আজ প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৩৯ বছর। ১৯৭১ সালের এইদিনে রবিবার সকাল ৭টায় সিলেটে দারিয়াপাড়ায় নানাবাড়িতে সালমান শাহর জন্ম হয়। মুক্তিযুদ্ধের সময় সালমানের জন্ম। তার ডাক নাম ইমন। নামটি রেখেছিলেন তার মা নীলা চৌধুরী। সালমানের মা বলেন, ১৯৭২ সালের ১৯ সেপ্টেম্বর সালমানের প্রথম জন্মদিনে ওর পোষা প্রিয় হরিণ লিলিকে জবাই করে জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের খাওয়ানো হয়। কিন্তু সালমান সেই হরিণের মাংস একটুও খায়নি। বরং কেঁদেছে আর নানার কাছে গিয়ে সারাক্ষণ বসেছিল।
সালমানের জন্ম-মৃত্যু এই সেপ্টেম্বর মাসেই। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান মারা যান ২৫ বছর বয়সে। আর তার আগের বছরের জন্মদিনে অর্থাৎ ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর সালমানের মা তাকে চার সেট পাজ্ঞাবি আর শার্ট উপহার দিয়েছিলেন। সেই জন্মদিনের কথা সালমানের মায়ের খুব মনে পড়ে। তিনি বলেন, 'ঐদিন আমাকে খুশি করার জন্য ইমন চারসেট কাপড়ই পরেছিল।'
এই মুহূর্তে নীলা চৌধুরী সিলেটে অবস্থান করছেন। তিনি আজ সকালে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত সালমানের কবর জিয়ারত করবেন। সঙ্গে থাকবেন তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। ঘরোয়া অনুষ্ঠনের মধ্য দিয়েই সালমানকে স্মরণ করা হবে। সালমানের মা বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন ওকে আল্লাহ বেহেস্ত নসিব করেন। এদিকে এফডিসিতে খোঁজ নিয়ে জানা যায়, সালমানের জন্মদিন উপলক্ষে এফডিসিতে কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
সুত্র : বাংলাদেশ প্রতিদিন।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।