বেগুনবাড়ীর বিল্ডিং ধ্বসে পড়ার পড়ের উদ্ধার করার কাজ সামনা সামনি দেখেছিলাম ।কোনো বেস ছাড়া তোলা বিল্ডিং , লাশ উদ্ধার ইত্যাদি । ভাবছিলাম, ফেইসবুকে এ ঘটনার কথা লিখে স্ট্যাটাস আপডেট করবো । সেই সাথে নিজের হাতে তোলা কিছু ছবি আপলোড করে দেখবো কে কি কমেন্ট করে । একটু পরেই মনে পড়লো , ফেইসবুক না ব্লক্ড । বিকেলে জগিং করতে বের হয়েছিলাম । হঠাৎ প্রচন্ড বৃষ্টি । ভিজে একাকার । স্ট্যাটাস আপডেট করতে যেয়ে মনে পড়লো ফেইসবুক বন্ধ ।আসলে ফেইসবুক যেভাবে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে মিশে গিয়েছিলো , আমি নিশ্চিত , সকল ফেইসবুক ইউজার ফেইসবুককে আমার মতোই মিস করছেন ।
ফেইসবুক শুধু্ই বিনোদন নয়...
ফেইসবুক এখনকার দিনে শুধুই বিনোদন নয় , একটি প্রয়োজনীয়তা । ফেইসবুকের প্রয়োনীয়তাগুলো দেখা যাকঃ
১. বন্ধুবান্ধব / আত্মীয় স্বজনদের Latest News জানার মাধ্যম হলো ফেইসবুক । কে কোন চাকরিতে জয়েন করলো, কে চাকরি ছাড়লো , কে প্রেমে পড়লো , কে বিয়ে করলো , কার ছাড়াছাড়ি হলো - জানতে চাইলে ফেইসবুকই একমাত্র উপায় ।
২. স্কুল / কলেজের পুরনো বন্ধুবান্ধব - যাদের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে - তাদেরকে ফিরে পেতে চাইলে ফেইসবুকই অবলম্বন ।
৩. ধরা যাক, আপনার কোনো বিষয়ে সাহায্য দরকার বা পরামর্শ দরকার , ফেইসবুকে বিষয়টি লিখে স্ট্যাটাস আপডেট করুন , আপনার বন্ধুদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন প্রয়োজনীয় সাহায্য / পরামর্শ ।
৪. বিয়ে/জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের কথা সবাইকে জানারো দ্রুত মাধ্যম ফেইসবুক ।
৫. স্কুল কলেজ পার হয়ে আসা কোনো ব্যাচের রি ইউনিয়ন আয়োজনের মাধ্যম হলো ফেইসবুক । কয়েকদিন আগে আমরা স্কুল রিইউনিয়ন আয়োজন করেছিলাম । ফেইসবুক না থাকলে তা সম্ভব হতো , আমি নিশ্চিত ।
ফেইসবুক নিয়ে Controversy ..
ফেইসবুক নিয়ে সবচেয়ে বড়ো যে সমালোচনা হয় তা হলো ধর্ম সংক্রান্তু । কেউ একজন ধর্মকে ব্যাঙ্গ করে একটা গ্রুপ খোলে আর শুরু হয় ফেইসবুকের বংশ নিপাত । কিন্তু ফেইসবুক এধরনেন গ্রুপ খোলা সমর্থন করে না । এধরনের আপত্তিকর গ্রুপ বা ব্যক্তি সম্পর্কে ফেইসবুকে রিপোর্ট করা যায় । এবং আপত্তিকর প্রমান হলে ফেইসবুক সেসব গ্রুপ সরিয়ে ফেলে । ফেইসবুকে ধর্মপ্রান মানুষের অনেক গ্রুপ বা পেজ আছে । এধরনের কিছু গ্রুপ/পেজের নাম হলোঃ
১. I am a Muslim and I am Proud of It.
2. I am never alone , Allah is always with me .
3. Delete the group F**k Islam, or we will leave Facebook forever
4.Pray Namaz five times
এই ধরনের আরো অনেক গ্রুপ রয়েছে ।যে কয়টির কথা মনে পড়লো , তা - ই এখানে দিলাম ।
ফেইসবুকের প্রান হলো এর User রা । কেউ কোনো আপত্তিকর গ্রুপ খুললে সেই ইউজার দায়ী , পুরো ফেইসবুক নয় ।
ফেইসবুক আজকাল বিশ্ববাসীর জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অঙ্গ । এটা নিশ্চিন্তে বলা যায় - " Now a days Facebook is not only an entertainment , a requirement" . আমি নিশ্চিত , আমি যেরকমভাবে ফেইসবুককে মিস করছি , বাংলাদেশের আর সব নেটিজেনও তা সমানভাবে মিস করছে । ফেইসবুক কবে খুলবে তার প্রতীক্ষায় থাকলাম ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



