somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবন.......

১৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন যুদ্ধে সবাই জয়ী হয়না যেমন তেমনি কেউ কেউ আবার পরাজয়কে হার মানিয়ে দৃপ্ত পদক্ষেপে সামনে এগিয়ে যায়। যেমন আমার জীবনে ঘটে যাওয়া এমন এক মূহুর্তের কথা আজ আমি আপনাদের সামনে উপস্হাপন করবো।দেশে বেকার অবস্হায় যখন বেসামাল অবস্হা আমার তখন জীবনের মোড় ঘুরানোর জন্য বিদেশে পারি দেয়ার মনস্হির করলাম। পরিবারে বাবা তখন পেনশনে, মা , স্ত্রী ও এক সন্তান........আমি বেকার। পরিবারের ভরন-পোষন সমস্ত আমার দেখতে হয়।বড় দুই ভাই তাদের পরিবার নিয়ে আলাদা থাকেন.....নামকাওস্তে খোঁজ খবর নেন। এক বোন , তার ও বিয়ে হয়ে গেছে। তার জীবনেও বিরাট বিপর্জয়....দুই সণ্তান নিয়ে সে বিধবা।ভাগ্য কিছুটা সহায়, তার একটা চাকরি আছে। তো এই হল আমার পারিবারিক অবস্হা। জানতে পারলাম ট্রেনিং সেন্টার থেকে পাশ করতে পারলে সিংগাপুরে কাজ করা যাবে।
এক খালাত ভাই বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে নানান ছল-চাতুরি দেখিয়ে টাকাটা মেরে দিল। চোখে মুখে অন্ধকার দেখার মতো অবস্হা।অবশেষে সিংগাপুরে সেই খালাত ভাই একটা কোম্পানিতে চাকরির ব্যবস্হা করলো। কিন্তু অভাগা যেদিকে যায় সাগরও না কি শুকিয়ে যায়....৬ ( ছয় ) মাস বেতন ছাড়া চাকরি করার পর সিংগাপুরের এম.ও.এম - এ অভিযোগ করে টিকেটের ব্যবস্হা করে দেশে আসলাম। আবার বেকার এবং বিরাট অংকের দেনা মাথায় নিয়ে। এভাবেই চলছিল আরও কিছু মাস। বন্ধুরা কয়েকজন মিলে একটা এন.জি.ও খুলেছিল দেশে। আমার এই বিপদের দিনে তারা পাশে এসে দাড়ালো। একটা চাকরি পেলাম আপাতত: কিছুটা হলেও আর্থিক সাহায্য হবে এই ভেবে। কয়েক মাস করার পর আরেক খালাত ভাই ( রবি ভাই তোমার কাছে আমার কৃতঙ্গতার সীমা নাই ) একদিন সিংগাপুর থেকে ফোন করে জানতে চাইলো আমি সিংগাপুর কাজ করবো কি না.....আমি আকাশের চাঁদ হাতে পেলাম। আবার এলাম সিংগাপুর এবং আমার জীবনের মোর ঘুরে গেল।ভাল কোম্পানি পেয়ে সুবিধা হল তারা আমার কাজের মূল্যায়ন করল এবং সেই সাথে কোম্পানির খরচে নানান ট্রেনিং এর ব্যবস্হা করলো। আজ সিংগাপুরে আমার ভাল অবস্হানের পিছনে আমি রবি ভাইকে ধন্যবাদ জানাই।
বর্তমানে আমি এক কোম্পানিতে সেফটি কোরডিনেটোর হিসেবে কাজ করছি। এই দেশে নির্মান শ্রমিক হিসেবে কাজ করতে এসে অনেক মায়ের বুক খালি হয়েছে। স্ত্রী হেয়েছে স্বামী হারা, সন্তান হারিয়েছে তার বাবাকে। এখানে যে কোনো কাজ করার আগে তার নিরাপত্তার দিকটা ভাবা হয় আগে। আছে আইন যা অমান্য করলে আছে শাস্তির বিধান সাথে জরিমানা।আর তাই এদেশে শ্রম ও শ্রমিকের মূল্য আছে। যদি কেউ আগ্রহী হন তবে ট্রেনিং সেন্টার গুলোতে যোগাযোগ করতে পারেন।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×