আমার প্রিয় পোস্ট

তসলিমা নাসরিন

১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫০

শেয়ার করুন:                   Facebook

আমার এক সহকর্মী, দেশের তরুন সেরা আর্টিস্টদের একজন, বেশ কিছুদিন আগে কলকাতা গিয়েছিলেন। তসলিমা নাসরিন তার বন্ধু মানুষ। তাই একটি শাড়ি ও কিছু উপহার নিয়ে গিয়েছিলেন। তসলিমার সঙ্গে তার দেখা হলো। আর্টিস্ট ভাই ভেবেছিলেন দীর্ঘদিন পর দেখা হচ্ছে, দেশ, সাহিত্য অনেক কিছু নিয়ে আলোচনা হবে। ভালোমন্দ দুটো কথা বলবেন।
কিন্তু কোথায় বন্ধুত্ব, কোথায় ভালোবাসা, উল্টো তসলিমা বাংলাদেশের চৌদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়লেন। দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবা ভালো মানুষ-মন্দ মানুষ সবাইকে যাচ্ছে তাই ভাবে গাল দেওয়া শুরু করলেন। আমার আর্টিস্ট ভাই তাকে বোঝানোর চেষ্টা করলেন, তিনি এসেছেন তার সঙ্গে দেখা করতে, খোজ খবর নিতে। গাল শুনতে নয়। এটা বলে তিনি তসলিমার বাসা ত্যাগ করেন।
তসলিমার দেশ ছাড়ার দাবিতে যখন দেশব্যাপী আন্দোলন শুরু হয়, তখন সাহায্যের জন্য তিনি একবার তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। শেখ হাসিনা তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। শেখ হাসিনা তসলিমার পক্ষে দাড়িয়ে প্রগতিশীল হতে চাননি।
তারপরও হায়দ্রাবাদে সম্প্রতি তসলিমার ওপর মৌলবাদীদের হামলা সমর্থনের প্রশ্নই ওঠে না। বরং ভারত সরকারের সমালোচনা করি তসলিমাকে নাগরিকত্ব না দিয়ে রাজনীতি করার জন্য। ভারত সরকার যদি সত্যিই তসলিমার পাশে থাকতে চায়, তবে তাকে নাগরিকত্ব দেওয়া উচিত।
আর আমাদের বর্তমান সরকারও তসলিমাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগি হতে পারে।

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১৩২২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন: শাড়ি ও উপহার নিয়া গেছিল?
বিষয়টা তো সন্দেহজনক :)
২. ১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫৫
comment by: হাসিব বলেছেন: ম্য্য্য্যান , ভারতের নাগরিকত্বও সুপারিশ করলেন আবার দেশে ফেরানোর উদ্যোগের কথা বললেন ! সাথে শাড়ি মিস্টি !!
৩. ১৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১১
comment by: কাজী আলিম জামান বলেছেন: হোসেইন, বন্ধুত্ব সম্ভবত গভীর এ কারণে শাড়ি নিয়া গেছিল।
হাসিব, ভারত তো নাগরিকত্ব দিলে পারে।
৪. ১৬ ই আগস্ট, ২০০৭ রাত ৯:২৫
comment by: নাজিম উদদীন বলেছেন: ভারত সরকার যদি সত্যিই তসলিমার পাশে থাকতে চায়, তবে তাকে নাগরিকত্ব দেওয়া উচিত।
একমত। ৫
৫. ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:২০
comment by: কাজী আলিম জামান বলেছেন: নাজিমউদ্দিনের মত আমারও মত সেটাই।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই