।।কঠিন।।
সহজ তো নয় তোমায় ভেবে বাউল হয়ে যাওয়া,
সহজ তো নয় তোমায় নিয়ে মনেরি গান গাওয়া,
সহজ তো নয় তোমায় ঘিরে স্বপ্ন দেখা রাত্রি-দিন,
সহজ তো নয় তবুও তোমায় বাসছি ভালো বিরামহীন।
।।চাইছি।।
আমার মনে নামলে আধার একটুখানি জোছনা হয়ো,
ভীষন রোদে পুড়লে পরে আঁচল মেলে দিয়ো ছায়া,
ক্লান্তি নামলে জুরিয়ে দিয়ো হৃদয় তোমার পরশ দিয়ে,
ভেঙ্গে যাওয়া এ মন জুরে ছড়িয়ে দিয়ো তোমার মায়া।
।।অষ্ট্প্রহর।।
রাত্রি এল,সন্ধ্যা গেলো,দিন হয়েছে পার,
তোমায় নিয়ে ভাবা বল শেষ কি আছে তার,
রাত হলো শেষ,ভোর হয়েছে,ভাবছি তোমায় আরো,
তোমায় ভেবে,দুপুর-বিকেল,এক-ই দশা তার-ও।
।।লুকোচুরি।।
তাই-তো বলি এমন করে মনের মাঝে অহর্নিশ
কি যেন কি শোনা যায়,কে যে করে ফিশ-ফিশ,
তাই-তো বলি মনের মাঝে কিসের যেন আনাগোনা,
লুকিয়ে রবে অগোচোরে,অতই সোজা,তা ভেবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




