আজ চারদিকে শুধু নীল দেখছি কেন আমি?
এ কি তবে গতকালের ফোন কলের ফল!
ও বলেছিল নীল রংয়ের সালোয়ার-কামিজ পরে আসবে
হাতে থাকবে নীল রংয়ের মলাটের খাতা
নীল ওড়নায় ঢাকা মুখ
বেইলি রোডের সাগর পাবলিসার্সের সামনে অপেক্ষায় থাকবে।
সকালে ১০টায় দেখা করার কথা।
অপেক্ষার প্রহর নাকি দীর্ঘ হয়
কিন্তু আমার তো ভালই লাগছে
ঠাঁয় দাঁড়িয়ে আছি সকাল ৯ টা হতে
মিনিটের কাটা ঘুরতে ঘুরতে দুপর গড়িয়ে বিকেল হতে চলল.....
আচ্ছা ও যদি না আসে?
তবে পাখিরা আর গাইবে না গান,
ফুলের গন্ধ উবে যাবে,
জোয়ার -ভাটা বন্ধ হয়ে যাবে সব নদ-নদীর
এই বেইলি রোডের রাস্তায় মিছিল হবে, মিটিং হবে
টিভি চ্যনেল গুলোয় শুধু প্রচারিত হবে আমার একটাই প্রচারনা
কতটা কাংগাল হয়ে আছি তোমার ভালবাসায়।
"কি রে এখানে কি ?
কাজে না অপেক্ষায়.....।"
চম্কে উঠি বন্ধুর ডাকে
"না মানে একটা কাজ আছে।"
আমার সলাজ উত্তর।
আশা যখন প্রায় ছেড়ে দিয়েছি আসবেনা বলে
তখনি পেছনে রিক্সার ঘন্টি বেজে উঠলো
তাকিয়ে দেখি
নীল গোমটার আড়ালে পূর্নিমা হাসছে।
"রিক্সায় উঠে এসো..।"
মনে হল একমূহুর্তে বসন্তের সব কোকিল ডেকে উঠলো।
পাশে বসতেই নাকে তোমার চুলের গন্ধ
যেন সমস্ত ফুলের মৌ এখানেই।
যাবার বেলায় কথা হল আগামী সোমবার দেখা হবে এখানেই।
তখন কি ভেবে ছিলাম এদেখাই হবে শেষ দেখা।
শুক্র বার প্রাইভেট পড়ে আসার সময়
ঘাতক ট্রাক তোমায় ছিনিয়ে নিল আমার কাছ থেকে।
আমাকে বেদনার একরাশ নীল মেঘে ভাসিয়ে
কোথায় চলে গেলে....?
( আগে পোস্ট করেছিলাম অংশবিশেষ, তাই মুছে এবার পুরোটা একসাথে দিলাম। আগের মন্তব্য গুলো মুছে যাওয়ায় আন্তরিক ক্ষমা প্রার্থি। )
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



