somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার জন্মদিন । ২৪/০৯/১৯৮৬

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার ২৫তম জন্মদিন । আজ আমি আমার ২৫ বছরের শাসনকাল নিয়ে সংক্ষেপে আলোচনা করব মানে আমি ২৫ বছরে কি কি করেছি ।
১ থেকে ৬ বছর কি করেছি বলতে পারিনা তবে ৬ থেকে ১১ বছরে প্রাথমিক বিদ্যালয় উত্তীর্ণ হয়েছি । তখনকার আমলের স্মৃতি ঝাপসা মনে পড়ে, এইতো স্কুলে যেতে চাইতাম না এবং পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না , এই নিয়ে মা বাবা বকাঝকা করতেন । কখনো তীর আর ধনুক নিয়ে গ্রামের বনে জঙ্গলে পাখি শিকারী হতাম , আবার কখনো বা পাড়ার ছেলেমেয়েদের নিয়ে মার্বেল নিয়ে অথবা মেসের খোল অথবা ভাঙ্গা হাড়ির শিখ দিয়ে ঠান্ডা গরম খেলে সারাদিন কাটিয়েদিতাম ।

১১ থেকে ১৯ বছর মাধ্যমিক বিদ্যালয় উত্তীর্ণ হয়েছি । তখনকার আমলের স্মৃতি ভালই মনে আছে এতকিছু বলে শেষ করা যাবে না । পড়ালেখায় তেমন একটা ভাল ছিলাম না । তবে উল্লেখযোগ্য হল সে সময়ে খুব বেশি ক্রিকেট খেলতাম । আজ এমুক দলের সাথে খেলা আছে রেডি থাকিস, কাল ওমুক দলের সাথে , আজ খেলাটায় জয়লাভ করতে হবে এই নিয়ে খুব বেশি মাতামাতি করতাম । এভাবে দিনগুলো কেটে গেল ।

১৯ থেকে ২২ উচ্ছমাধ্যমিক বিদ্যালয় উত্তীর্ণ হয়েছি এবং তখনকার আমল ভর্তি পরীক্ষা এমুকখানে ওমুকখানে যাওয়াআসার মধ্যেই দিনগুলো অতিবাহিত হল । ২২ থেকে ২৩ বছরের শাসনকাল আমার জীবনের সবচেয়ে স্বরণীয় । কেননা ওই সময়টাতে আমি বাংলা বিষয়ে অনার্স সরকারিবিশ্ববিদ্যালয়ে ভর্তি হই । এবং সেই সুবাদে প্রথম বাড়ির বাহিরে মেসে থাকার প্রয়োজন পড়ে এবং অচেনা অজানা জায়গা এবং অচেনা অজানা মানুষের সাথে পরিচয় ঘটে । তবে সেটা আমি ভালভাবেই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলাম এবং জীবনটা খুব উপভোগ করতে পেরেছিলাম । আমি এটা শিখেছিলাম যে মানুষের সাথে কিভাবে সম্পর্ক ভাল করা যায় এবং ভাল ব্যবহার করা যায় । আমি সে সময় অনেকগুলো উপন্যাস পড়েছিলাম ।

আমার পড়া কতগুলো উপন্যাস এবং উপন্যাসের লেখক এবং নায়ক ও নায়িকা ও অন্যান্য চরিত্র ।

১/ পল্লীসমাজ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – রমেশ+রমা ।
২/ বিপ্রদাস – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – বিপ্রদাস, দ্বিজদাস+বন্দনা ।
৩/ গৃহদাহ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – সুরেস+অচলা+মহিম ।
৪/ পথের প্যাচালী – বিভূতিভূষণ চট্টোপাধ্যায় – অপু, দুর্গা, সর্বজয়া ।
৫/ শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর – অমিত+কেতকী,অমিত+লাবণ্য+শোভনলাল ।
৬/ কপালকুন্ডলা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – নবকুমার+কপালকুন্ডলা ।
৭/ অনন্ত প্রেম – আনোয়ার কবির পাশা ।
৮/ বনে যদি ফুটল কুসুম –বিধানচন্দ্র মিত্র – সাগর+ঋতু ।
৯/ বিষাদসিন্ধু – মীর মোশারফ হোসেন ।
১০/ ঘরে-বাহিরে – রবীন্দ্রনাথ ঠাকুর – নিখিল+বিমলা+স্বদ্বীপ ।
১১/ রোল নাম্বার ওয়ান – হাফিজ আল ফারূকী ।
১২/ বউঠাকুরাণীর হাট – রবীন্দ্রনাথ ঠাকুর – উদয়াদিত্য+সুরমা, প্রভা ।
১৩/ গোরা – রবীন্দ্রনাথ ঠাকুর – গোরা+সুচরিতা, বিনয়+ললিতা ।
১৪/ শ্রীকান্ত - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – শ্রীকান্ত+রাজলক্ষী, ইন্দ্র ।
১৫/ পরিণীতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – শেখর ।
১৬/ চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – সতীশ+সরোজিণী, সাবেত্রী, উপেন্দ্র+সুরবালা, কিরণময়ী, দিবাকর ।
১৭/ পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অপূর্ব+ভারতী, ডাক্তার-সব্যসাচী, সুমিত্রা ।
১৮/ বড়দিদি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – সুরেন্দ্রনাথ, শান্তি, মাধবী, বড়দিদি, প্রমীলা ।
১৯/ অনুরাধা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – বিজয়, অনুরাধা, গগন, কুমার ।
২০/ মেজদিদি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – কেষ্ঠ, হেমাঙ্গিনী, কাদম্বিনী, নবীন, বিপিন ।
২১/ বোঝা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – সত্যেন্দ্রকুমার মিত্র+সরলা+নলিনী, হেমাঙ্গিনী+বিধু ।
২২/ পন্ডিত মশাই - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – কুসুম+বৃন্দাবন দাস, চরণ, কুঞ্জনাথ+ব্রজেশ্বরী, কেশব ।
২৩/ দেবদাস - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – চন্দ্রমুখী+দেবদাস, দেবদাস+পার্ব্বতী+ভুবন চৌধুরী, মহেন্দ্র, মনোরমা ।
২৪/ রাজর্ষি - রবীন্দ্রনাথ ঠাকুর – হাসি+তাতা, ধ্রুব, গোবিন্দ্র মাণিক্য, নক্ষত্ররায়, রঘুপতি, বিল্বন, জয়সিংহ ।
২৫/ চোখের বালি - রবীন্দ্রনাথ ঠাকুর – মহেন্দ্র+আশালতা+বিনোদিনী, বিহারী, রাজলক্ষী, অন্নপূর্ণা ।
২৬/ নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর – রমেশ+হেমনলিনী, নলিনাক্ষ+কমলা, ক্ষেমংকরী, চক্রবর্তী, শৈলজা, উমেশ, অক্ষয়, যোগেন ।
২৭/ চতুরঙ্গ - রবীন্দ্রনাথ ঠাকুর – শচীশ, শ্রীবিলাস+দামিনী, হরিমোহন, জগমোহন, পুরন্দর, ননিবালা, নিলানন্দস্বামী ।
২৮/ দুইবোন - রবীন্দ্রনাথ ঠাকুর – শশাঙ্ক+শর্মিলা+উর্মি, নীরদ, রাজারাম, হেমন্ত ।
২৯/ বিরাজ বৌ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – নিলাম্বর+বিরাজ, পীতাম্বর+মোহিনী, হরিমতি, সুন্দরী, রাজেন্দ্র ।
৩০/ মালঞ্চ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – আদিত্য+নীরজা, সরলা, রমেন ।
৩১/ চার অধ্যায় - রবীন্দ্রনাথ ঠাকুর – এলা, অন্তু, অতীন, অখিল, বটু, ইন্দ্রনাথ ।
৩২/ যোগাযোগ - রবীন্দ্রনাথ ঠাকুর – মধূসূধন+কুমুদিনী, বিপ্রদাস, সুবোধ, কালু, নবীন+মোতির মা, হাবলু, শ্যামা-সুন্দরী ।



এগুলো আমাকে পুর্ণাঙ্গতা দান করেছিল । আমি এই শাসনকালটার জন্য যতদিন বেচে থাকব ততদিন ঋণী হয়ে থাকব ।

সর্বশেষ ২৩ থেকে ২৫ বছরের শাসনকাল । এই আমলে আমি আমার বড় ভাইয়ের বদৌলতে এনড্রয়েড ডেবলপার এবং ড্রয়েডবিডিতে চাকরিতে আছি ।

আজকে আমার মনে হইতেছে দিনগুলো কত তাড়াতারি অতিবাহিত হয়ে গেছে । এভাবে বাকি জীবন অতিবাহিত হবে বা কোনদিন শেষবিদায়বেলা উপস্থিত হবে । তখন সবকিছুই অতীত হয়ে যাবে ।


আজকেরদিন কাল হবে অতীত । সময় চলে যায়, মানুষও শেষ বিদায় নেয় পৃথিবী থেকে, শুধু থেকে যায় তার স্মৃতি এবং কর্ম । মানুষ অতীতকে ভেবে মনে মনে সুখ অনুভব করে । তাইতো মানুষ মনের সুখে গান ধরে, আগে কি সুন্দর দিন কাটাইতাম । তাই এমন কোন অতীত চাই না যে অতীত মানুষকে ব্যথা দেয় ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
১৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

কোন অতল অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে দেশ

লিখেছেন অর্ক, ২২ শে মে, ২০২৬ বিকাল ৪:৪২




নাহ, আইনের শাসন নেই! চারিদিকে হত্যা ধর্ষণসহ বিভিন্ন জঘণ্য অপরাধ ভয়াবহভাবে বেড়ে গেছে। যে কোনও সমাজ রাষ্ট্র জাতির জন্যই অশনি সংকেত। কোথায় যাচ্ছি আমরা? কোন অন্ধকার অতল গহ্বরে তলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

×