somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালাক্কা অভিযান.....

১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুরে এলাম মালাক্কা থেকে । গতকাল রাতে এসেছি সিংগাপুরে। ইচ্ছে ছিল রাতেই লেখার কিন্তু ক্লান্তি আর অবসাদের কারনে লিখতে পারিনি। তাই এবার বসেছি আটঘাট বেঁধে।
অভিযাত্রি ছিলাম মোট ২৬ জন। কোম্পানির বার্ষিক প্রীতিভোজ সভা। এবারের স্হান নির্বাচন করা হয়েছিল " মালাক্কা "। হোটেল ইকোটোরিয়ালে আমাদের আস্তানা নির্ধারন করা হয়েছিল। যা রায়ানে অবস্হিত। পর্তুগিজ ভিলেজ সহ দর্শনীয় আরো নানা স্হান কাছাকাছি ছিল বিধায় আমাদের জন্য ও সহজ হয়েছিল ঘুরাফিরা করে সময়টাকে উপভোগ করার ।যথারিতি সকাল ৭ টায় বাসের জন্য নির্দিষ্ট স্হানে উপস্হিত হলাম। দেখলাম অনেকে আমার আগেই পৌঁছে গেছে।


যাক অবশেষে রওনা হলাম । রাস্তার দুপাশে নয়নাভিরাম দৃশ্য । যা ভাষায় কি ভাবে প্রকাশ করা যায় তা আমার জানা না থাকায় ছবি শেয়ার করছি...

তোয়াজ ব্রিজ। যার ওপারেই মালেইশিয়া। আর এপারে সিংগাপুর।



এগুলো বাসের জানালা থেকে তোলা রাস্তার দুপাশের দিগন্ত বিস্তৃত পাম গাছের সারি। এরই মাঝে এক জাগায় বাস থামানো হল প্রকৃতির ডাকে কেউ সাড়া দিতে চায় যদি।

আবার শুরু হল পথ চলা।

মালাক্কার দারপ্রান্তে ।

পাহাড়ী ঝরনা.....

জেলা সদর অফিস....

"রিক্সা" ইন মালাক্কা স্টাইল.....যা ছিল আমাদের সংগের সাথী।

কি তামসা ....সব ফকফকা.....উপরে উঠলেই সব দেখা যায়। তবে বিদেশীদের জন্য ২০ রিংগিত আর মালেদের জন্য ১৭ এইডা একটা বে-ইনসাফি কাম ....:-*

হে...হে এই রকম জাহাজে কইরা না কি এক সময় ডাচ আর পর্তুগিজরা এই শহরে আইছিল মেলা আগে।

সাগরপারের এক নয়নাভিরাম মসজিদ। যা পুরোটাই পানির উপরে ভাসমান।


দুপরে খেতে গেলাম এক রাস্তের পাশের রেস্টুরেন্টে। অবাক হলাম ওখানে পুরোনো জিনিসের এক সংগ্রাহকের সংগ্রহ দেখে।

কতধরনের দিয়াশলাই যে আছে তার সংগ্রহে...

মালাক্কা সি বিচ.....

অবশেষে বাড়ি ফেরা........


পাদটিকা : আরো ছবি ছিল। লোড করার সময় দেখি মনিটরের পর্দা কাঁপে তাই আর সাহস করলাম না। নিঃসন্দেহে মালাক্কা দেখার মতো জায়গা। সময় ও সুযোগ যদি মিলে যায় মিস্‌ কইরেন না ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩২
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×