গত ২২ মার্চ মহাখালি থেকে ফার্মগেট যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা বাস (৩নং) খেকে সবাই জানালাদিয়ে লাফিয়ে বের হয়ে যচ্ছে।জানতে পারলাম হেল্পার আর তার দুই সহযোগী মিলে এক যাত্রিকে মারছে এবং গেট বন্ধ করে তাকে গুলিস্থান নিয়ে যাচ্ছে। আশ্চার্য হলাম মাত্র তিন জন মিলে একজন কে মারছে আর সবাই পালাচ্ছে আর বলছে যাত্রি মেরে ফেললরে। হায়রে বাংলাদেশ। আমি মটর সাইকেল দিয়ে গাড়িটিকে বেরিকেড দিয়ে থামালাম পিএম কার্যালয়ের সামনে। এর মধ্যে বেশ কিছু লোক জড় হয়ে গেল। আহত যাত্রিটি দৌড়ে নেমে এল বলল আমাকে বাচান। লক্ষ করলাম যে লোকটির মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে। হেল্পার আর তার দুই সহযোগী দৌড়ে পালাল। আমি ড্রাইভারকে বললাম যে গাড়ি থেকে নেমে লোকটিকে হাসপাতালে নিয়ে যেতে। সে কিছুতেই রাজি হল না। এরপর তাকে একটা চড় মারলাম। মুহুর্তেই বীর বাঙালী গর্জে উঠল। সবাই বাস ভাঙচুর শুরু করল। আমি নিজেই উল্টা কাচের আঘাতে রক্তাক্ত হয়ে গেলাম। নিচে নেমে আহত যাত্রিটিকে হাসপাতালে পাঠালাম। দুজন পুলিশ পুরা ঘটনা দেখছিল। এরপর যথারিতি সবশেষে অনেক পুলিশ সেখানে হাজির হল। আমাকে এবং আরো দুজনকে গ্রেপ্তার করল গাড়ি ভাঙার কেসে। যেহেতু আমি রক্তাক্ত সেহেতু তারা ইস্যু পেয়ে গেল। এবার গল্পের নায়ক ড্রাইভার নেমে এল এবং কান্না শুরু করল বলল আমরা তাকে মেরেছি, তার গাড়ি ভে্ঙ্গেছি, আগুন নাকি দিতে চেয়েছি, এমনকি তার কাছের ১৫ হাজার টাকা কেড়ে নিয়েছি। অবাক পৃথিবী। জনগনের বন্ধু পুলিশ ভাইয়েরা আমাদের কোন কথায় শুনলনা এবং আমার মোটর সাইকেল সহ আমাদের গেপ্তার করল। অবশেষে অনেক হ্যাপা সামলিয়ে তেঁজগাও থানা থেকে ছাড়া পেলাম। জনগনের বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের আপ্যায়ন করার জন্য।
আলোচিত ব্লগ
গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?
ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন
মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।