somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শখের ফটোগ্রাফী (১)

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটি সনি ডিজিটাল ক্যামেরা ছিল। বিয়েতে অফিসের সহকর্মীরা আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। দূর্ভাগ্যবশতঃ একদিন হাত থেকে পড়ে ওটা ভেঙ্গে যায়। এরপর আমি টাকা জমিয়ে একটা ডিএসএলআর (Nikon D3300) কিনি। যখন ক্যামেরাটা কিনি তখনও ফটোগ্রাফি সম্পর্কে আমার অতো আগ্রহ ছিল না। কিন্তু কিছুদিন ছবি তোলার পর ধীরে ধীরে আমার আগ্রহ বাড়তে থাকে। ইন্টারনেট-এ ফটোগ্রাফি শিক্ষার উপর পড়াশোনা করতে থাকি। আসলে ঠিক ভাবে বললে এখনো শিখছি। যেহেতু এখনো শিখছি, আমি ঠিক করলাম যা শিখছি তা ব্লগে লিখতে থাকি। যাদের ফটোগ্রাফির প্রতি আগ্রহ আছে তারা অবশ্যই পড়বেন এবং যদি আমার লিখায় কোন ভুল পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।


সেন্টমার্টিন দ্বীপ
ছবিটি আমার আগের Sony DSC-W310 ক্যামেরা দিয়ে তোলা।


এক্সপোসার (Exposure)
এক্সপোসার বলতে বোঝায় কোন ছবি তোলার সময় ক্যামেরার সেন্সর-এ কতটুকু আলো পরছে। একটি ছবি কতোটুকু উজ্জ্বল অথবা অনুজ্জ্বল হবে তা নির্ভর করে এক্সপোসারের উপর। যেকোন ছবি সঠিক এক্সপোসারে তুললে ছবিটি দেখতে খুব চমৎকার দেখায়। ছবিটিতে যদি কম আলো থাকে তাহলে তা অনুজ্জ্বল (underexposed) হয় এবং যদি বেশি পরিমান আলো থাকে তাহলে তা অত্যাধিক উজ্জ্বল (overexposed) দেখায়। নীচে আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন। একটি underexposed, একটি right exposed এবং শেষেরটি overexposed.


underexposed


right exposed


overexposed

আপনার ছবিটি সঠিক এক্সপোজারে উঠবে কিনা তা অনেকগুলো উপাদানের (factors) উপর নির্ভর করে। কিন্তু প্রধান কারণটি হল আলো। আপনি যদি কম আলোতে ছবি তুলেন তাহলে তা underexposed দেখাবে আবার যদি বেশি আলোতে ছবি তুলেন তাহলে overexposed দেখাবে। এছাড়াও অন্যান্য factor গুলো হল Aperture, Shutter speed, ISO । এসব সম্পর্কে আমরা পরে আলোচনা করব।
আমার ব্যক্তিগত মতামতঃ ছবি তোলার সময় যদি underexposed হয় তাহলে সমস্যা নেই, আপনি পরে ফটোসপে তা ঠিক করে নিতে পারবেন। কিন্তু overexposed হলে তা ঠিক করার কোন উপায় নেই। কারণ overexposed ছবিতে বেশিরভাগ অংশই সাদা হয়ে যায় এবং সেই অংশগুলো আপনি কখোনই উদ্ধার করতে পারবেন না। সুতরাং খেয়াল করবেন যাতে ছবি overexposed না হয়।
পূর্বে আমার ধারণা ছিল আমি যদি ফটোশপ বা অন্য কোন সফটওয়ার ব্যাবহার করি ছবি পলিশ করার জন্য তাহলে আর আমি কিসের ফটোগ্রাফার। কিন্তু এখন আমি জানি সফটওয়ার ব্যবহার করা ফটোগ্রাফির একটা অবিচ্ছেদ্য অংশ এবং এটাকে Digital darkroom বলা হয়।
পরের পর্বে আমি Aperture, Shutter speed, ISO নিয়ে লিখবো।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×