ইন্টারনেটে অর্থ আয়ের জন্য ফ্রিল্যান্সিং করা হয় তা সবার জানা আছে। এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পাশ্ববর্তী দেশসমূহ বছরে কোটি কোটি ডলার আয় করছে। ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অবস্থানও আশাব্যান্জক। এক জরিপে দেখা গেছে বর্তমানে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম। ফ্রিল্যান্সিং এ যে সমস্ত কাজ পাওয়া যায় তার অধিকাংশই ওয়েব ডেভেলপমেন্টের উপর। এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য ইংরেজীতে হাজার হাজার টিউটোরিয়াল সাইট থাকলেও বাংলায় এরুপ পূর্নাঙ্গ সাইটের একটা বড় শূন্যতা ছিল। ২৭/৮/১০ তারিখে অবশেষে বহু প্রতিক্ষিত ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার পূর্নাঙ্গ বাংলা সাইটের উদ্বোধন হল । “এবার ঘরে বসে হোন ডেভেলপার” এই স্লোগান নিয়ে শত শত টিউটোরিয়াল সমৃদ্ধ এই সাইটটি যাত্রা শুরু হয়েছে । এইচটিএমএল,সিএসএস,জাভাস্ক্রিপ্ট,এক্সএমএল,পিএইচপি,পিএইচপি ফ্রেমওয়ার্ক,ডেটাবেস,হোস্টিং,ফটোশপ সহ ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যত ইত্যাদি বিষয়ের বিস্তারিত টিউটোরিয়াল দেয়া হয়েছে সাইটটিতে। এছাড়া সাইটিতে রয়েছে একটি পূর্নাঙ্গ বাংলা ফোরাম। কোন টিউটোরিয়াল পড়ে না বুঝলে এই ফোরামে সমস্যার কথা লিখে সমাধান নিতে পারবে যে কেউ। সাইটটির ঠিকানা http://www.webcoachbd.com।
বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ টিউটোরিয়ালভিত্তিক ওয়েবসাইটের উদ্বোধন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।