somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামিক ফাউন্ডেশনের 'সহকারি পরিচালক' পদের আজ অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল করা হোক

০৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ইসলামিক ফাউন্ডেশনের 'সহকারি পরিচালক' পদের লিখিত পরীক্ষা ঢাকা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গ্যালারি ৭-এ আমার আসন ছিল। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর একব্যক্তি আমার একটু সামনের এক পরীক্ষার্থীকে কিছু বললেন। তার কিছুক্ষণ পর ওই ব্যক্তি ওই পরীক্ষার্থীকে(যার রোল নং-৮০৯) একটি কাগজ দিয়ে যায়। সামনের অন্য এক পরীক্ষার্থী দেখলেন, ওটা একটা প্রশ্ন যার উল্টা পিঠে উত্তর লিখা এবং ওই পরীক্ষার্থী সেটা দেখে দেখে লিখছে। তিনি এ ব্যাপারে পরিদর্শকের দৃষ্টি আকর্ষন করেন।পরিদর্শক কোন ব্যবস্হা নেননি।এদিকে ওই ব্যক্তি অন্য এক পরীক্ষার্থীকে সিট পরিবর্তন করে যাকে উত্তর লিখে দিয়েছে তার পাশে এনে বসাল। এবার আমরা সবাই দাড়িয়ে এর প্রতিবাদ করলে একজন পরিদর্শক উত্তর লিখিত কাগজটি নিয়ে যায়। আমরা তাকে বহিষ্কার করার দাবি জানাই। ইতোমধ্যে ওই ব্যক্তি কক্ষ ত্যাগ করে চলে যায়। এরপর পরিদর্শক ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দেয়া থেকে বিরত রাখেন। আমরা ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে পরিদর্শকগণ বলেন-তিনি ইসলামিক ফাউন্ডেশনের একজন পরিচালক।
আর উত্তরপত্র!!!!!!!!! কতগুলো সাদা কাগজ স্টাপল করে দেয়া হয়েছে, চিরকুটের মতো একটি কাগজে নাম রোল লিখে খাতার উপরে স্টাপল করা ছিল--যা খুলে অন্য খাতায় লাগানোর সুযোগ রয়েছে। আর পরীক্ষা হয়েছে ৬০ নম্বরের বাকী ৪০ মৌখিক। এখানেও দুনীর্তির সুযোগ আছে। তাই শুরু হয় তুমুল আন্দোলন। ভাইস প্রিন্সিপাল এসে বিষয়টি দেখার আশ্বাস দেন। কিন্তু আমরা এতে আশ্বস্ত হতে পারিনি। সিদ্ধান্ত হয় উত্তরপত্র জমা না দেয়ার। অনেকে মোবাইল ফোন অন করে মিডিয়ায় খবর দেয়। আমরা পরীক্ষার হল ত্যাগ করে প্রিন্সিপালের রুমের কাছে এসে জড়ো হই । কিছুক্ষণ পরে ETV সাংবাদিক গাড়ি নিয়ে হাজির হয়। ETV'র কাছে সকল ঘটনা বর্ণনা করেন কয়েকজন পরীক্ষার্থী । এরই মধ্যে পুলিশের লোকজন আসে। তারা ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ETV'র কাছে পুলিশ কর্মকর্তা মি. মিজান Interview দেন এবং আমাদেরকে ঢাকা কলেজ ত্যাগ করে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে এর প্রতিবাদ করার পরামর্শ দেয়। এরপর আসে TV চ্যানেল "সময়" এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। সবার কাছে সকল ঘটনা বর্ণনা করে আমরা ঢাকা কলেজ ত্যাগ করে জুমআর নামাজে শরীক হই।
আমাদের দাবিগুলো হল:
১.পরীক্ষা বাতিল করা
২.ওই ব্যক্তির (পরিচালক)-এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নিতে হবে।
৩.নতুনভাবে কম্পিউটারাইজড পদ্ধতিতে উত্তরপত্র তৈরি করে নতুনভাবে পরীক্ষা গ্রহন করতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:৪১
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×