বিকেলের ডানা ভাঙ্গা রোদে তোমার সোনালী উজ্জ্বল মুখ,
আমি অবাক হয়ে দেখি, আদি পুরুষের প্রথম সন্ত্রস্ত
রাতের পরে নতুন সূর্য দেখার মতো। তোমার মুখেই আমি
অবলোকন করি পৃথিবীর সকল সৌন্দর্য, প্রেরণার গূঢ় উৎস,
ধ্র“পদী সংগীত, জীবনের কার্য ও কারণ।
বিকেলের ডানা ভাঙ্গা রোদে তোমার সোনালী উজ্জ্বল মুখ;
বিকেলের হাল ভাঙ্গা রোদে তোমার মায়াবী নির্মল মুখ;
আমাকে নিয়ে যায় বাতাসের ঢেউয়ে ছুটে চলা,
নীল আকাশের পরশ পাওয়া তুলোট মেঘের ভেলার
মত স্বপ্নের গভীরতম উষ্ণতায়।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


