বসুন্ধরা গ্রুপ
০৪ ঠা জুন, ২০০৭ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার এক সহকর্মী বসুন্ধরার একটি প্রকল্পে প্লট কেনেন দুই বছর আগে। নিয়মিত তিনি কিস্তি পরিশোধ করে আসছিলেন। আশায় বুক বেধে ছিলেন মতিঝিল থেকে মাত্র ৫ কিলোমিটার দুরে গিয়ে একদিন স্বপ্নের বসত গড়বেন। কিন্তু তার স্বপ্ন সম্ভবত ফেল করতে যাচ্ছে। কারণ কিছুদিন আগে তিনি জানতে পারেন, বসুন্ধরার ওই প্রক্ল্পটি পুরোটাই নাকি সরকারি জায়গা দখল করে বানানো। বসুন্ধরাও বিষয়টা স্বীকার করে এবং তারা সরকারের জমি সরকারের কাছে বুঝিয়ে দেবে বলে জানায়।
এ অবস্থায় আমার সহকর্মী ভাই তাদের জিজ্ঞাসা করলে তারা বলেন, আপনি কিস্তির টাকা দেওয়া চালিয়ে যান। আপনাকে অন্য প্রকল্পে প্লট দেওয়া হবে। কিন্তু কোন প্রকল্প, সেখানে দাম কেমন, বা অন্যান্য বিষয় কিছুই জানানো হয়নি। তারপরও আমার সহকর্মী তাদের কথায় অবিশ্বাস করেননি। কিন্তু এখন তিনি কিছুটা চিন্তিত। কারণ আজকের পত্রিকায় খবর এসেছে, বসুন্ধরার গ্রুপের অপরাধ-দুর্নীতির কাহিনী। কোম্পানীটি হয়তো ফেঁসে যাচ্ছে। যারা প্রকল্পের জন্য টাকা দিয়েছিলেন, তারা হয়তো জমিও পাবেন না, দেওয়া টাকা ফেরতও পাবেন না। কিন্তু তাদের অপরাধ কী, তারা এখন কার কাছে যাবে? আমি সরকারের কাছে অনুরোধ জানাব, খু্ব শিগগিরই ভুক্তভোগীদের জন্য কিছু করুন। প্রথমত তাদের মানসিক কষ্ট ও যন্ত্রনা থেকে রেহাই দিন। তারা খুবই চিন্তার মধ্যে দিনাতিপাত করছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন