আমার প্রিয় পোস্ট

আমি নিজেও আমার সম্পর্কে কিছুই জানি না

অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং শুরু হোক এখান থেকেই

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

শেয়ারঃ
0 6 0

গুগোলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিয়ে বেশ মাতামাতি শুরু হয়ে গেছে। যারা সেলফোন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এ উৎসাহী কিংবা ভবিষ্যতে এ ধরণের কাজ করতে চান তাদের জন্যই এ পোস্ট। বেশ কিছু কারণে আমি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে পছন্দ করি.....

১. অ্যান্ড্রয়েড লি‌নাক্সভিত্তিক একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম।
২. অ্যান্ড্রয়েড ওপেনসোর্স, অনেক দিন থেকেই একটি ওপেনসোর্স কার্যকরী মোবাইল অপারেটিং সিস্টেমের অপেক্ষায় ছিলাম আমরা।
৩. অ্যান্ড্রয়েডে প্রোসেস ও থ্রেডের ব্যবহার অত্যন্ত সাবলীল এবং রিসোর্স ম্যানেজমেন্ট অসাধারণ।
৪. বিনামূল্যে ডেভলপমেন্ট টুলগুলো পাওয়া যায়।
৫. জাভা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, যদিও তা প্রচলিত J2ME থেকে আলাদা।
৬. বেশ সমৃদ্ধ এপিআই যা একজন প্রোগ্রামারের জন্য আশীর্বাদ।

ধরে নিচ্ছি, আমরা অ্যাপ্লিকেশন ডেভলপ করব জাভা ল্যাঙ্গুয়েজে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপ করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে তা হচ্ছে অ্যান্ড্রয়েড SDK . বর্তমানে এটার ১.৬ তম সংস্করণ পাওয়া যাচ্ছে।
এই SDK টি আপনার পিসির অপারেটিং সিস্টম অনুযায়ী নামিয়ে নিতে পারেন Click This Link এই সাইট থেকে।

শুধু SDK দিয়ে কাজ করা বেশ কষ্টকর যদি কোন আইডিই না থাকে। গুগোল Eclipse আইডিই এর জন্য প্লাগইন তেরি করে দিয়েছে, আর আমার খুব প্রিয় একটি আইডিই হল Eclipse‌
Eclipse Galileo সংস্করণ ডাউনলোড করতে পারেন http://www.eclipse.org/downloads/ এখান থেকে।

ডাউনলোড করার পর আনজিপ করে Eclipse এক্সিকিউটেবল ফাইল থেকেই চালু হবে আইডিই। ইন্সটলেশনের কোন ঝামেলা নেই। বলে রাখি, Eclipse চালানোর জন্য পিসিতে আগে থেকে JRE ইনস্টল করা থাকতে হবে। Eclipse এর Help মেনু থেকে Help Contents সিলেক্ট করুন। সেখান থেকে
Java development user guide > Getting Started > Basic tutorial>Preparing the Workbench এ উল্লিখিত সবগুলো ধাপ অনুসরণ করুন।

অ্যান্ড্রয়েড প্লাগইন ইনস্টল করার জন্য Eclipse এর Help মনু থেকে Install New Software নির্বাচন করুন। Work With টেক্সট বক্সে https://dl-ssl.google.com/android/eclipse/
এই অ্যাডড্রেস দিয়ে Add বাটনে ক্লিক করুন। অ্যান্ড্রয়েডের এক্লিপ্স প্লাগইন ইনস্টল হয়ে যাবে। এবার SDK 'র জিপ ফাইলটা আনজিপ করুন। Eclipse এর Windows মেনুর Preference অপশন নির্বাচন করুন। Android লেখায় ক্লিক করলে Android Preference এ SDK location উল্লখ করতে হবে। লোকেশন হবে SDK 'র আনজিপড ফোল্ডার।

Apply করে বক্সটি ক্লোজ করে দিন।
প্রস্তুত হয়ে গেল অ্যান্ড্রয়েড ডেভলপমেন্ট এনভায়রনমেন্ট।

Go Code..........................

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রোগ্রামিংপ্রোগ্রামিং ;
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩
ধূসর মানচিত্র বলেছেন: লেখাটি বেশ কয়েকবার কপি-পেস্ট হয়ে গিয়েছে, আপনার ব্লগে ঠিক করে নিন।
টেকি পোস্ট ভাল লাগে।+++
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: ঠিক করে দিলাম। অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখিত।

২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধন্যবাদ ভাই :) কাজে আসবে। +
৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
রথে চেপে এলাম বলেছেন: দারুন পোস্ট দিয়েছ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: না বুঝলে সমস্যা নাই, শুধুমাত্র টেকিদের জন্য .....

৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮
ওয়ার হিরো বলেছেন: এডা খুজতাছিলাম।
কয়দিন উইন্ডোজ মোবাইল এ্যাপস বানাইলাম, ভালো লাগলো না,
এইবার এডার পিছে লাগমু।
আপনরে ধইন্যা।
৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
ধূসর মানচিত্র বলেছেন: আমি একটি সিরিজ শুরু করেছি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নিয়ে(কিছু ইতিহাস, হালকা-পাতলা টেকনিক্যাল কথাবার্তা এবং ফিচার নিয়ে একটি ককটেল টাইপ লেখা) প্রথব পর্ব ইতিমধ্য ব্লগে দিয়েছি পড়ে দেখতে পারেন। (লিংকঃ Click This Link)

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: আগেই পড়েছি, ভালো লেগেছে ।

৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১২
বেওউল্ফ বলেছেন: প্রচুর ধন্যবাদ। আমি এখনই ডাউনলোড শুরু করলাম।
৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৫
আমি তান্ত্রিক বলেছেন: গুড স্টার্ট। নাইস রাইটিং। +


"৫. জাভা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, যদিও তা প্রচলিত J2ME থেকে আলাদা।"

এই লাইনটা সম্ভবত পুরোপুরি ঠিক না, আংশিক ঠিক। অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং এ জাভার আদলে সংকেত(Syntax) ব্যাবহার করা হয়। অ্যান্ড্রয়েড ওএস এ ডালভিক ভার্চুয়াল মেশিন ব্যাবহার করা হয়েছে। এটা স্পেশালাইজড ভার্চুয়াল মেশিন, যা মোবাইল ডিভাইস গুলার জন্যে বানানো হয়েছে। এটাকে জাভা স্ট্যান্ডার্ড ভার্চুয়াল মেশিনের কাছাকাছি সুবিধা দেওয়া হয়েছে। টেকনিকালি ডালভিক জাভা স্ট্যান্ডার্ড না, জাভা স্ট্যান্ডার্ড হল, জাভা ভার্চুয়াল মেশিন।

তাই গুগোল কখনোই অ্যান্ড্রয়েড এ জাভা প্রোগ্রামিং, j2me প্রোগ্রামিং বা জাভা এপিআই উল্লেখ করে না, ওরা বলে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং ।
১০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
কার্নেল বলেছেন: হুমম, আপনার সাথে আংশিক একমত ।
১২. ০৭ ই মে, ২০১১ রাত ১২:৫২
গোধুলী রঙ বলেছেন: আমিও আমার আপিসে শুরু করেছি দুমাস হল, এর মধ্যে একটা ক্লায়েন্ট প্রোজেক্টেও কাজ করেছি, বেসিক্যালি ইউ আই পার্ট এ।

সুন্দর পোস্ট। অনেক অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.৫৪৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পড়াশোনা সূত্রে সিলেটে আছি। ভালোবাসি কম্পু টেকনোলোজি,অ্যানিম আর বন্ধুদের সাথে সময় কাটানো। অর্থনৈতিক বিশ্বাস পুঁজিবাদ। ছাত্ররাজনীতি ঘৃণা করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ