somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডুব সাতর ১: জন্মস্থান (পাঠকদের ভালো না লাগলে এটাই ১ম এবং শেষ পোষ্ট)

০৮ ই মে, ২০০৮ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করিম আলি চা খাবার কথা বলে, এল এমন একটা সময়ে, যখন দুপুরের খাবার না সাধলেই নয়। বললাম বসে পড়। ও বিনয়ের সাথে আমার আহ্বানে সাড়া দিল। আমি খেতে খেতে কথা শুনা খুব পছন্দ করি, করিম সেটারই যোগান দিচ্ছিল, শুরু থেকেই। চমৎকার কথা। অতি সাধারণ বিষয় কিন্তু অসাধারণ তার উপস্থাপন । আমি সব সময়ই তার আন্তরিক সঙ্গ, আলাপ চারিতা উপভোগ করি বেশ। এবারও তার ব্যতিক্রম হলনা। নিঃসন্দেহে।

করিম একটা বই নিয়ে এসেছিল আমার অনুরুধে। বইটির নাম A dictionary of Muslim Names by Salahuddin Ahmed সুন্দর মলাটের বই। UK থেকে প্রকাশিত, প্রকাশ কাল ১৯৯৯। আমার এক বন্ধু ‘বাবা’ হবে কিছুদিনের মধ্যেই তার জন্যই এই ধার। অভ্যাসমত লেখকের পরিচিতিটা পড়া শুরু করলাম প্রথমে। অনেক গুনের অধিকারী লেখক ভদ্রলোক। বাংলা ইংরেজি মিলিয়ে প্রচুর বই তার। লেখক পরিচয়ের শেষ প্যারাটা পড়ে চোখ কপালে উঠল। এও কি সম্ভব? ১৯৯৯ সালে এসে লিখছে - লেখকের জন্ম পূর্ব পাকিস্থানে (বর্তমান বাংলাদেশ)! হায় খোদা, আমার জন্মওতো পূর্ব পাকিস্থানে! Excitement টা হজম করলাম মনে মনে। করিম, বাংলাদেশীদের পাকিস্থান প্রীতি একদম সহ্য করতে পারেনা। বললাম, ভাল বই করিম, কোথায় পেলে এ বই? হা বইটা ভাল, আমার এক Australian সহকর্মী আমাকে উপহার দিয়েছে, গতবছর। দেখেছ? লেখক তার জন্মস্থান লিখেছে পূর্ব পাকিস্থানে! ভাল যে রাজাকারটা বাংলাদেশে থাকে না। হতাশ ভাবে করিম বলে উঠল। এসব রাজাকার আর নব্য রাজাকারে ভরে গেছে বাংলাদেশ এখন! আমি বল্লাম অযথাই মন খারাপ করছ, ভদ্রলোকতো মিথ্যা লিখেনি। এরকম লিখতেই পারে। তার মত প্রকাশের অধিকার অবশ্যই আছে। আমার কথায় নিঃসন্দেহে দুঃখ পেল করিম। তার হা হয়ে থাকা মুখ দেখেই বুঝলাম। আর যাই হোক আমার মুখ থেকে এ কথা সে আশা করেনি। আমি বল্লাম শোন, মন খারাপ করো না। গত বছর আমার এক বড় ভাইকে আমন্ত্রন জানিয়েছিলাম এদেশীয় ডিনার পার্টিতে। পরিচয় পর্বে উনি বল্লেন ‘আমি বাংলাদেশের’। অনুষ্ঠানে এক অতিথি প্রশ্ন করলেন ‘বাংলাদেশের কোন অংশে আপনার বাড়ি?’ উত্তরে বড়ভাই কি বল্ল জান? বল্ল আসামে। আমিতো অবাক, বেহুশ হবার অবস্থা। আসাম বাংলাদেশের অংশ? আমার এ ছোট্ট জীবনে কখনো এ সংবাদ শুনিনি । বড়ভাই বাংলাতে আমাকে সান্ত্বনা দিয়ে বল্লেন ‘এ দেশিওরা (সাদারা) ‘আমার বিশেষ অঞ্চলের নাম’ থেকে আসামকেই ভাল করে চিনে’। আমি আমার কাল কঠিন মুখে শুকনো হাসি এনে বল্লাম ‘তাই নাকি? জানতাম নাতো!’ পরে শুনেছি (বিশেষ অঞ্চল বাসীর কাছ থেকেই) বিশেষ অঞ্চলের বসবাস কারীরা আসলেই আসামী, বাঙ্গালী না। এজন্যই হয়তো বেঙ্গলী নামেই অন্য অঞ্চলের লোকজন পরিচিত সেই বিশেষ অঞ্চলে। ব্যাপারটা সত্যি কি অসত্যি? তা আমি জানিনা। যা হোক দুঃখ পাবার কিছু নেই। যে যে ভাবে পরিচয় দিয়ে ভাল বোধ করে। সেটা তার নিজস্ব ব্যাপার। আমার মনে হয় ‘দেশ্বাত্ববোধ’ চাপিয়ে দেবার মত কোন ব্যাপার নয়। এটা সম্পুর্ন বোধের ব্যাপার। ব্যাত্তিগত বোধের ব্যাপার। আমার কথায় করিম খুশি হল বলে মনে হল না। হয়তোবা তার পেটের ভাতটাকেই চাল হবার ব্যবস্থা করে দিয়েছি আমি। সে যাই হোক, এ বিষয় নিয়ে আর করিমের সাথে এখন কথা বলা যাবে না। প্রসংগ পালটালাম। বল্লাম এস তোমাকে একটা চমৎকার গান শুনাই। যাবার আগে গানের সাথে চা-টা যোগ হওয়ায় কিছুটা হাল্কা হল করিম।

করিমের দুঃখ, আমি সবকিছুই হাল্কা ভাবে নেই, এমনকি অনেক গুরুতর কঠিন ব্যাপারও। যা অনেক ক্ষেত্রেই দুর্বল ও হীন দেশপ্রেমের পরিচয়। আমি নাকি লিখতে পারি, লিখতে চাইনা। বলতে পারি, বলতে চাই না। আমি নাকি মধ্যভোগী ভদ্রতার লেবাচে, আত্মকেন্দ্রিক সার্থপর হায়নার মত আচরন করি। মন সত্যের চাইতে স্বার্থের দিকেই এগিয়ে যাই বেশী। আমি তার কথা মন দিয়ে শুনি কিন্তু একমত হইনা সবসময়। এই হল করিম আলি। আমার অনেক দিনের বন্ধু। আমার প্রিয় সমালোচক, আমার প্রিয় বন্ধু।

আর হা বলে রাখি, করিম আলির জন্মও কিন্তু পাকিস্থানেই। পূর্ব পাকিস্থানে। এখন কাগজে কলমে সে লেখে বাংলাদেশ। সেটাইতো লিখা উচিৎ। আপনি কি বলেন?

আচ্ছা সত্যি করে বলুনতো, আমি কি এতই নিচ? (চলবে)

[এ লেখার করিম, আমি সহ প্রতিটি চরিত্র ও ঘটনা কাল্পনিক। বর্তমান সময়ের সাথে এর কোন ঘটনা প্রবাহের কোন রকম বা ধরনের কোন মিল নেই। কোন কাকতালিয় মিল খুজে পেলে, ধরে নেবার কোন কারণ নেই যে, ওরা আমার লেখা থেকে উৎসাহ পেয়েছে। ]

এ লেখাটি কিছু বছর আগে - অন্য অনলাইন প্রত্রিকায় প্রকাশিত হয়েছিল।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৫
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×