অ ই ক খ ঙ ঞ
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২
![]()
দিন দুপুরে হিন্দু পুড়ে
ছাই হয়েছে - খবর রটে
বিন্দুটারে সিন্ধু করে -
সেই খবর-ই জবর রটে
সংখ্যালঘু নির্যাতিত
মৌলবাদীর দোষটা-খাটি
কলম ফেটে দরদ ঝরে
সম্পাদকের কান্নাকাটি
বুদ্ধিজীবি বিবৃতি দ্যান
মৌলবাদের শেকড় তোল
জঙ্গীবাদি ততপড়তা
সত্যি এবার রূখতে হলো
জানতে পারি দু'দিন পরে
আসল খবর - খুব মামুলি
দুখ্খজনক দুর্ঘটনায়
প্রাণ হারালো মানুষগুলি
ধুমপায়ী এক লোকের হাতে
নিজের ঘরেই অগ্নিশিখা
সেই আগুনেই পুড়লো মানুষ
হয়তো ছিলো ভাগ্যে লিখা
মৌলবাদের জিন্দাবাদের
জন্য তো ভাই এই লেখা না
"উত্তেজিত হবার আগে
সবার উচিত সত্য জানা"
প্রকাশ করা হয়েছে: হুমম.. বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ রাত ৮:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ![]()
বিবেক সত্যি বলেছেন:
একবলে ছয়রান
করতে যদি না পারি ভাই
হারাবো সম্মান
কি করি- কি করি
তীরের কাছে এসে বুঝি
ডুবলো আশার তরী
সবাই সীমানায়
ভাবছে সবাই আপন মনে
কী যে হয়ে যায়
হঠাৎ ভীষণ শব্দ হলো
জয়ের মিশন স্তব্ধ হলো
বোলার ভীষণ জব্দ হলো
ছক্কা হলো বুঝি....
বলটা কোথায়, ব্যাস্ত সবাই
করছে খোঁজাখুঁজি
বল না পেয়ে হায়
মনের দুখে ছটফটিয়ে
স্বপন টুটে যায়
মনের মাঝে স্বপন ঘরে
জয়ের আশা রোপন করে
রাত পোহালো যেই_ ,
ছোট্ট পিকু বলতে গিয়ে
হারায় কথার খেই
লেখক বলেছেন:
বিবেক সত্যি বলেছেন:
একটা বিরাট আম পাঠালাম
বন্ধু তোমার জন্য
ভেবেই বলো, আম হিসেবে
যায় কি করা গণ্য ?
আমের মত দেখতে হলেও
সত্যি এটা আম না
মনখারাপের নেইতো কারন
নিচ্ছি কোন দাম না
নাইবা খেতে পারলে এটা
দুখ্খু মনে নিও না
একটু ভাবো, বন্ধু আমার
খুব কি তুমি প্রিয় না ?
মনের গভীর কোণটা থেকে
একটা জিনিস দিচ্ছি
এইতো অনেক- অনেক বেশি
হোক তা ভালো-বিশ্রী
লেখক বলেছেন: ![]()
বিবেক সত্যি বলেছেন:
এই যে দেখ পাখি ;
গোসল করতে গিয়ে কেমন,
দিচ্ছে মাথায় ঝাঁকি
কান্ড দেখে হাসি..
মনটা বলে, পাখি তোমায়
অনেক ভালোবাসি
পালকে জল ছোঁয়ালে...
কী হয় এমন?- নেবে বলো ?-
একটা নীলাভ তোয়ালে ?
এমনি মাথা ঝাঁকালে,
আমার বড় পাচ্ছে হাসি,
তোমার দিকে তাকালে....
লেখক বলেছেন:
বিবেক সত্যি বলেছেন:
হুঙ্কাড়ে কাঁপাকাঁপি
মাথা আছে , নাই ঘাড়
খুজে বের করো দেখি
"The Hidden Tiger "
ছবিতে লুকিয়ে আছে
বাঘ মামা যতনে
রতনের মত তুমি
চিনে নাও রতনে
পারবেনা, বুঝে গেছি
থাক -থাক-আচ্ছা
তুমি তো মানুষ ;
নও বাঘেদের বাচ্চা
ডোরাকাটা দাগ দেখে
বের করো লেখাটা...
বাঘটার গায়ে আকা
আঁকাবাকা রেখাটা ...
লেখক বলেছেন:
বিবেক সত্যি বলেছেন:
দুপুর বেলা তিন সাথীরে সংগে নিয়ে
চলছে নিপু বাড়ির সবার চোখ এড়িয়ে
করবে সাবুর মোরগটারে জবাই বুঝি
সেই খেয়ালে জোট বেধেছে সবাই বুঝি !
নয়তো আজি' আগুন দেবে গোয়াল ঘরে
বিল থেকে আজ আনবে বুঝি বোয়াল ধরে ।
কিন্তু না'তো চলছে ওরা মাঠের দিকে
সন্ধ্যেবেলা সূর্য-ডোবা পাটের দিকে
এখন দুপুর; পুকুর পাড়ে গাছের ডালে
সবুজ পাতা দুলছে ইষত নাচের তালে
নেই যে কোথাও ঘাস ফড়িং আর প্রজাপতি
জৈষ্ঠ্য মাসের দুপুরটা আজ শান্ত অতি
মুরগীগুলো ঠোট লুকোনো পালক মাঝে
শান্ত ছায়ার তীব্র তাপের আলোক মাঝে
মাঠ ছাড়িয়ে দিঘীর তীরে হিজল গাছে
ঘুঘুর ছানা হয়তো নীড়ে ঘুমিয়ে আছে
ঢিল ছুড়ে আর বিচিত্র সব শব্দ করে
ভয় দেখিয়ে ছানার-মাকে জব্দ করে
একটা ছানা হাতের মুঠোয় আনলো তুলে
মা পাখিটা গাছের শাখায় কানলো দুলে
ছিনিয়ে এনে ঘুঘুর ছানা বাড়ির মাঝে
রান্নাঘরে লুকিয়ে রাখে; হাড়ির মাঝে
হঠাত কারো কান্না শুনে থমকে গেলো
ব্যাপার দেখে নিপুর হৃদয় চমকে গেলো
ছোট্ট যে এক বোন ছিলো তার , হাসতো ভালো
সবার থেকে তাকেই নিপু বাসতো ভালো
বোনটি নাকি সাপের ঘায়ে নীল হয়েছে
নীল গোলাপের সংগে ভীষণ মিল হয়েছে ।
নিপুর হৃদয় উঠলো কেদে বোনের শোকে
একলা ঘরে ডুকড়ে কাদে মনের শোকে
লেখক বলেছেন:
কষ্ট কেমন ! হারায় যদি আপন জনে
হঠাত নিপুর জাগলো ভীষণ কাপন মনে
মা পাখিটার আর্তনাদের শব্দ যেন
মনটা নিপুর করেই দিলো স্তব্ধ যেন
বোনটি তাহার হয়নি তো নীল সাপের ঘায়ে
মুমূর্ষ সে হয়তো নিপুর পাপের ঘায়ে
মনটা বলে করো ছেলে তওবা তুমি
খোদার কাছে; দুষ্টু যতই হও-বা-তুমি
কষ্টে ভীষণ পিচ্চি ছেলের কান্না ঝরে
সেই ছানাটা আনতে ছোটে রান্না ঘরে
দুষ্ট দলের সংগে সকল সখ্য ঘূচে
নতুন শপথ নিলো এবার চক্ষ মুছে ![]()
আল্লাহ আমায় মাফ করে দাও রহিম তুমি
দয়ার আধার মহান , মহা-মহিম তুমি
তার পরে সে ঘুঘুর ছানা সংগে নিয়ে
চললো আবার বাড়ির সবার চোখ এড়িয়ে
মা পাখিটা হাসলো ভীষণ আনন্দে যে
হাজার ফুলের হাস্য মনের কানন- দেশে
এবার খানিক পুচকে মনে ভরসা হলো
বোনটি বুঝি নীল থেকে ফের ফর্সা হলো ![]()
বাড়ির সবার ঠোটের কোণে ফুটলো হাসি
ভাই ও বোনের হৃদয় দুটো উঠলো হাসি '
মন থেকে সব আধার কালো বিয়োগ হলো
এবার নিপুর আলোর পথেই নিয়োগ হলো ![]()
পারভেজ বলেছেন:
মজা পেলাম!
লেখক বলেছেন:
আমিও মজা পেয়েছি ...
কালপুরুষ বলেছেন:
প্রথমটা চমৎকার লাগলো। বাকিগুলো পড়ছি।
লেখক বলেছেন: ইয়াপ !! আপনার কাছে চমৎকার লাগাতে পারাটা তো বিরাট ব্যাপার .. থ্যাঙ্কস...
লেখক বলেছেন: হু
সেইরকম-ই .. থ্যাঙ্কু
লেখক বলেছেন: দাঁড়াতে হবে ?
আয়েশ করে বসেছিলাম
লেখক বলেছেন: এত্তোগুলো লিংকু-ফিংকু - ইমো - পিক্চার দিয়া পোষ্ট বানাইতে আমার কত কষ্ট হইসে জানেন ?
আচ্ছা ঠিকাছে, বাইরে থেকে ঘুরে আসি
বসে না থাকলেই তো হলো !
েক আিম বলেছেন:
ভাল লাগল: ধন্যবাদ সুন্দর এই সংকলনের জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
লেখক বলেছেন: হা হা... সামহোয়্যারের বয়সের অনুপাতে আমি এখন প্রায় মধ্যবয়সী , থ্যাঙ্কস নিশীথ রাতের বাদলধারা ...
লেখক বলেছেন: থ্যাঙ্কু... আপনার ও প্রায় বছর হয়ে যাচ্ছে...
আবু সালেহ বলেছেন:
এক বছর পূর্তিতে শভেচ্ছা....
লেখক বলেছেন: ধন্যবাদ আবু সালেহ ভাই ।
লেখক বলেছেন: "আপনার মন্তব্য" বলতে যদি কমেন্টের জবাবের কথা বলে থাকেন, তাহলে বলবো, অভ্যাস হয়ে গেছে । আর অন্য কিছু বোঝালে, আমি বুঝিনি ।
থ্যাংক ইউ ।
লেখক বলেছেন: প্রায়
লেখক বলেছেন: হায় হায়, চানাচুর কি বলে !!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
চাঁদের বুড়ি বলেছেন:
দা-রু-ন!! পিচ্চিকালে লিখেছিলেন না কি? খুব নির্মলতা আছে। আপনার হাতও অসাধারণ।
প্রিয়তে নিয়ে যাচ্ছি। বুদ্ধিদীপ্ত ছেলেমানুষীর কোন তুলনা হয় না।
লেখক বলেছেন: এত সুন্দর মন্তব্য করতে পারেন, চাঁদের বুড়ি ? ধন্যবাদ ধন্যবাদ !!
শেষের লম্বাটা একটু বয়স্ক । অন্যগুলো বুড়াকালের ![]()
লেখক বলেছেন:
ধন্যবাদ কণাপু ![]()
![]()
কণা বলেছেন:
১ বছর ৩ দিনে ১০৫ টা পোস্ট... টুয়েন্টির যুগে টেস্ট খেললে তো চলবে না.. (কথাটা কণার জন্য কোনক্রমেই প্রযোজ্য নয়।)
আবারো পাই শুভেচ্ছা!
লেখক বলেছেন: ![]()
এইটা বুঝায়া দ্যান
তাইলে ,কথাটা কণার জন্য কোনক্রমেই প্রযোজ্য নয় মেনে নেয়া হবে
লেখক বলেছেন: থ্যাঙ্কস ।
গিফার বলেছেন:
বস মরুঝড়ের কোন ওয়েব সাইট আছে ?
লেখক বলেছেন: নাই
গিফার বলেছেন:
সাইমুমের?
বিবেক সত্যি বলেছেন:
হয়, আপনার প্রশ্নটা বুঝবার পারি নাই, আর নাহয় উত্তরটা বুঝবার পারি নাই
ত্রিভুজ বলেছেন:
স্টার প্লাস পোস্ট। (আগেরবার মন্তব্য করার সময় ছিলো না...)
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
নিহন বলেছেন:
সব ছবিগুলো জাক্কাচ
লেখক বলেছেন: জাক্কাচ শব্দটা তো বেশ জাক্কাচ
লেখক বলেছেন: আলাদা আলাদা পোষ্ট দিতে ধৈর্য্য হয় নাই... এক পোষ্টে সব ঝামেলা শেষ ... ধন্যবাদ আপনাকে...
লেখক বলেছেন: থাকেন ঘোরের মধ্যে
ঘোরের মধ্যে থেকেই আরেকটা চমৎকার কবিতা লিখে ফেলেন...
মাহমুদ রহমান বলেছেন:
ভাবতাছি বিবেককে নিয়ে একটা পোস্ট দিব। সে পর্যায়ে সে চলে গেছে।
লেখক বলেছেন: ভাইরে.. মাফ কইরা দেওন যায় না...
অন্য কিস্যু ভাবেন..
লেখক বলেছেন: স্বাগতম... আবার আসিয়েন...
এবার তো কিছু খাইয়্যে আপ্যায়ন করতে পারলুম না .. পরের বার এসে আম খেয়ে যাবেন...
..বিরাট আম...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























তাহার একটা আপু ছিলো , জানলো না তো কেউ
সেই আপুটা হাসতো যেন, নীল সাগরের ঢেউ
এমন হাসি , সেই বেচারা আর কভু শো-নেনি
কানের কাছে বলছে এ মন; থ্যাঙ্কু মেনী মেনী
মরার ঘুমে চেতন হারা - ভাইয়াটা দুর্ভাগা
খুলে রাখতে পারেনি তার চোখদুটো রাত জাগা
তাই বলে কি, শোনায় দেবে এমন হাসির ধুম?
সাগড়-বেলায় , ঢেউয়ের সাথে আছড়ে পড়া উম
কি আর করা, সেই বেচারা গোমড়া মুখে; একা
মাটির বুকে আঁচড় কেটে আঁকছে সরল রেখা
মনের ঘরে বৃষ্টি ঝড়ে একটানা ঝুম ঝুম
বটের গাছে আপন মনে করছে বাক বাকুম