আর পারলাম না: আসেন বেকুবির একটা আর্কাইভ বানাই

২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১০

শেয়ারঃ
0 1 0

যদি বলতে পারেন, এই মহান কমেন্ট কার, ৫ পয়েন্ট পাইবেন।
"উচ্চতর পদার্থ বিজ্ঞানীদের কাছে এখন স্পেসটাইমটাই সব কিছু না। বলা হচ্ছে, ইউনিভার্স ইজ ম্যান্টাল নট মেটেরিয়াল। "
যদি কইতে পারেন
"...মেন আর জেনেটিক্যালি রিলিজিয়াস" কার কমেন্ট, ১০ পাইবেন, কারণ এইটা পোস্ট ছিল না, আরেক লেখায় কমেন্ট ছিল।
যদি কইতে পারেন, কার ঘরের গর্ভবতী নারীর দেয়ালে রাখা ছবি সন্তানকে শারিরীকভাবে প্রভাবিত করে- কোন পয়েন্ট পাইবেন না। কারণ এইটা বলা সোজা।
ফ্রয়েডরে নিয়াও আরেকখানা মজার কমেন্ট আছে, মনে পড়তাছে না। যদি কেউ কইতে পারেন, ১০০ দিব।
প্রোটোপ্লাজম থেক জেনেটিকস, বিগ ব্যাঙ থেক জীবানু তত্ত্ব, ফ্রয়েড থেকে
ডারউইন- ব্লগে কে সেই ব্যক্তি, যিনি অনায়াসে যিনি সব গুলিয়ে ফেলেন, আর বানান জ্ঞানের শরবত!

আরও আছে, মাছির ডানায় জীবানু সংক্রান্ত হাদিসে বর্ণনায় আর একজন মহাজ্ঞানী জীবানুপ্রযু্ক্তির যে বিবরণ দিয়েছেন, তার উল্লেখকারীকে ১০ পয়েন্ট দেয়া হবে।

ভয় পাবেন না, এর বাইরেও অসংখ্য অধিভৌতিক মন্তব্য আছে। অধিঐতিহাসিক মন্তব্যও আছে- যেমন নেপোলিয়ন এর মুসলিম হওয়া।

ব্লগ এক অনন্ত অধিজ্ঞানসৈকত, নুড়ির অভাব হবে না। নিশ্চিন্তে কুড়োতে চলে আসুন। সকলকেই পয়েন্ট দেয়া হবে।

ভৌতিকবিজ্ঞান প্রিয় সকলে আসুন, তার এবং তার জাতীয় সকলের অদ্ভুতুরে মন্তব্য সংরক্ষণ ও প্রচার নিমিত্তে একখানা মোহাফেজখানা বানাই... দুনিয়া ও আখেরাতের বহু ফায়দা হবে।

বি:দ্র: আমি আমার এই পাতা এই মহান আর্কাইভের জন্য কোরবানী (ঈদে কোরবানী দিতে পারি নাই রে ভাই) করিতে সাগ্রহে রাজি আছি।,


দেরি করবেন না, হেলায় সুযোগ হারাবেন না। এই মহাফেজখানায় আপনার খুঁজে পাওয়া নুড়ি জমা দিয়ে ইতিহাসে নাম সংরক্ষণ করুন, পয়েন্ট বাড়ি নিয়ে যান।



ফরাসিরা আমাদের প্রত্মতাত্ত্বিক নিদর্শন নিয়া গেছে তো কি, এই আর্কাইভ দেখতে দুনিয়া ভাইঙ্গা পরবে...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বেকুবি নিয়েবেকুবি নিয়েবেকুবি নিয়ে বেকুবি নিয়েবেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়েবেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিবেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নিয়ে বেকুবি নি ;
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
খারেজি বলেছেন: ভাইজান, হাইসেন না। নুড়ি জমা দিয়া যান।
৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪
ডোরাকাটা বলেছেন: সালু ভাই? তয় 'উচ্চতর পদার্থ বিজ্ঞানী' টার্মখান কিন্তু জটিল হইছে, অনেকটা 'উচ্চতর গবেট' এর মত।
৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৫
মানুষ বলেছেন: নুড়ি খুঁহতে নুড়ার ব্লগে যান। মেলা কিছু মিলবে।
৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪০
`হাসান বলেছেন:

থেরাপিস্ট ভাই জানে এগুলা কার কমেন্ট
৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১
খারেজি বলেছেন: মানুষরে ধন্যবাদ, বাকিরা হাইসাই খালাস। সে অন্তত একখানা খোঁজ দিল। কিন্ত দয়া কইরা খনিজআকর দিলেও পয়েন্ট পাইবেন না, কেবল সুনির্দিষ্ট উদাহরণ দিতে হবে।
৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২
খারেজি বলেছেন: ডোরাকাটা আর হাসান ৫।
৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৮
খারেজি বলেছেন: শাপলা কে চিনি না।

তারও কোন অধিবিদ্যক গুন আছে নাকি?
১০. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: শাফলা আফা, ভাল কোবতে লিখতে পারে ! সেইখানে খোঁজ নিলেও উচ্চতর পদার্থ বিজ্ঞানের কিছু খোঁজ পাইতে পারেন !


ভাই,আপনের বেকুবির অর্কাইভ নিয়া আমার আপত্তি আছে । বরং নাম দেন,-'মহাজ্ঞানীর অর্কাইভ !'
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ শিপন, আপনার প্রস্তাবের জন্য।
তবে কোই জানি পড়ছিলাম, "কোন ওয়েস্টার্ন বিজ্ঞান সাময়িকী''তে, উচ্চতর জ্ঞানী আর বেকুব নাকি একই বস্তু। তাই ওই নামই রাখছিলাম।
আপনার প্রস্তাবও অবশ্য খারাপ না।

সবচেয়ে ভাল হইত শাপলা আপার কোন উদ্ধৃতি এখানে তুলে দিতেন, আর্কাইভের কাজ শুরু হয়ে যেত। সবই মিলে যদি অল্প অল্প খাটি...

১১. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
হাসিব বলেছেন:

আর্কাইভের জন্য মাল মশলা


১.

নাস্তিক বলেন, ‘নাই’Ñতিনি নাই; খোদা নাই; আল্লাহ নাই;গড-ঈশ্বর-পরমেশ্বর কেউ নাই। বলেন, ‘উই ক্যান অনলি রিগ্রেট দ্যাট সারটেইন এক্সপেরিয়েন্স ইন লাইফ অ্যান্ড অবজার্ভেশনস ইন দ্য ওয়ার্ল্ড মেইক ইট ইমপসিবল ফর আস টু অ্যাকসেপ্ট দ্য প্রেমিস অব দ্য এগজিসটেন্স অব সাচ অ্যা সুপ্রিম বিইঙ।’
অর্থাৎ, অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও উঁচুমানের ভাষায় তিনি এই মিথ্যা ফরমাইলেন যে, জগতে প্রাণের নির্দিষ্ট অভিজ্ঞতাগুলো এবং পর্যবেক্ষণে ধরা পড়া বিষয়গুলো। একজন সুপ্রিম বিইঙের অস্তিত্বকে অসম্ভব বলিয়া দেখাইতেছে। এর জন্যে তিনি দুঃখ প্রকাশ করিলেন। কোথায় কী দেখাইলো? এ ব্যাপারে একেবারে সাফসুফ খুল্লামখুল্লা কোনো সাক্ষী-প্রমাণ তিনি জগতবাসীর কাছে পেশ করিতে পারেন নাই। মনের মধ্যে কিছু কথার উদয় হইলো আর বলিয়া দিলেন। তাতে কী হইলো? জগতবাসী কী নাস্তিক হইলেন?
কে বলিয়াছিলেন এই কথা? ফ্র্রয়েডÑগ্রেট মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, যাহার অনেক কষ্টার্জিত ‘সাইকোএনালিসিস’ এর আর কোনো প্রয়োজন নাই বলিয়া জানানো হইয়াছে।

২.

আমি উচ্চতর পদার্থবিজ্ঞান এবং কসমোলজিকাল বহি-পুস্তক পড়িয়া জানিতে পারিলাম, অবস্তুগত ফেনোমেননই জগতমন্ডলের মূল অর্থাৎ অদৃশ্যতাই মহাবিশ্বের আসল বাস্তবতা। জানানো হইলো, ‘দি ইউনিভার্স ইজ আ ইউনিভার্স অভ থট’ এবং ‘দি আলটিমেট নেচার অভ দি ইউনিভার্স ইজ মেন্টাল, নট মেটেরিয়াল।’

২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫১

লেখক বলেছেন: হাসিব সাহেব, যত খুশি নাম্বার বাড়ি নিয়া যান। অন্যদেরও সাড়া চাই।

১২. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৪
মদনবাবু বলেছেন: আর্কাইভ এর জন্য শুভকামনা।
২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৯

লেখক বলেছেন: শুধু শুভকামনা নয়, মাল মশলাও দিন।

এই আর্কাইভ ভবিষ্যতে সকল জ্ঞানের রেফারেন্স সেন্টার হয়ে উঠবে।

১৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৪
মেন্টাল বলেছেন: ব্লগ ভরিয়া গেছে ছালুয়ারের পালে
১৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৯
খারেজি বলেছেন: আরেকজন পাইছি। বিবর্তনবাদ বিষয়ে তিনি প্রামাণ্য তথ্য হাজির করছেন- মলিক্যুলার বায়োলজি বিবর্তনবাদ বিরোধী এই কথা উনি সুনিশ্চিতভাবে প্রমাণ করেছেন। ব্লগারের নাম বলতে পারলে পুরা এক মগ... যা চা

দূর্ভাগ্য হলেও সত্য যে, ডারউইনবাদ যতটা না জ্ঞান-বিজ্ঞানের সহায়ক হিসাবে ব্যবহার করা হয়েছে তার থেকে বেশি কাজ হয়েছে আদর্শগত উদ্দেশ্য পূরণের জন্য । ডারউইনের পর থেকে বর্তমান পর্যন্ত জেনেটিক বিশেষ করে মলিক্যুলার বায়োলজি সংক্রান্ত প্রচুর তথ্য আমাদের চোখের নাগালে রয়েছে যেসব পড়লে বিবর্তন সংক্রান্ত প্রচুর জ্ঞান অর্জন করা সম্ভব কিন্তু কিছু মানুষ এখনো পড়ে রয়েছে ডারউইনের বিভ্রান্তিকর তথ্য নিয়ে । কিছু কিছু মানুষ তো মনেই করেন এই থিওরি বাদ দেওয়া মানে আদর্শের পৃষ্ঠে ছুরিঘাত করা । আর এই ডারউইনবাদই ধর্ম আর বিজ্ঞান সংঘাতে নাস্তিক্যবাদের পক্ষে শক্তি যুগিয়েছিলো । হাস্যকর !

শেষে শিরোনাম দিয়েই শেষ করি । ডারউইনের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষ্যে ব্রিটিশ রাজকীয় ডাকঘর একটি ডাক টিকেট চালু করেছিলো । যেখানে দেখা যায় , ডারউইনের ছবির দুপাসে দুটি সরীসৃপ প্রাণী । সেই সরীসৃপ প্রাণী দুটি ডারউইনকে বলছে : " জনাব, মেহেরবানী করে শুনুন, আপনার থিওরীকে এড়িয়ে এইযে আমরা কোটি কোটি বছর পার করে , আদিকালের সেই একি প্রজাতি হিসেবে রয়ে গেছি" ।

লেখার খোরাক যোগালো : The Origin of man / ডক্টর মরিস বুকাইলি
১৭. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৯
কানা বাবা বলেছেন:
আফনেরে তো লিন্কে অ্যাড না করলে অইতাছে না...
১৮. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৬
কানা বাবা বলেছেন:
খারেজি, কুনায় ডুব মাইল্লেন ভাইডি?
কতাবাত্রা কিচু অন্তত কন; ম্যালা দিন তো অয়া গ্যালো...
মিস কোর্তাচি...
০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: হাজির স্যার, চশ্মা ভাইঙ্গা চশমহারা হইয়া পড়ছিলাম।

১৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৯
হাসিব বলেছেন:
লুকই এক্টা
২০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২১
খারেজি বলেছেন: হাসিব, গিনিপিগ গণ্ডগোল খেয়াল করছেন? সবগুলারে নিয়া আর্কাইভ বানাইতে গেলে ভার্চুয়াল ওয়াল্র্ডেও জায়াগা হেব না।
২৪. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৫
খারেজি বলেছেন:

মহা কয়ডা আপডেট আসছে: আলাদা পুস্ট দিমু নাকি এইডারেই আপডেটামু তা বুঝতে পারচি না, এট্রা আন্ধারের টর্চ বানাইতে চায়, এট্টা টাইমমেশিন দিয়া ওয়ার্মহোলের মধ্যে হান্ধায়া দেখে ম্যানহোলের মাঝে বন্দী,
আরেকটা সদ্য পাইছি: দশহাজার বছর আগে বিগব্যাঙ শুরু হইছিল... ম্যামথরা তারপর বরফজমা ঘাস খাইতে খাইতে মারা গেছিল...

ব্লগ এক খনিস্বরুপ, ভাইসকল, একা একা সেই খনিতে আহরণ করি, এমন সাধ্য নাই।
২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: দেখলুম। মজার পোস্ট... বিশেষকরে কমেন্ট এবং উত্তরগুলো!
মূল বক্তব্য সব সীরাতগ্রন্থেই থাকে।
এর সারাংশও আপডেটে যুক্ত করা যেতে পারে বটেই।

২৬. ২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৮
শয়তান বলেছেন: কিন্তু লজিকালি মুল বক্তব্য টা তো মিথ্যে ।
২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন:

কোন সন্দেহ নেই। শুধু ওই সময় যারা লিখেছিল, তারা ছিল জ্ঞানীতম মানুষ ( এ অর্থে যে তারা জগতের অজানা অংশের ফাঁক ফোকর পূর্ণ করেছে)। আর আজ যারা প্রচার করছে, তারা মূর্খতম, কারণ পূরণ হয়ে যাওয়া স্থানে তারা এখনো মাল ঠেসার চেষ্টা করছে।


ভাল কথা, এই আদ্যিকালের জিনিস আপনারা খুঁজে পেলেন কি করে?


দ্য অ্যারো অ্যান্ড দ্য সঙ, হাহ্।
জগতে কোন কিছুই হারায় না দেখছি!

০১ লা মে, ২০০৯ সকাল ৭:২৬

লেখক বলেছেন: ২৩ নম্বর কমেন্টে এইডার কতাই কওয়া হইছে।

২৮. ০১ লা মে, ২০০৯ সকাল ৭:২৭
কঁাকন বলেছেন: এমনে কইলে পাব্লিক বুঝবো :(
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩৩

লেখক বলেছেন: স্যরি, বুঝায়া কওয়া উচিত ছিল। মা বলে আমি ছুডু বেলা থাইকাই 'পাশদিয়া কথা' কই। সে একবার কথার ডাইনে ভাবে, তারপর বায়ে ভাবে, তারপর বুঝতে পারে।
এইডা মনে হয় দ্রুত গণিত করতে না পারার ডেফিসিয়েনসির সাইডএফেক্ট!

০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩৪

লেখক বলেছেন:
এত পুরানা পুস্ট কেমনে খুইজা পান!
এইডা ছিল আমার পয়লা ব্লকবাস্টার পুস্ট।
বেদম হাসির রোল উঠছিল ব্লগে।
কিন্তু বোকাগুলার জন্য পরে বেশ মায়া হইতে লাগল।

৩০. ০৭ ই মার্চ, ২০১০ রাত ২:৩৩
খারেজি বলেছেন:

এইরাম আদ্যিকালের পুস্টে কি মনে কৈরা? B:-)
৩১. ০৭ ই মার্চ, ২০১০ রাত ২:৪৪
রিসাত বলেছেন: ভায়ি আমার ইজ্জত বাঁচান আমি সুশীল হইতে চাহি আমি এখনু ইষ্টুডেন্ট!!!!!

আমি বাঘ, আমি জিরাফ না আমার জিরাফের মতো উচু গলা আমি কাউ-রান বাজারের একুশে টিভির সামনে!!!!

প্লীয়িজ!!!!
০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:২০

লেখক বলেছেন: এইবার তো আসলেই ঠেল! B:-) B:-)

৩২. ০৭ ই মার্চ, ২০১০ ভোর ৪:২৩
রিসাত বলেছেন: পোষ্ট ডিলিটাইছি আপনারেও!!!

কিন্তু কেন?নিজেয়ি

আমি

জানি না সর্রি
০৭ ই মার্চ, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: দেখছি আগেই... সেই রকম পুস্ট একটা।

কিন্তু এইটা তো মূর্খ। আর্কাইভে আছে কেবল ছাগলা গুলার ঠাঁই।

০৭ ই মার্চ, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন: আজিব দুনিয়া!!


আদ্যিকালের জিনিসে সবাই মজা পায়! :-B

৩৫. ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:২৫
চতুষ্কোণ বলেছেন: হা হা। মজার পোষ্ট। :)

 

মোট সময় লেগেছে ১.০৩৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এইপথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষির কাজ.....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই