একজন আহতের আর্তনাদ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
>>>>>> ভাই রে আমারে ওরা শেষ কইরা দিলো। আমার ছেলে -মেয়েগুলার ভবিষ্যত কি হইবো এখন...????..
আহত আর কান্নাঝরা কন্ঠে আমার খালাত ভাই ( জাকির ) কিছুক্ষন আগে আমাকে এই কথাগুলো মুঠোফোনে বলছিল ঢাকা মেডিকেল কলেজের ইমারজেন্সি বিভাগ থেকে। সন্ত্রাসীরা রাতের অন্ধকারে তাকে নিমর্ম ভাবে ধারালো চাপাটির আঘাতে ক্ষতবিক্ষত করে তাকে। ডাক্তারদের মতে দুটো পা হাঁটুর নিচ থেকে আলাদা করে ফেলেছে সন্ত্রাসীরা কুপিয়ে। সারা দেহে মারাত্মক আঘাত আরো আছে।
ওয়াজ মাহফিল থকে ফেরার পথে রাত আনুমানিক ১টা ৩০ দিকে পূর্বপরিকল্পনা মাফিক আগে থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা আক্রমন করে তাকে। কারন কি..? জমি-জমা সংক্রান্ত পূর্বশত্রুতা । তার জমিটার দিকে চোখ পড়েছে এলাকার ধনী ব্যবসায়ী আ্ঃ মতিনের। সে তার টাকা পয়সার প্রভাব বিস্তার করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ভাইকে খুন করে তার জমিটা হাতিয়ে নিতে চেয়েছিল। আথির্ক দিক দিয়ে অসহায় আমার ভাই তার সাথে কি ভাবে টিকে থাকবে ...!!! প্রথমে থানায় মামলা না নিতে চাইলেও পরে মামলা নিয়েছে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ। মামলা নং - ০২ তাং ০২/০২/২০১২ ইং ।
সুবিচার এর আশায় আছি আজ আমরা। আমরা কি আশা করতে পারি না থানা থেকে পুলিশ বাহিনী যেয়ে আসামীদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। নাকি ধনী ব্যবসায়ীর টাকা খেয়ে তার হাতের পুতুল হয়ে থানায় বসে থাকবেন ... আর অগ্রগতি জানতে চাইলে বলবেন খোঁজ চলছে......... আল্লাহ এমন যেন না হয়........
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন