somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত জামাত, সরকার কি ঘুমাচ্ছে!

০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো মনিটরিং নেই। কিচ্ছু নেই। কি নিশ্চিন্তে দিন কাটাচ্ছে সরকার। যুদ্ধাপরাধীদের বিচারের লোক দেখানো শপথ নিচ্ছে। ওদিকে জামাত তো সর্বনাশ করার শেষ প্রান্তে। গত ১ জানুয়ারি থেকে মালয়েশিয়া, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে একটি ভিডিও প্রচার করা হচ্ছে ‘ সেইভ গোলাম আযম ক্যাম্পেইন ’ নামে একটি সংগঠনের ব্যানারে। ৭ মিনিটের এই ভিডিওটিতে বাংলাদেশ সরকারের নামে নানারকম মিথ্যে অপবাদ দিয়েছে গোলামের ছেলে নুমান আযমী। সেই এই সেইভ গোলাম আযম ক্যাম্পেইনের কোঅর্ডিনেটর।





বাবাকে বাঁচাতে কি ভয়ংকর মিথ্যাচারে নেমেছে গোলামের ছেলে তা নিজে না দেখলে বিশ্বাস করা যাবে না, নিজে না শুনলে বিশ্বাস করা যাবে না! আমার তো শরীর কাপছে থরথর করে! এই ভিডিওর একটি নমুনা মিলেছে ইউটিউবে পিআরসি টিভি নামের একটি চ্যানেলে। পিআরসি মালয়েশিয়ার একটি টিভি চ্যানেল যার নেপথ্যে রয়েছে ইসলামিক পার্টি অব মালয়েশিয়া বা পিএএস। এদের সম্পর্কে বলা হয়েছে:

The PAS Representatice Council is an organization founded by the Islamic Party of Malaysia (PAS) that aims at assisting party-related affairs in the UK & Eire region, as well as in Europe. The council consists of Malaysian nationals currently residing in the UK and the Republic of Ireland, who have been elected by the Office of the Federal General Secretary of PAS. Apart from being the mediator between PAS and other political organizations, non-governmental organizations (NGO) and Islamic bodies and charities, the council also acts as a two-way connecting medium for both the party and the Malaysian community in the region.



আমরা জানি যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত বিশেষ ট্রাইবুনাল ১১ জানুয়ারি গোলাম আযমকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে যার অন্যথা হলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে এই ঘাতকের বিরুদ্ধে। জামাতে ইসলামী এই ছকটা আগেই কষে রেখেছিলো। তাই এ বছরের শুরুতেই বিশ্বের অনেকগুলো টিভি চ্যানেলে মিথ্যাচারে ভরপুর এক আকুতি জানানো ভিডিও দেখানো হচ্ছে। ‘সেভ গোলাম আযম’ নামে এক সংগঠনের ব্যানারে এই ক্যাম্পেইনটি চালাচ্ছে গোলামের ছেলে নুমান আযমি।


নুমানের দাবি ২০০৯ (!) সালে বিতর্কিত এক নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আওয়ামী লীগ নামের সেকুলারিস্ট এবং ইসলামবিরোধী (!) একটি দল রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে তার প্রতিপক্ষ দলগুলোর নেতাকর্মীদের ওপর।এ্ই রাজনৈতিক ক্যাডাররা হত্যাসহ নানারকম অপকর্ম করেই যাচ্ছে।

সম্প্রতি তারা তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত খুলেছে যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক বার এসোসিয়েশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেশ কজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবিরা। তারা এর সমালোচনা করে বলেছেন এই আদালতে অভিযুক্তের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই বরং সরকার যা চাইবে তাই হবে। তার উপর এখন বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধী বলে সম্বোধন করছে সরকার এবং শীর্ষ নেতৃত্বের প্রায় সবাইকেই গ্রেফতার করেছে যার মধ্যে দলটির সভাপতি এবং দুজন সহসভাপতিও রয়েছেন। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রকাশ্যেই দাবি তুলেছেন এসব নেতাদের কোনো বিচার ছাড়াই ফাঁসিতে ঝুলানোর।

এই সাজানো আদালতের প্রধান বিচারপতি যিনি, তিনি একটি অবৈধ গণআদালতের প্রধান হিসেবে এই অভিযুক্তদের মৃত্যুদন্ড দিয়েছিলেন। এখন তিনিই ট্রাইবুনালের চেয়ারম্যান। আর আদালতের বাকি বিচারকরা হয় সরকারী দলের সদস্য নয়তো সমর্থক। অভিযুক্তদের কোনো মৌলিক অধিকারই নেই যা কিনা দেশের অপরাধীরাও পেয়ে থাকে। এসবের মূল কারণ হচ্ছে সরকার মনে করে ইসলামপন্থীরা তাদের জন্য হুমকি, কারণ ওদের কারণেই বিরোধীদলীয় জোট শক্তিশালী হয়।

এজন্য নুমান তার সংগঠনের পক্ষে মুসলমান সম্প্রদায় বিশেষ করে মালয়েশিয়ান মুসলিম সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছেন তাদের (জামাতে ইসলামীকে) সাহায্য করতে যাতে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। তার ভাষায়- ইসলামপন্থীদের এই অবৈধ শাস্তির হাত থেকে রক্ষা করতে, এবং ইসলাম কে দেশ থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র থেকে বাচাতে।কারণ এই দেশের ৮৫ ভাগ মুসলমান এবং এটি তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমাদের ১৩ কোটি লোকেরও বেশী মুসলমান, দেশের মানুষ ইসলাম ভালোবাসে। কিন্তু সরকারের বিরুদ্ধে মুখ খুললেই শাস্তি পেতে হয় বলে দেশের মানুষ ভয়ে কুকড়ে আছে। গোটা বিচার ব্যবস্থাই সরকারী প্রভাবে দূর্ণীতিগ্রস্থ হয়ে পড়েছে। পুলিশ বাহিনী এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা সরকারের গুন্ডা এবং পেশীশক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মোটের ওপর একটা আতঙ্কের জোয়ার বইছে। শত শত মানুষকে বিচার বহির্ভুতভাবে হত্যা করা হচ্ছে। আমরা এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছি,এই মানবাধিকার বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সচেতন করতে চাইছি। কারণ জনগনের বাকস্বাধীনতা বলে কিছু নেই, কোনো মৌলিক অধিকার নেই। সরকার বিরোধী কিছু বললেই গ্রেফতার হতে হবে। কিছুদিন আ্গে একটি জাতীয় দৈনিকের সম্পাদককে সরকারের সমালোচনা করে উপসম্পাদকীয় লেখার অপরাধে গ্রেফতার করে নির্মম নির্যাতন করা হয়। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। তাই আমরা আপনাদের সাহায্য চাইছি যাতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় যাতে এই সহিংসতা, এই আতঙ্কজনক পরিস্থিতি বন্ধ হয়। এবং ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

তার বাবা গোলাম আযম সম্পর্কে বলতে গিয়ে মিথ্যের নহর বইয়েছে নুমান।বাপকে যে কোনো মুহূর্তে সরকার গ্রেফতার করতে পারে এই শঙ্কা জানিয়ে তার দাবি ১৯৯৩ সালে হাইকোর্ট নাকি গোলাম আযমকে ১৯৭১ সালে সংঘটিত সব ধরণের যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্তি দিয়েছিলো! তারপরও সরকার তাকে হেনস্থা করতে একই অভিযোগ এনেছে।গোলাম প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে। সঙ্গে এও আশঙ্কা করছে তাকে মেরে ফেলা হবে। তবে সে হাসিমুখে মরতে রাজী, কারণ এটা নাকি শহীদের মতো মৃত্যু হবে।


নুমান জানাচ্ছে সরকার যদি যুদ্ধাপরাধের বিচার করতে চায় তাদের আপত্তি (!)নেই । কিন্তু তারা এই বিচারকে আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে মানানসই দেখতে চায়! যা আন্তর্জাতিক বার এসোসিয়েশনের অনুমোদন পাবে, যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবিরা অংশ নেবে, এবং যা পক্ষপাতমুক্ত হবে। কারণ ৭১ সালে সবগুলো রাজনৈতিক দলই যুদ্ধাপরাধ করেছে শুধু একটা দল নয়। আদালতকে সরকারের প্রভাবমুক্ত হতে হবে। আমরা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নই, কিন্তু রাজনৈতিক প্রতিশোধ নিতে কারো বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ দায়ের এবং শাস্তি দেওয়া যাবে না। প্রমাণহীন মিথ্যা অভিযোগে তাদের বিচার করা যাবে না। আমরা আপনাদের সাহায্য চাই যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়।

ভয়াবহ এই ষড়যন্ত্র সম্পর্কে এই মুহূর্তে সচেতন না হলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সরকারের উচিত সম্ভাব্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এটি মোকাবেলা করা। পররাষ্ট্র মন্ত্রনালয়েরও উচিত হবে জরুরী ভিত্তিতে সবগুলো মুসলিম দেশে সত্যিটা জানিয়ে এই বানোয়াট অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ লিপি পাঠানো। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও, কারণ জামাতিরা সব পারে। তারা প্রতিমুহূর্তে ছোবল হানার জন্য সুযোগ খুজছে। সরকারের উচিত সব আলসেমী ঝেড়ে ফেলে মাঠে নামা, সর্ব শক্তি দিয়ে নামা। জনগণ এই ইস্যুতে আপনাদের পাশে অবশ্যই আছে।

সেভ গোলাম আযম ক্যাম্পেইন যেখান থেকে চলছে:
save ghulam azam campaign
Radio Islam (Sound Vision Foundation)


9058 South Harlem Avenue, Bridgview, IL
(312) 806-0307 ‎ • radioislam.com
1 review
"Host: Salman Azam Topic: Minimum Wage Increase: Success or Failure? Guest: Holly Sklar, Senior policy advisor to the Let Justice Roll Living Wage Campaign" - radioislam.com
CutchSoft Private Limted


Jammi Venkataramanayya & Sons, 51/52, Royapettah Hight Road, Mylapore, Chennai, Tamil Nadu 600004, India
+91 44 4505 0000 ‎ • cutchsoft.com
"Ernakulam 683535. Kolkatta Office. 1-34/B, Prince Gulam Mohammed Road Lake Market Kolkatta 700026, IND. Yasser Rahman. Director. Azam Dawood. Director" - crunchbase.com
EFU LIFE Head Office
block 6, Karachi, Pakistan
+92 1113 38111 ‎ • efulife.com
"Media Contacts; Newsletters; Publications; Media Campaign. Insurance Guide. Origin; Purpose; Types; Glossary; Easy Insurance; Insurance Cover. Careers" - efulife.com


মূল পোষ্ট- ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত জামাত, সরকার কি ঘুমাচ্ছে!

লেখক: অমি রহমান পিয়াল

(অনুমতি নিয়া প্রকাশিত)
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×