শেমিজের শোকগাঁথা
কাজল রশীদ
উড়াল বেলায় দেবদূতের গানে মগ্ন হই
সোনালী স্বরের আকাঙ্খায়-
প্রলোভিত পথ, জেনেও ঝাঁপিয়ে পড়ি গহীন বাস্তবে
নদীতে মাছের বড্ড অভাব আজ…
যেমন অভাব কাক ও কোকিলের যুগপৎ ডাকাডাকি ।
সহসাই দাঁড়িয়ে থাকি পরাজিত কর্তিত সময়ে ।
দিবারাত্রি উপহাসের নদীতে কাটি সাঁতার
বিরহী মীনের মতো ঘুরতে থাকি ঐন্দ্রজালিক স্রোতে
প্রথার সমাধিতে রচিত হয় শ্রমের প্রশ্বাস ।
শেমিজের স্তনযুগলে জলবসন্তের দাগ
তবুও নমস্য করে অন্ধ নাবিক ।
নাভিমূলে রিপু যন্ত্রণা ক্রমাগত ফুঁড়ে উঠে প্রতারিত মারুদন্ডে ।
ধুলোমাখা সখীর ছেঁড়া শেমিজে ধূসর বোতাম
ভুল ইস্টিশানে হুইসেল বাজিয়ে যাচ্ছে ক্ষয়িত দূর্বাদল ।
দীর্ঘ কোরিওগ্রাফির পরও দেহতত্ত্বের বীজ শুকিয়ে যায়
"বনেদী উদ্ভিদের জ্যামিতিক মুঢ়তা-
শেমিজের শোকগাঁথায়…"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

