঝিলিক ভেঙে পড়ে, মাঠের ঘাস থাকছে মাঠে, পিঁপড়ে বেড়ায় শুকনো কাঠে, বুদ্ধি বলে থাকিস ঘরে, দেওয়ালে সাদা পাখনাওয়ালা রাখ আদরে, দেওয়াল ছিল কতগুলো গাছ, পাতার খেলায় জ্যান্ত মাছ, বাতাবী লেবুতে ভূগোল ছিল,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার কিছু কথা ছিল- অত:পর মৌসুমী ভৌমিক

০৫ ই মে, ২০০৭ দুপুর ১২:১২

গানে আমার আগ্রহ কম, জীবন চাইছে আরো বেশী, আরো বেশী কিছু এমতাবস্থায় একদা ম্যাক্সমুলার ভবন, কলিকাতায় মৌসুমি ভৌমিক। না, তিনি ছিলেন না সেখানে। ছিলেন নাই বা বলি কি করে। কাঠমান্ডু ফেরত কিছু সিনেমা দেখছি, ৯৭-৯৮, সম্ভবত। তারেক- ক্যাথরিনার একটি ছোট সিনেমায়, তাকে পেলাম। যশোর রোড।

তার পর খোঁজ। যশোর রোডের,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এখন শব্দেরা

৩০ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:০৭

এখন শব্দেরা অনেক উঁচু উঁচু দেওয়াল থেকে লাফিয়ে পড়ে। বাস ও ট্যাক্সির শব্দ, হর্ণ কেবল হর্ণ একরাশ জোনাকীর মত ছেয়ে যাওয়া মাথার ভিতর রোদ্দুর ঢুকিয়ে দেয়। পিচগলা রাস্তা দিয়ে হুঁশ হাশ ছুটে যাচ্ছে বাস, ঘড়ির শব্দ কান পর্যন্ত পৌঁছায় না।

এখানে শব্দেরা এমনি এমনি ঘুরে বেড়ায়। রাস্তা ছাড়িয়ে আকাশ অব্দি পৌঁছানোর...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ফেরা

৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:৪১

রোদ্দুরে। ধুলোয়, আনন্দে।এ পাশে তালগাছ, ঐ দূর সবুজ হয়ে থাকা পুকুর, এর মাঝে আমি ফিরলাম।

আকাশ ভরা সাদা সাদা মেঘ, সোডা জল বুদবুদ, শীতল শীতল সুমন-সাবিনার গানে আমি ফিরলাম। মধ্যরাত পেরিয়ে হামদ ও নাত শোনা, বেলাতনের লেকের মত এখানে ও পুকুরভরা হাসেরা।

আমের শরবত, আর তার আগেই গ্লাস ভেঙে যাওয়ার অপূর্ব ভঙ্গিমায়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে

১৩ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:০১

লক্ষী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?
দেখ রে চেয়ে আপন -পানে পদ্মটি নাই পদ্মটি নাই ।।
ফিরছে কেঁদে প্রভাত বাতাস, আলোক যে তার ম্লান হতাশ,
মুখে চেয়ে আকাশ তোরে শুধায় আজি নীরবে তাই।।
কত গোপন আশা নিয়ে কোন সে গহন রাত্রিশেষে
অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে।
হল না...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

এ এপ্রিলের স্বপ্ন

১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ৭:২৫

1/ বিকিনি পরা এক মহিলা মৌখিক পরীক্ষা নেবেন আমার। আমি গুটিগুটি পায়ে দাঁড়াই সুইমিঙ পুলের ধারে।পুলের ঝকঝকে নীল জলের দিকে তাকিয়ে তিনি বলেন , একটু অপেক্ষা করতে হবে, তোমার আগেরজনকে এখনো হজম করতে পারে নি, আমার কুমির সোনারা। আমি জলের দিকে তাকাতেই জল লাল হয়ে ওঠে।

2/

আমি গুটিগুটি পায়ে গিয়ে দাঁড়াই।সাদা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



   পরের পাতা


 


ভাঙচুর ও চানাচুরপ্রিয়। খেতে ভালবাসি সিনেমা, মদ, মাছ, মাংস, ছবি ও বই।

মাঝেমাঝে লিখি আর মাঝেমাঝে ঘুমোই।

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১৫টি
  • মন্তব্য করেছেন: ৪৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৮১৯টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ২৮৮৩১ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.১১৯০ সেকেন্ড