somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নারী সচিবের সাহসিকতা

২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদপুর জেলা "শিশু পরিবার"টি বাবুরহাট এলাকায় অবস্থিত। এটিকে আগে বলা হতো এতিমখানা, পরবর্তীতে শিশু সদন, বর্তমানে শিশু পরিবার। এই নাম পরিবর্তনের মধ্যে একটি মনস্তাত্তিক বিষয় নিহিত আছে। এর প্রধানতম বিষয় হচ্ছে - এই পরিবারের শিশুরা যেনো নিজেদের এতিম, অনাথ, অসহায় ভেবে হীনমন্যতায় না ভোগে। তাদের বাবা-মা যে পৃথিবীতে নেই এই অভাবটুকু যেনো তারা অনুভব করতে না পারে। বাবা-মা'র অভাব পূরণ করার মতো সম্পদ তো পৃথিবীতে নেই। তারপরও এই এতিম-অনাথ শিশুদের যারা রক্ষণাবেক্ষণ ও দেখভাল করবে তারা যেনো শিশুদের পিতৃ ও মাতৃস্নেহে লালন পালন করে তাদের সেই অভাব কিছুটা লাঘব করে। এই উদ্দেশ্যেই সরকারের এই শিশু পরিবার। কিন্তু বাসত্দবে হচ্ছেটা কী এই শিশু পরিবারে? এই পরিবারের শিশুদের ভাগ্যে জুটছেটা কী? এই শিশু পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানুষরূপী জানোয়ারদের দ্বাবা অনাথ-এতিম শিশুরা কী পরিমাণ বঞ্চনার শিকার হচ্ছে সেসব ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে গত শনিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন্নেছা খানম গত শনিবার চাঁদপুরের একটি অনুষ্ঠানে এসেছিলেন। তাঁর চাঁদপুরে এই সফর অনেকটা আকস্মিক। তিনি ওইদিন জেলা শিশু পরিবার পরিদর্শনে যান। সাথে ছিলেন জেলা প্রশাসকসহ শিশু পরিবারের উপদেষ্টা কমিটির কর্মকর্তারা। সচিব কামরুন্নেছা খানমের মুখোমুখি হন শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম। সচিব এই শিশু পরিবারের আয়-ব্যয়ের হিসেবসহ নানা বিষয়ে জানতে চান। শিশু পরিবারের ১৩ একর সম্পত্তির হিসেব, এই সম্পত্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে, ফসলী জমি কতটুকু, বিশাল দু'টি পুকুরের কী অবস্থা, পুকুরে মাছ চাষ করা হয় কিনা, মাছের হিসেবে, বছরে লীজ থেকে কত আয়, শিশুদের খাবারের মান ও সংস্কৃতি চর্চা হচ্ছে কিনা ইত্যাদি নানা বিষয়ে জানতে চান। এসবের কোনো উত্তরই তত্ত্বাবধায়ক দিতে পারেননি। শিশু পরিবারের প্রত্যেক শিশুর জন্যে যে সরকারি বাজেট তা যে কী পরিমাণ তছরূপ হচ্ছে তা সচিবের কাছ থেকে প্রকৃত তথ্য জেনে বেরিয়ে আসলো। এই শিশুদের জন্যে প্রতি সপ্তাহে একদিন জেলা শিল্পকলা একাডেমীতে নাচ-গান শেখার জন্যে ব্যবস্থা করার কথা। অথচ এই তথ্য শিশুরা তো দূরের কথা খোদ জেলা প্রশাসকই জানেন না। শিশু পরিবারের বিশাল সম্পত্তি অনাবাদীবস্থায় পড়ে থাকায় সচিব ক্ষোভ প্রকাশ করেন। ৮ম শ্রেণী থেকে মেয়েদেরকে কম্পিউটার শেখানোর কথা, তাও হচ্ছে না। এ ছাড়া মেয়েদের দিয়ে কাজ করানো এবং মেয়েদের সাথে অশালীন আচরণসহ নানা অনিয়মের কারণে সচিব তত্ত্বাবধায়কের উপর মারাত্মক ক্ষেপে যান। তিনি তাকে মার্জিত ভাষায় তুলোধুনো করেন। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার জন্যে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন বলে জানান। সচিবের এই সততা, স্পষ্টতা ও কঠোরতা দেখে সবাই হতবাক হয়ে যান। তত্ত্ববধায়ক সচিবের তোপের মুখে বিভিন্ন সময়ে কিছুটা চালাকি করে প্রসঙ্গ পাল্টিয়ে অন্য প্রসঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তাতেও লাভ হয়নি। তিনি সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। নীতির প্রশ্নে সচিবের রুদ্র মূর্তির সামনে দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক যেনো অসহায়। সে যেনো যমদূতের সামনে বসে আছে। সত্যিই সচিবের এমন সততা, নিষ্ঠা, দৃঢ়তা, স্পষ্টতা ও কঠোরতা দেখে আমরা মুগ্ধ। আমরা গর্বিত। সিভিল প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে এমন একজন সৎ ও সাহসী অফিসার একটি দৃষ্টান্ত। তাও আবার নারী। সরকারের সকল স্তরের কর্মকর্তারা যদি এমন সততা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করতো তাহলে স্বাধীনতার ৩৯ বছরে এই দেশটির অবস্থা এমন হতো না। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সৎ ও কর্তব্যনিষ্ঠ হবো এটাই আমাদের প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৮
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×