somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভব - আমরা আর কতো ধনী হবো (২)

২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার নিশ্চয়ই আপনারা হাফ ছেড়ে বাচলেন, বিরক্তি নামের অভিব্যক্তি আর অবলোকন করতে হবে না । আমি যদি ও সবসময় ই আশাবাদী, কিন্তু বাস্তবতা প্রায়শই আমাদের, বিশেষ করে আমাকে ঐ রাস্তায় ই নিয়ে আসে । এখনকার দিনে যান্ত্রিক পদ্ধতি চালু হওয়ার পরে খুব কম ই " কাধে জোয়াল, মুখে জাল বাধা, গরু জোড়া " কে দেখা যায় । বাস্তবে দেখা না গেলে ও, আয়না তে দাড়ালে কেন জানি ঐ দৃশ্যটাই ভেসে ওঠে ।

মুখ বাধা, তাই ইচ্ছে হলে ও বলা যাবে না, খিদে পেলে ও খাওয়া যাবে না। কাধে যখন জোয়াল, তখন নিজের ইচ্ছেয় তো চলা যাবে না । শক্তিটুকু নিংড়ে নেবার দায়িত্ব কৃ্ষকের । যে গরু চাষ করার কাজে লাগে তার কিন্তু অনেক দাম, তথাপি সে যখন জোয়াল কাধে পায়, তখন চালিকাশক্তি তার পিঠে যে ছড়ি ঘোরায়, তার কাছে । আসল ধনী তো সে, যার হাতে ছড়ি ঘোরানোর অধিকার ।

অবলা প্রানীদের অধিকার থাকতে নেই । সমাজবিজ্ঞানীরা বলবেন, বন্যরা বনে সুন্দর, কেবল শিশুরাই মাতৃক্রোড়ে । কিন্তু দুঃখের বিষয়, আমরা আজ যেখানে বাস করছি, তার চেয়ে বনের আইন ও অনেক যুক্তিসঙ্গত । বনের কোন প্রানী আজ পর্যন্ত পচা মাংস খেয়ে মৃত্যুবরন করেছে বলে শুনি নি, কিন্তু জীবন রক্ষার জন্য প্রস্তুত " প্যারাসিটামল সিরাপ" খেয়ে সভ্যতম প্রানী মানুষ যে মারা গেছে, তা তো আর গুজব নয় ।

অনেক তদন্ত হয়েছে, হচ্ছে এবং হবে । তথ্য যা পাওয়া যাবে (যদি পাওয়া যায়) তার বিবর্তন, পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন শেষে আমরা যা জানবো, তাকে কেবল " মূষিকের পর্বত প্রসব " এর সাথে ই তুলনা করা যাবে । এ বিষয়ের অবতারনা কেন করলাম, এ কথা যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে আমার উত্তর একটাই - আমরা আর কতো ধনী হতে চাই, সেটা কি আমরা নিজেরা জানি?

একজন ঔষধ প্রস্তুতকারী সংস্থার মালিক ধনী হতে চান, তার চাওয়ার মধ্যে ও আমরা কোন দোষ দেখি না । কিন্তু চলুন দেখি তার আকাঙ্ক্ষায় সৃষ্টির সেরা জীবের জন্য সৃষ্ট সামাজিক দায়বদ্ধতার সামান্য ছিটেফোটা ও আছে কিনা? আমি হয়তো এতটা খারাপ ভাববো না যে তিনি সামান্য লাভের জন্য ঔষধে ভেজাল মেশাতে চাইবেন, কারন ফলাফল টা এসব ক্ষেত্রে হয় অত্যাবশম্ভাবী । সুতরাং একে আমরা যথাযথ তথ্য না পাওয়া পর্যন্ত SABOTAGE (বস্তুর বিরুদ্ধে আক্রমন) বলে ধরে নিতে পারি, যদিও যথাযথ তথ্য কোনদিন ই পাবো কিনা জানি না ।

প্রাসঙ্গিক কথাটা হলো, ঔষধে ভেজাল মেশালে ই যে তা দূষিত হবে এমন নয় বরং সমুহ সম্ভাবনা থেকে যায়, মেয়াদোত্তীর্ন কাচামাল ব্যবহার করার প্রসঙ্গ । এটা আমাদের সমাজে নুতন নয় । গ্রাফিক্স, প্রিন্টিং এবং মেধার অপ-ব্যবহারের মাধ্যমে মেয়াদোত্তীর্নতা কে পুনঃমেয়াদে বহাল করানো আমাদের কাছে (যারা অতিস্বত্তর ধনী হতে চান) ডিজিটাল যুগের আশীর্বাদ বলেই প্রতীয়মান । মুল সমস্যা (যদি আপনি এটাকে সমস্যা বলে মনে করেন) হলো, সবাই অতিস্বত্তর ধনী হতে চাই । যার এটা পরীক্ষা করার কথা তিনি এটা না করার জন্য ধনী হবেন । যার এটা না কেনার জন্য পরামর্শ দেবার কথা তিনি এই পরামর্শ না দিলে ধনী হবেন । যার বিবেক এখনো কাজ করছে তিনি এদের দেখে বিবেকের ঘরে তালা দিলে ধনী হবেন ।

অনুগ্রহ করে ভুল বুঝবেন না, আমার এই লেখা ধনী হবার (101 ways to become rich) কোন গাইড বই নয় । আত্মোপলব্ধির জন্য লিখলাম, নিজের বিবেক কে শাসানোর জন্য লিখলাম মাত্র, নিজে কে ই বলছি " বল তুই আর কত ধনী হতে চাস? "
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×