somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধী বিরোধী স্টিকি পোস্টে মাইনাস প্রদানকারী দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক

২৫ শে জুন, ২০১০ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়ারইন ব্লগে আমার ৩ বছর ৪মাস কাটলো। বলা বাহুল্য এই একাউন্টটির পাসওয়ার্ড হারিয়ে ফেলার পর অন্য একটি একাউন্টে ব্লগিং শুরু করেছিলাম, করছি। এই তিন বছর চার মাসে মুক্তিযুদ্ধের পক্ষের, যুদ্ধাপরাধীদের বিপক্ষের অসংখ্য পোস্ট আমি দেখেছি। কখনো কোনো পোস্টে মাইনাসের এমন বন্যা আমি দেখিনি!

জামাত-শিবির-উগ্র মৌলবাদীদেরকে প্রশ্রয়ের ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নানা সময়ে নানা রকম প্রশ্ন এসেছে, তবে একটা বিষয়ে নিশ্চিত ছিলাম যে আর যাই হোক সামহোয়ারইন যুদ্ধাপরাধীদের প্রতি আপোষহীন। ওয়েব-বিজনেসে হিট সংখ্যা যেহেতু একটি গুরত্বপূর্ন বিষয়, ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় যে কোনো ব্লগকেই বিরুদ্ধ পক্ষের সহাবস্থান নিশ্চিত করতে হয়। কিন্তু কোন মাটিতে বসে কাদের নিয়ে ব্যবসা করছি এই চিন্তা চেতনাকে ছুড়ে ফেলা যায় না কিছুতেই!



ব্লগার জিন্দা লাশ নবাগত ব্লগার, সপ্তম পোস্টই স্টিকি হওয়া নিঃসন্দেহে তার জন্য গৌরব জনক এবং ব্লগ কর্তৃপক্ষের উদারতার পরিচয়, কিন্তু যুদ্ধাপরাধ বিরোধী একটি পোস্টে ২৫৬টি প্লাস এর পাশে জ্বলজ্বল করছে ১৪৬টি মাইনাস। ভীষন লজ্জিত আমি। কোথায় ব্লগিং করছি আমরা! কোন দেশে বাস করছি!

ব্লগ কর্তৃপক্ষ কি মন্তব্যগুলো দেখছেন? এটা কি কোনো জরিপ এর জায়গা যে যুদ্ধাপরাধ বিষয়ে জনমত যাচাই করা হচ্ছে! যারা মাইনাস দিচ্ছেন তারা কী কেবল এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ মঈনুদ্দিনের বিচার চায় না! ব্লগ কর্তৃপক্ষ ও কি এমন ভেবেই শুধুমাত্র জরিপ এর উদ্দেশ্যেই পোস্টটি স্টিকি করেছিলেন? পোস্টটি বিভিন্ন জায়গায় শেয়ার করতে গিয়েও লজ্জায় আমি করতে পারিনি। এ লজ্জা থেকে আমি মুক্তি চাই, আরো হাজার হাজার পাঠক মুক্তি চায়!

মুক্তিযুদ্ধবিরোধী চেতনা যাদের মধ্যে তারা সবাই যুদ্ধাপরাধী!

দয়া করে আপনারা মাইনাস প্রদান কারীদেরকে যুদ্ধাপরাধীদের সমপর্যায়ের অপরাধী মনে করে তাদের মুখোশ উন্মোচন করুন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন। যে মাটিতে বসে ব্যবসা করছেন সেই মাটির ঋণ শোধ করুন!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৩
৪১টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×