এসো - এই খানে একটু বসি
এই তেপান্তরের মাঠ
এই বটতলা ,
বিকেলের এই আবীর মাখানো রং.....
হয়তো আমাদের জীবনে আর আসবেনা।
এসোনা হাত ধরাধরি করে
একটু হাঁটি এই সবুজ মাঠে।
শরৎ এলো বলে...
হালকা কুয়াশার চাদর ঘাসে
চাষীরা ধান কেটে নিয়ে গেছে
তাই কেমন একটা গন্ধ নাকে বাজে
মনে পড়ে এই রাস্তা দিয়েই
একদিন তোমায় নিয়ে এসেছিলাম
সুখের সংসার সাজাবো বলে।
আজ আমিই চলে যাচ্ছি
তুমিই রয়ে যাচ্ছ
একটু সুখের আশায় ,
একটু ভাল ভাবে বাঁচবো বলে
ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে........
প্রবাসে গড়তে চলেছি সংসার।
কবে হবে স্বপ্ন পূরন যা আজো অজানা।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


