somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিলিয়নিয়ারদের ১৩টি অভ্যাস যেগুলো আপনাকে আরও বেশি কর্মদক্ষ করে তুলবে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিলিয়নিয়ারদের কিছু অভ্যাস আছে যেগুলোর কারণে তারা অনেক বেশি কর্মদক্ষ হয়। আপনার দৈনন্দিন রুটিনের এসব অভ্যাসগুলো গড়ে তুললে আপনিও হয়তো সফলতার মুখ দেখবেন তাদের মতোই। চলুন জেনে নেওয়া যাক-

১. ভাল মানুষের সাথে উঠা-বসা করুন, প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলুন, সমকর্মী ও অধঃস্তনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং অধঃস্তনদের কাজের জন্য পুরষ্কৃত করুন। এসব কাজ আপনাকে প্রাতিষ্ঠানিক সফলতায় সাহায্য করবে।

২. ওই কাজটিকেই পেশা হিসেবে নিন যেটি আপনি করতে ভালবাসেন। কারণ, এই কাজই আপনাকে জীবনের বড় একটি সময় করতে হবে এবং কাজটিকে ভাল না বাসলে আপনি সহজে সফল হতে পারবেন না।


জেফ বেজোস

৩. ভোরবেলা ঘুম থেকে উঠুন, নিজেকে প্রস্তুত করুন কাজের জন্য এবং অবশ্যই কঠোর পরিশ্রম করুন।

৪. শুধু কঠোর পরিশ্রমই শেষ কথা নয়। কাজের ব্যাপারে স্মার্ট হতে হবে, আর চোখকান খোলা রাখতে হবে। কাজের ব্যাপারে টার্গেট ঠিক করে নিন নির্দিষ্ট সময়ে কি কি কাজ করবেন।

৫. যে কাজ করবেন সেটি সম্পর্কে ভয় বা ব্যর্থ হওয়ার চিন্তা বাদ দিয়ে কাজটা শুরু করে দিন। ভয় ও দুশ্চিন্তা আপনাকে পিছিয়ে দিবে।

৬. কার্যক্ষমতা বাড়ানোর জন্য আপনার কাজের প্রতি একাগ্রতা, সঠিক প্ল্যানিং আর ফোকাস রেখে কাজ করে যেতে হবে।

৭. ঘন্টা হিসেবে কাজকে মূল্যায়ন করবেন না। কাজ ঠিক কতটুকু শেষ করলেন, কতটুকু ঠিকভাবে করলেন তা হিসেব করুন।

৮. কাজ করতে গেলে কিছু কাজে বিরক্তি চলে আসে। কিন্তু কখনো বিরক্ত হয়ে কাজের ওই অংশ বাদ দিবেন না। বরং আগ্রহ নিয়েই করুন।

৯. দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করলেই দরজা তৈরী হয় না, দরজা বানানোর অন্যান্য সরঞ্জামও তৈরী থাকতে হয়। কাজের ক্ষেত্রেও শুধু একটি কাজের দক্ষতা নিয়ে পড়ে থাকলে হবে না, অনান্য সহায়ক দক্ষতাও অর্জন করার চেষ্টা করুন।


বিল গেটস

১০. কাজের প্রতি সততা রাখুন। সৎ না থাকলে যত পরিশ্রমই করবেন, কাজটা মন মতো হবে না। কাজের সততা আপনাকে অনেকদূর নিয়ে যাবে।

১১. ঠিক জায়গায় ঠিক কাজটিই করুন। এমন কাজে সময় ব্যয় করবেন না যে কাজের ফলাফল কেউ মূল্যায়ন করে না। আধুনিক একটি শহরে আপনি হারিকেন বা মোমবাতির ব্যবসা না করে জেনারেটরের ব্যবসার চিন্তা করুন, তাতে আপনি সফলতা পাওয়ার সুযোগ বেশি, আর পরিশ্রমকে মূল্যায়ন করে আপনার প্রোডাক্ট ব্যবহার করার মানুষও বেশি পাবেন।



স্টিভ জবস

১২. পরিশ্রম করতে দ্বিধান্বিত হবেন না, পরিশ্রম না করলে মাথায় হাজারো কু-চিন্তা আসবে যা আপনার মানসিক সজীবতা নষ্ট করবে।

১৩. কর্মদক্ষতা হলো কাজটি ঠিকভাবে করা। কোন কাজ অর্ধেক করে মূল্যায়নে বসে যাবেন না, হতাশ হবে না। কাজটি ঠিকভাবে করতে থাকুন, মাঝপথে থেমে যাওয়ার অপর নাম হেরে যাওয়া।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×