-কাজল রশীদ
হরিৎ মানুষেরা কালের কুচিতে পেলে মৌনতার নিঃশ্বাস
রিক্ত মাটির সোঁদা গন্ধ উষ্ণ পাবনে হারায় প্রতিধ্বনি ,
ধূলো মাখা শরীর নিয়ে কাচের আরশি ভাঙছে বিশ্বাস
আবেলা চলে যান্ত্রিক চাষ বারমাস প্রহসন তাও জানি ।
নিসর্গ ঝিল্লিধ্বনি শুনি সিদুরের বাঁকে ঝাঁপসা জানালায়
চাষাবাদের ষোলকলা শস্যের পরীরা জানে না ,
আলতাপরা কৃষাণীরা শয়নে স্বপ্ন বুনে ঝুলন্ত মালায়
পোড়ামাটির নয়নে স্বপ্নরা খেলা করে উৎকীর্ণ রচনা ।
দৈন্যদুঃখে প্রতিবেশী আয়েশ খরতাপদগ্ধ স্বর
অসীম শূন্যতায় ফুলের রেণুরা স্বপ্নবাড়ির মেহমান ,
ঐশ্বর্যের কালো ধোঁয়া অনাবাদি মাঠে বিদ্যমান
সরল বিশ্বাস মৌলতার বিভ্রমে তৃষ্ণার্ত ঈশ্বর ।
অনন্তকাল কৃষাণীর অন্তর জ্বলে অশিব আগুনে
অন্ধকারে ডুবে মৌরুসীর ভাগ্য পরপুষ্ট ফাগুনে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



