আমার প্রিয় পোস্ট
- একটা উমর এই যামানায় চাই হে মেহেরবান - বিবেক সত্যি
- যাদুর বর্গ - বিবেক সত্যি
- শুভ পাই দিবস!!
- কণা
- খালীপায়ে হাঁটবো, মনে সাধ জেগেছে - টিকলি
- শেষ কবে কেঁদেছেন - মনে আচে ? - k-79er34b
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- মাইক্রোস্কপিক - ত্রিভুজ
- ভালো লাগেনা আর গালিগালাজ- কাদা ছোঁড়াছোড়ি... - শিরোনামহীন
- ```পিঁপড়াদের ব্রীজ!!``` - ময়না কাঁটা
- জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? - আলেকজান্ডার ডেনড্রাইট
- পবিত্র কোরআনে বর্ণিত ১৯ এবং ১৯৬ প্যালিনড্রোমিক সংখ্যা - আজমান আন্দালিব
- মেঘের রাজ্য দার্জিলিং ঘুরে এসে... - মেসবাহ য়াযাদ
- ডাক্তার আইজউদ্দিন, আপনি কেমন আছেন ? - বিবেক সত্যি
- পারিজাতের ভাঙলে ঘুম - চাঁদের বুড়ি
- কুয়েত ফেরত বাঙ্গালী শ্রমীকদের যে কারনে আমি সহমর্মীতার বদলে জুতা-পেটা করার পক্ষপাতি - কাপালিক
- সামহোয়্যারইন আড্ডা: সব পাগলের হইলো মেলা.... - ত্রিভুজ
- ঘৃণা ঘৃণা ঘৃণা - মুনিয়া
- বজলু মহাজনের কাকের ঠ্যাং বকের ঠ্যাং- ব্লগ ভাতিজীর জন্য - - বজলু মহাজন
- Finnish Horse - সিস্টার হার্ব
- Palestine weather forecast: snow expected - সিস্টার হার্ব
- জানি না কেমন - নীল চুড়ি
- ব্লগ পাঠশালায় আমার প্রথম পদক্ষেপ - নীল চুড়ি
- আবার দেখা হবে বস্। কোন এক কবিতার আসরে
বা যুদ্ধক্ষেত্রে
। - নাহিদ মাহমুদ
- দেখা যাক ব্লগে প্রকাশ করতে পারি কিনা? - পারলাম দেখছি!!!!!! - উম্মু আবদুল্লাহ
- ওহে সামী মিয়াদাদ - আমার সঙ্গে দ্বন্দ যুদ্ধ!! - তবে তাই হোক - রাজামশাই
- ইরান, প্লীজ্, আমাদের মাথা হেট্ করে দিওনা! - ফারজানা১৬
- হাই তুলতে তুলতে মারা যাচ্ছি - অলস
- মাথায় ওটা কি যেনো?? - এই আমি মীরা
- নির্বোধের সন্ধানে - মাহমুদ রহমান
- শান্তির বার্তা নিয়ে নতুন গ্রুপ 'ইসলাম' - ত্রিভুজ
- 'একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ'? নাকি একটি অর্ধশিক্ষিত গোঁজামিল? (প্রথম পর্ব - ত্রিভুজ
- কম্যুনিজম মানবতার জন্য অভিশাপ।পর্ব ১ - ভ্রুক্ষেপিত জ্ঞান
- মন্তব্য করুনঃ আপনি মুক্তিযোদ্ধা - বিবেক সত্যি
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- দাড়িওয়ালা বনাম দাড়িহীন - আস্তমেয়ে
- হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ.. - বিবেক সত্যি
- ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয় - বিবেক সত্যি
- কঠিন বাস্তবতা (আমার মৃত্যু ভাবনা)... - সমুদ্রের উত্তাল তরঙ্গ
- ALLAH = ONE !!!!
- বিবেক সত্যি
- ব্লগে এসে রাজাকার দের চি.. নে.. ছি.. - বিবেক সত্যি
- Why Did The মুরগী Cross The Road?
- ত্রিভুজ
হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ..
১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৪
বর্তমানে পরিচিত বড় কয়েকটি সম্প্রদায়ের মধ্যে বলা হয় হিন্দুরা সবচেয়ে প্রাচীন (সনাতন) এবং মুসলমানরা সবচেয়ে নতুন। উপমহাদেশের প্রেক্ষিতে আসুন দেখি হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ..
১. মসজিদ ও মন্দির উভয় ই কেবলামূখী অর্থাত পূর্ব পশ্চিম মুখী.. (বড়বড় মন্দিরগুলির প্রবেশদ্বার সবখানেই পূর্বদিকে-দুবইজ)
২.চিতায় মৃতদেহের মাথা উত্তরে থাকে, আর কবরেও একই সিস্টেম
৩.হজ্জে-ওমরায় মুসলমানরা ৭ তাওয়াফ করে, হিন্দুরা বিবাহমঞ্চে অগ্নিহাতে ৭ বার প্রদক্ষিণ করে
৪.হজ্জে ২ টি সেলাইবিহীন চাদর পরা হয় আর তীর্থযাত্রায় হিন্দুদের পোষাক একই রকম। এমন ও হতে পারে উপমহাদেশের নারীদের প্রিয় পোষাক শাড়ীর ঐতিহ্য ও এখান থেকেই
৫.হজ্জ-ওমরায় চুল ছাটা বাধ্যতামূলক, তীর্থযাত্রায় ও মাথা মুন্ডনের রীতি চালু আছে
৬.হজ্জে এহরামকালীন জুতা এমন হতে হয় যেন পায়ের উপড়িভাগ ঢাকা না পরে আর স্মরণাতীত কাল থেকে তীর্থযাত্রাকালে যে কাঠের খড়ম পড়া হয় তার উপরটা সম্পূর্ণ খোলা
৭.আকীকায় বাচ্চাদের নাম রাখার সময় মাথা ন্যাড়া করা হয়, হিন্দুরাও বাচ্চাদের নাম রাখার সময় ধর্মীয় রীতি হিসেবে মাথা মুন্ডন করায়
প্রকাশ করা হয়েছে: হুম.. বিভাগে ।
রাজনীতিক বলেছেন:
মিলের সাথে সাথে অমিলগুলোও তুলে ধরলে ভাল হতো। ৫
সাইমুম বলেছেন:
৫
আবূসামীহা বলেছেন:
৫
পুতুল বলেছেন:
আল্লাহ হরি রাম রহিমে কোন প্রবেধ নাইরে।
মুকুল বলেছেন:
সবাই তো আসলে আদম সন্তান। ভাই-ভাই। *****
আরশাদ রহমান বলেছেন:
মুসলমানের পুল সিরাত আর হিন্দুর বৈতরনী। প্রায় সব ধর্মের বিশ্বাস বেহস্ত দোযখ আছে এবং তা উপরে মহাকাশের কোন স্থানে। হিন্দু মুসলমানের হাতাহাতিকে নজরুলের মত হ্যান্ডসেক করানোর চেষ্টা। ভালো। অপেক্ষা করেন ধর্মান্ধ গোড়ারা এলো বলে
শিউলি বলেছেন:
ভাল লেখা।
শিউলি বলেছেন:
তবে এই ছবি ব্যবহারের জন্য অনেকেই ক্ষেপতে পারে।
বঙ্গাব্দ বলেছেন:
করলেন কী ভাই ! খারান , বাংলা ভাই নাই তো কী হইছে পাকি ভাই তো আছে। প্রস্তুত থাইকেন।৫
বঙ্গাব্দ বলেছেন:
হ্যাঁ,ভাই ছবিটা চেন্জ করেন।
বিবেক সত্যি বলেছেন:
প্রশ্ন জাগে না, সনাতন হিন্দুজাতি আর নতুন মুসলমান জাতির এই মিলগুলির উতস একই হতে পারে?
মহা পাজি বলেছেন:
মসজিদ ও মন্দির এর ছবি এতে ক্ষেপার কি আছে?
বিবেক সত্যি বলেছেন:
অমিলগুলিতো চোখের সামনে সবসময় ঘোরাফেরা করে, মিলগুলি আমাদের চোখ এড়িয়ে যায় @ রাজনীতিক
বঙ্গাব্দ বলেছেন:
আপনি মনে হয় চটে যাচ্ছেন ভাই,ধর্ম নিয়ে অনেক কথা হয় ব্লগে কিন্তু উপাসনালয় বা ধর্ম গ্রন্থের ছবি ব্যবহার করাটা স্পর্শকাতর বিষয়।আমার অন্তত তাই মনে হয়।বাকিটা আপনার ইচ্ছা,স্বীদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিনা অনুরোধ করছি মাত্র। ক্ষমা করবেন।
বিবেক সত্যি বলেছেন:
ধর্মান্ধ গোড়ারা এলে কি হবে @আরশাদ রহমান
বিবেক সত্যি বলেছেন:
আপনি ভুল বুঝবেন না, আমি এত সহযে চটে যাইনা...
উপাসনালয় বা ধর্ম গ্রন্থের ছবি যদি তাকে হেয় করতে ব্যবহার করে কেউ তবে সেটা অবশ্যই বড় ধরনের অপরাধ...
আমার বিশ্বাস আমি সেটা করিনি@বঙ্গাব্দ
বঙ্গাব্দ বলেছেন:
ধন্যবাদ
পুতুল বলেছেন:
বৈজ্ঞানিক ভাবে মানুষের উৎস এক। ধর্মীয় ভাবেও।
বিবেক সত্যি বলেছেন:
না জেনে নিজের ভাইয়ের সাথে আমাদের শত্রুতা, আহা...
নাজিম উদদীন বলেছেন:
সব ধর্মেই কৃচ্ছতাসাধনের গুরুত্ব আছে।
আরশাদ রহমান বলেছেন:
নজরুলের কবিতা পড়েননি? জাতের নামে বজ্জাতি সব কিংবা আমার কৈফিয়ত। যে নজরুল হিন্দু মুসলমান কে এক জয়গায় দাড় করিয়ে হ্যান্ড সেক করানোর চেষ্টা করেছে, যে ইসলামি এবং শ্যাম সংগিত লিখেছে সেই আবার উভয়ে ধর্মের ধর্মান্ধের কাছ থেকে কাফের এবং যবন খ্যাতাব পেয়েছে।
বিবেক সত্যি বলেছেন:
মাসুদ ভাই, একটু ধৈর্য ধরেন, লাভলু দার সাথে যোগাযোগ করতে পারেন, নিক একটা নিয়েছেন জোশশশস
আরশাদ রহমান বলেছেন:
একটা ছবি উঠিয়ে দিলেন তো আরেকটা থাকলো কেন? আমার কোন অসুবিধা নেই ছবি থাকলো কি থাকলোনা তবে উভয়ের ক্ষেত্রে সমান আচরণ কাম্য।
বিবেক সত্যি বলেছেন:
পড়েছি , নজরুলকে শ্রদ্ধা করি, ধর্মান্ধদের বা ধর্মহীনদের কাউকেই ভয় করিনা, আপনাকে ধন্যবাদ অনেক@আরশাদ রহমান
অক্ষর বলেছেন:
যে মিলগুলো দেখিয়েছেন সেগুলো প্রায় কাছাকাছিই। কিনতু তাই বলে মিল দেখানোর জন্য হজ্জ্ব এর সাথে বিবাহেরটা দেওয়া কি খুব জরুরী ছিল?
বিবেক সত্যি বলেছেন:
৭ বার প্রদক্ষিণের "৭" সংখ্যাটাই এখানে বেশী গুরুত্বপূর্ণ, '৭' আবার 'তাওয়াফ' , দুইটা পয়েন্টের মিল কি এতই সহজ ব্যাপার@মোঃ নাজমুল হাসান
সোনার বাংলা বলেছেন:
কিছু কিছু মিল থাকা স্বাভাবিক। মিল যদি ৫টা থাকেঅমিল ৫ লক্ষ। একটা চোখের সামনে আরেকটা
ভিতরে! আসল অন্ধ মানুষের ভেতরে কাজ করে আর শুধু অন্ধ মানুষের বাহিরে করে ভেতরে করে না।
চেষ্টা করেছেন ভালো কিছু জানানোর জন্য সবাই
কে। এই জন্য অনেক অনেক ধন্যবাদ।
অক্ষর বলেছেন:
হাসাইলেন ভাই ... কাজ বাদ দিয়ে মিল দেখানোর জন্য সংখ্যাটা মূখ্য হয়ে গেল? এইরকম ভাবে তো অনেকমিল দেখানো যায়
অক্ষর বলেছেন:
আমি তাকে বলি নাই যে উনি খারাপ কিছু লিখেছেন। হজ্জ্বের সাথে পূজার কোন মিল দেখাইলে ভালো হতো...
বিবেক সত্যি বলেছেন:
একটা জাতি এখানে চিহ্নিত হয় সনাতন হিসেবে, ৫ লক্ষ অমিলের ভেতর ৫ টা মিল টিকে থাকা একেবারে কম না @সোনার বাংলাকিছু মিল দেখান , তারপর এডিট করা যায় কিনা ভাববো @মোঃ নাজমুল হাসান
অক্ষর বলেছেন:
মহানবী "৭ম" আকাশে আল্লাহর সাথে স্বাক্ষাত করেন আর হিন্দুরা বিবাহমঞ্চে অগ্নিহাতে "৭" বার প্রদক্ষিণ করে ...
বিবেক সত্যি বলেছেন:
নাজমুল ভাই, আপনে আমি দুইজনেই চুপ যাই,অন্যেরা ঠিক করুক, কার কথায় / উদাহরনে হাসা উচিত...
ধন্যবাদ আপনাকে..
নেই মানুষ বলেছেন:
মন্দির কিবলামূখী হয় জানতাম না!! আমার জানায় ভূল ছিল নাকি আপনার বলায় ভূল বলিয়েন।আর কিবলা বাংলাদেশ থেকে পশ্চিমে তাই এখানে মসজিদ পশি্চমমূখী হয়।
নেই মানুষ বলেছেন:
অন্যান্য দেশে মসজিড যেকোন দিকে মুখ করে থাকতে পারে যেমন পূর্ব অথবা দক্ষিণ ( যদি মক্কা পূর্ব অথবা দক্ষিণ এ হয় )
বিবেক সত্যি বলেছেন:
আর ভারতীয় উপমহাদেশেই হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি সংখ্যক বাস করে....
নেই মানুষ বলেছেন:
"উপমহাদেশের প্রেক্ষিতে" কথাটা খেয়াল করিনি।যাহোক, প্রথমত, এখানে মূল্যবোধ কি স্হানের "প্রেক্ষিতে" হ্য়?
আর এইখানে তো মূল্যবোধ এর কিছু খুজে পেলাম না!! কোনটাতেই পেলাম না!! এগুলোতো কিছু রিচুয়ালে'র মিল, তাই নয় কি?
আমি মাহমুদ বলেছেন:
মিল আছে এমন অনেক - থাকার-ই কথা। অমিলগুলোকে "পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত" হিসেবে স্বীকার করে নিলে ধর্মগুলোর উৎসের ঐক্য স্পষ্ট হয়ে ওঠে ! @ বিবেক সত্যি
৫ দাগিয়েই মন্তব্য লিখছি !
বিবেক সত্যি বলেছেন:
নেই মানুষের হাইথটের কথাবার্তা না বুঝতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি...(আম্মাআআ) (আম্মাআআ)
অক্ষর বলেছেন:
ভাই আমি আপনাকে কোন লাইন পরিবর্তন করতে বলি নাই আর ৩নম্বরটা সমন্ধেও খারাপ কিছু বলি নাই। শুধু বলেছিলাম হজ্জ্বের সাথে পূজার মিল দেখাইলে ভালো হইতো। কিন্তু আপনি বললেন মিল দেখাইতে পারলে এডিট করবেন, মিলতো দেখাইলাম ...
মিল দেখানোর জন্য কোনদিনও সংখ্যা মূখ্য বিষয় হতে পারেনা যা আপনি বলছেন
বিবেক সত্যি বলেছেন:
আমি আপনার কাছ থেকে " হজ্জ্বের সাথে পূজার মিল " বিষয়ক তথ্য জানতে চাচ্ছিলাম, আমার কাছে নেই বলেই....পূঁজার সময় ধূপ জ্বালিয়ে কি ৭ বার ঘোরা হয়, জানলে জানাবেন...
নেভার মাইন্ড...
থ্যাঙ্কু ফর পার্টিসিপেটিং উইথ মি

বাউণ্ডুলে বলেছেন:
সব ধর্মেরই মূল কথা শান্তি। এটাই সবচেয়ে বড় মিল। মিল খুজতে গিয়ে ধিরে ধিরে সবাই অশান্ত হয়ে উঠছেন।
অক্ষর বলেছেন:
হজ্জ্বের কোন কাজের সাথে পূজার কোন কাজের মিল হয়, এইরকম কিছু দিতে বলছিলাম... কেননা হজ্জ্বের সাথেতো বিয়ের মিল হয়না... দুইটা দুই রকম জিনিস... হজ্জ্বের সাথে পূজার মিল বিষয়ক তথ্য জানতে আমার কাছেও নাই
সংখ্যার মিল তো দিলাম, কিন্তু...
মাহমুদউল্লাহ বলেছেন:
ইন্টারেস্টিং পোস্ট। যদিও নাম টা মিসলিডিং। বেশির ভাগ পয়েন্টগুলাই কোইনসিডেন্স। এর সাথে ধর্মীয় মূল্যবোধের কোনো ব্যাপার দেখলাম না।
বিবেক সত্যি বলেছেন:
"ধর্মীয় মূল্যবোধের " কথা বলেছি নাকি কোথাও..যাহোক, ৩ নাম্বার পয়েন্ট নিয়ে কিছু সমস্যা হয়েছে..কিন্তু বাকি সবগুলিই তো ধর্মীয় অনুষ্ঠান নিয়েই বলা হয়েছে
মাহমুদউল্লাহ বলেছেন:
হ্যা, কিছু অনুষ্ঠানের মিল আছে। নামে যৌথ মূল্যবোধ আছে তো, তাই বললাম। অনুষ্ঠানে মিল থাকা মূল্যবোধের মিল বোঝায় না।
মাহমুদ রহমান বলেছেন:
চমৎকার! বিবেক সত্যি টিকে থাকবে এবং ভালভাবেই টিকে থাকবে...... তবে সময় নষ্টের মোক্ষম হাতিয়ার যেন এই ব্লগ না হয়।সেই স্লোগান যা সবাই বলে, কিপ ইট আপ।
বিবেক সত্যি বলেছেন:
৭ টা তো উদাহরনমাত্র। এরকম আরো অনেক আছে, মন্তব্যে আরো দু'য়েকটি এসেছে...যাহোক আমি খুব সহযভাবে চিন্তা করি এবং সহজ ভাষায় লিখতে চেষ্টা করি,
মূল্যবোধের সংগা উদাহরন সহ জানতে চাই, সিরিয়াসলি...@মাহমুদউল্লাহ ভাই
আওরঙ্গজেব বলেছেন:
সালাম, ভাল লেখা। চালিয়ে যান।
প্রবাস কন্ঠ বলেছেন:
বিশ্বে ৩ হাজারের উপর ধর্ম আছে, সব ধর্মের সাথেই সব ধর্মের কিছু না কিছু মিল পাওয়া যায় ।
লেখক বলেছেন: মানে হচ্ছে , অধিকাংশ ধর্মই একই উৎস থেকে আগত । একারনে কালের বিবর্তনে বয়সী ধর্মগুলো বিবর্তিত হয়ে গেলেও কিছু না কিছু মিল ধরে রেখেছে পরস্পরের সাথে ।
প্রবাস কন্ঠ বলেছেন:
ঠিক তাই


















