somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখের কথা, অবশেষে মা-চাচীরা সনি/স্টার প্লাস বন্ধ করছে, তবে আসলেই কি খুব একটা সুখবর? :((

০৬ ই মে, ২০১১ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাস কয়েক দেখছি আশেপাশের পরিচিত যাদের ঘরে যাতায়াত আছে তাদের অনেকেরই ঘর সন্ধে হলেই থেকে হিন্দির জোর আওয়াজ উৎপাত একটু কম পাচ্ছি। তার বদলে বাংলা গানটান বেশ ভেসে আসে ইদানিং। নিজের টিভি দেখা হয় না, তাই মনে করেছিলাম বাঁচা গেলো!

তবে ভুল ভাংলো এমাসের শুরুর দিকে। সনি আর স্টারপ্লাস কমেছে, শুরু হয়েছে জী-বাংলা! খতিয়ানে পেলাম, যাদের ঘরে কিশোরী/তরুনী/যুবতী কন্যা-বৌ বর্তমান নয়, তারা মোটামুটি হিন্দি সিরিয়াল এডিকশন ছেড়েছেন, আর ঘরে পিচ্চিপাচ্চা থাকলে হরহামেশাই শুনি (কারো বাসায় গেলে) দীপান্বিতা ভালো নাচে, মেয়েকে নাচে ভর্তি করতে উৎসাহী, ওমুক ভালো গায়, ছেলেটা গান শিখলেও পারতো ইত্যাদি।

এর বদলে চলছে জী-বাংলাতে ডান্স বাংলা জুনিয়র, সারেগামা জুনিয়র, আম্মা-খালা-চাচীরা দেখেন রোজগেরে গিন্নি, দিদি নাম্বার ওয়ান, আর হিংসেতে জ্বলেন, নিজে কেনো ওমুকের মতন গয়না পাননি, ওমুক কেমন ডাঁট মেরে অফিসও করে, সাক্ষাৎকারে কোন বৌ বলেছে স্বাশুড়ী তার কথার উপর কোনো কথা বলে না আর নিজের স্বাশুড়ী এখনো সংসারের মাথা এসব খেদ (সিরিয়ালে দেখা গয়না, শাড়ী, ডেকোরেশন এসব নিয়া আংকেলদের কেমনে নাজেহাল করা হয় সেই "দুখভরি কাহানি" বাদ দিলাম, তয় মাইয়াগুলা সিরিয়ালের দেখাদেখি এখন বিয়ার আগেই স্বামীর পনেরোশো কোটি টেকা স্বপ্নে গুইন্যা ফেলতাছে এডি চামে কইয়া রাখলাম।)। আর সাথে তিনটে সিরিয়াল, সুবর্নলতা (***কমন কমেন্টঃ আহা! সুবর্ন কত দুঃখী!) কেয়াপাতার নৌকো (***কমন কমেন্টঃ মোল্লা বেটা বড় লুচ্চা, পিচ্চি মেয়েটারে বিয়ে করবে!) রাশি (***কমেন্ট মনে নাই, তয় আমার এইটা দেইখা খাসী শব্দটা মনে আইছে ;) )

তাতে যা বুঝলাম ঘটনা কোনো সুবিধের না, স্টার আর জী-নেটওয়ার্কের টানা হেঁচড়াতে মা-খালা-চাচীরা এখন স্টারের দল পাল্টে জী-নেটওয়ার্কে, মগজধোলাই সেই ভারতীয়ই আছে। আর আমি শালা পাগল, হিন্দি বন দেইখা ভাবছিলাম মা-খালা-চাচীদের সুবুদ্ধি হইছে! :(( X(

***কমন কমেন্ট - মা-চাচী-খালাদের কমেন্ট।


(পিঠ বাঁচাতে সিরিয়াস লেখাকে ফান ফান গন্ধে লেখা হলো, অর্ধমৃতরা বুঝবেন কারনটা ;) )
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪৬
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×