somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা দুর্বোধ্য গল্প অথবা সুবোধ্য কবিতা :: তুই লিখেছিলি বা আমি ভেবেছি; দিনলিপি

০৯ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগস্ট

একটা মিথ্যেবাদী
ভালোবাসতে জানে না, না রাখতে কথা
আমি সাঁতার কেটে মাঝনদীতে যাই
আর চিৎকার করে বলি : প্রেম তার নেশা
বলি : অভিনয় করেছে সে
একা থাকার শান্তি হরি।

সেপ্টেম্বর

আমার কম্পিউটারের খুব শখ
একটা কিনে দিবি?

বীনার নাম্বার দিলি না, দিলি রিলেশনটা কেটে
তোরটার সাথে
কম্পিউটারের টাকা পাঠাবো
যদি এখন না পারি, যখন পাঠাবো
পাঠিয়ে দিস কিনে
কী করে এমপি-থ্রিটা অন করবো জানি না

তোকে নিয়ে আর কোনও কষ্ট নেই
তোর স্বাধীনতা তোরই থাক

বীনার সাথে তোর দেখা, সব শুনেছি
কষ্ট যতো দিবি নিজেকে বোঝাবো ততো
কল ডাইভার্টগুলো ক্যানসেল র্ক, অনেক অবজেকশন
স্বপ্ন হাইকোর্ট
প্লিজ প্রে।

অক্টোবর

বিজনেস স্টার্ট করার পর তোকে খুব দরকার হবে
আর এ সময় চলে গেলি?
বাবা নেই
ভাইয়া নেই
আমাদের এলাকাটা ভালো না
ও এখানে খুবই নতুন
এতো টাকায় বিজনেস, খুব ঝুঁকি
তুই আমার ডানহাত ছিলি........সরেও গেলি
কতো টেনশন মাথায়। কী করে পথ
চলবো জানি না। দোয়া করিস।

নভেম্বর

রিলেশনটা ভেঙ্গেই গেলো
এমন করবি ভাবিনি
খুব বেশি স্যাক্রিফাইস করেছি তোর জন্য
দোয়া করিস, আর
ইমোশনাল হয়ে না পড়ি কখনও; আমার প্রতিও
আর কেউ

যদি পারতাম সব পাই পাই করে
ফিরিয়ে দিতাম। তোকে টাকার পাল্লায় তুলতে পারলে
কষ্ট কমতো।

ডিসেম্বর

আমি তো এমন প্রেমিক চাইনি, অপরাধ ঢাকতে
পায়ে পায়ে দোষ খোঁজে যে। ভালোবাসতিস
সে প্রমাণ আজও পারিসনি দিতে
আমি নিজেকে বোঝানোর খুব চেষ্টা করেছি
কিন্তু তোর জন্য আমার স্যাক্রিফাইস এতো বেশি
কোনওদিনই তোকে আর ভোলা হবে না।
তবু ভালো থাক।

জানুয়ারি

রিলেশন আর নেই
প্রয়োজন ফুরোলে কেউ রাখে না
তোর ফুরিয়েছে। আমি তোকে আজও খুঁজি

আমাকে কিছু টাকা দিয়েছিলি, দিয়ে দিলাম
কিছু রেখে; যদি ইচ্ছে হয় কোনওদিন তোর কিছু পাবার
ও-টাকায় কিনে ভাববো- তুই দিলি।

ফেব্রুয়ারি

আমাকে অনেক দিয়েছিস, আমি পারিনি কিচ্ছুটুকুন;
যা দিয়েছি তার কোনও
গাণিতিক মূল্য নেই : মহার্ঘ সময়;
যখন আমি কিছুই ভাবিনি তোকে ছাড়া।

আমি তোকে খুঁজবো
যা কিছু তৃষ্ণা সৃষ্টি হয়েছিল, তোরই জন্য
তুই আরও কঠিন হ, আরও আরও
সীমারের চেয়েও।

মার্চ

কিচ্ছু আমার লাগে না ভালো

ঋণী থাকতে চাই না। যা পেয়েছি তার চেয়ে কঠিন
কোনও শাস্তি পারবি দিতে?
তুই ভালো থাক

অনেক দিয়েছিস। কোনও হিসেবেই
তার দাম হয় না। এটুকু ঋণ নিয়ে
চলে যেতে হবে
আমাকে আর কেউ, আমার বাবাও
এতো ভালোবাসেনি রে ...

এপ্রিল

আমার মোবাইল থেকে করলে 'বিজি' পাই
অন্যটা থেকে তা না
আমাকে কতোভাবেই না বোকা বানালি
সান্ত্বনা তোকে ভালোবেসেই
খুইয়েছি ঘিলু। সত্যি ভালোবাসায় এমনই
কথা ছিল। তাই তো সংসার ছেড়েও
পেরেছি সংসারী হতে। তুই?
আর কবে?

মে

অতি 'কাজে' ব্যতিব্যস্ত তুই
সময় নেই একদণ্ড তাই
আমাকে সময় দিতে হয় অনেক মূল্যবান কাজে
তবুও গেলাম। যাবার আগে
বলে গেলাম : অন রাখিস

ভালো লেখার শক্তি যদি থাকে
বই ছেপে স্বীকৃতি পাবি
মোবাইলে কবিতা শোনায় মেয়েদের
'ফালতু' কবিরাই।

জুন

তোর সাথে আর কী কথা থাকতে পারে?
আমি ভুল করেছি
শাস্তিও পাচ্ছি
বিশ্বাস মরে গেছে, মনও
যতোবার ১ নম্বর যাই
জিরো পয়েন্টের দিকে তাকিয়ে বলি : ভুল করেছি
ভুল মানুষের পথে হেঁটে।


জুলাই

জানতাম ওটার অপেক্ষায় ছিলি
জানতাম যে-কোনও অজুহাতে যাবিই চলে
সব জেনেও সবই ফেরত দিলাম
দিতে পেরে হাওয়ায় ভাসছে কাঁধ
একদিন সুদগুলোও পাঠিয়ে দেব

তোকে কতো ভালোবেসেছি জানে শুধু মন
তোর কষ্ট, কোনও ক্ষতি চাইনা আজও
খুব কষ্ট হয় তোর জন্য, ব্যথা হয় পাঁজরে; তবু
নিজেকে বোঝাই : তুই আমার কেউ না

আমি মিথ্যে বলি না তুই জানিস
কিছুই হলো না তবু
কোনওদিনই নয়

তোর জন্য ন্যাড়া ভিক্ষু সেজেছি সুকেশী অপ্সরা
সুখ এটাই ভালোবাসতে পেরেছি
জাত মান কূল সব হারালাম
বিনিময়ে দু:খ দিলি
স্বীকৃতিটুকুও পাওয়া হলো না

শুধু শুধু চলে যাই?
তোর উপোই অনেকদূর ঠেলে নেয়
তোর টানেই আবার ফিরি

সবকিছু একদিন পাঠিয়ে দেব, যা কিছু পাবি
কোনও মহার্ঘের বিনিময়ে চাইনি তোকে
শুধু লোভ হয়েছিল মনটার

ভালো থাক পাখি, বড্ড দিনগুলোয়...

মধ্যনোট :

শুরু থেকেই যে শুরু তা নয়, মাঝখান থেকে, এমনকি, শেষেরটা থেকেও শুরু করা যেতে পারে।

আবার, সবটুকু যে তাও নয়, একটু-আধটু, এখান-সেখান থেকেও হতে পারে।

আর হ্যাঁ, কবিতা উপরেরটা নয়। আসলে এটা কিংবা পরেরটা, কোনওটাই নয়। একটা দিনলিপি। যে কারও, যে কোনও সময়ের।

তারপর একদিন : যেমন আজ, বা কাল, বা কোনও এককালে...

সকাল ৮টা

কথা বলবো।

সকাল ৯টা

কথা না বলে ঘরের বার হলে
তোর কেমন লাগে জানি না, একদণ্ড শান্তি পাই না আমি।
শান্তিপাখি তুই
তাই তোর কথাতেই উঠি, বসি, শুই।

সকাল ১১টা

তুই কতোখানি যদি বুঝতিস
কোনওদিনই কি এমন হবে না
আমায় বুঝিস?

তোকে নিয়ে কালাপাহাড়, পাখির ডানায় ঝড়
কত্তো কিছু...বুঝিস না রে।

বিকেল ৪টা


তোকে খুব ভালোবাসি
ভেতরটা সারাক্ষণ পোড়ে
শান্তি পাই না
খেতে পারি না
আমি ঘুমোতে পারি না
আমার কষ্ট বুঝিস না রে।

বিকেল ৫টা

তোকে খুব ভালোবাসি
তোর রাগের শক্তি কি
আমার ভালোবাসার শক্তির চেয়েও বেশি?

রাত ১১টা

ইচ্ছে করে...
কবে তুই বুঝবি আমায়?

না ঘুমোলে কথা বল...


২৪ আগস্ট ২০০৮
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×