somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ-হানাবি

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘হানাবি’ হল জাপানের আতশবাজীর উৎসব । প্রতি বছর গ্রীষ্মে জাপানে হানাবি উৎসব হয়। এলাকা ভেদে হানাবি জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে। আমি জাপানের যে শহরে থাকি সেখানে গত ২০ শে জুলাই হানাবি উৎসব হয়েছিল। ক্রমাগত ঘ্যান ঘ্যান করায় বউ বাচ্চা নিয়ে হানাবি দেখতে গিয়েছিলাম। যেহেতু আমি একজন নতুন ফটোগ্রাফার তাই আমার আকর্ষণ ছিল মূলতঃ ছবি তোলার দিকে। কিছু ছবি তুলেছিলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যাওয়ার আগের দিন নেট ঘেটে আতশবাজীর ছবি তোলার কায়দা কানুন জেনে নিয়েছিলাম। সেগুলোও আপনাদের সুবিধার জন্যে লিখে দিলাম







হানাবির ছবি তুলতে হলে আপনাকে অবশ্যই ট্রাইপড সাথে নিতে হবে। কারণ আপনি ছবি তুলবেন লং এক্সপোসারে। খালি হাতে ক্যামেরা অবশ্যই স্থির রাখতে পারবেন না। সুতরাং হানাবি শুরু হওয়ার আগেই ভাল একটা জায়গা দেখে ট্রাইপড সেট করা উচিত। রিমোট সাটার রিলিজার ব্যবহার করলে ছবি খুব সুন্দর এবং সার্প আসবে।








ক্যামেরার অ্যাপারচার রাখবেন f৮ থেকে f ১৬ এর মধ্যে। ম্যানুয়েল ফোকাস নিয়ে আপনার ক্যামেরার ফোকাস ঠিক করে নেবেন কারণ ছবি তোলার সময় অটো ফোকাস থাকলে ছবি ঘোলা হতে পারে অথবা সময় মত ক্লিক নাও হতে পারে।







এখন আসি আসল টেকনিকে। ছবি অবশ্যই বাল্ব মুডে তোলা উচিৎ। এই পদ্ধতিতে ছবি তোলার সুবিধা হল আপনি প্রথমবার ক্লিক করলে এক্সপোসার শুরু হবে এবং দ্বিতীয় বার ক্লিক করলে এক্সপোসার শেষ হবে। এখন আপনাকে অনুমান করে নিতে হবে কখন আতশবাজীটি ফুটবে। ফোটার আগ মূহুর্তে আপনি ক্লিক করবেন আর ফুটে শেষ হওয়ার সাথে সাথে আপনি দ্বিতীয়বার ক্লিক করবেন। বাল্ব মুড ছাড়াও ছবি তুলতে পারেন। সেক্ষেত্রে সাটার স্পিড বাড়িয়ে ২ থেকে ৪ সেকেন্ডের মধ্যে রাখবেন।











সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×