অনেক বছর আগের কথা তো, ভুলেই গেছি। কেমন অর্থমন্ত্রী ছিলেন তিনি? আমাদের গোল্ডফিস মেমোরি বলে কথা।
স্টিকি হয়ে ঝুলে থাকা পোস্টটাতে দেখলাম ওনার ব্যাপক প্রশংসা (যদিও এটা বলা আছে যে উনি পিআরএসপি গিলতে বাধ্য হয়েছিলেন, বলা নেই যে এই পিআরএসপির সুবাদে বাংলাদেশের সকল পাবলিক-প্রাইভেট সেক্টর বিশ্ববেনিয়াদের জন্য উন্মুক্ত হযে গেছে!
ভোলার কারণ বহু, একে মেমোরি ডাল, রেফারেন্স টেফারেন্স ঘাটার সুযোগ হয় খু্বই কম, আর... আর সদ্য বিদায় নেয়া ছাইফুর অর্থমন্ত্রীর নিত্য নতুন কীর্তির ঠেলায় বিগত অর্থমন্ত্রীর কথা মনে রাখা দায়।
শওকত সাহেব অর্থনীতি বিটের সাংবাদিক, তাই ভাবলাম ওনাকে জিজ্ঞেস করে নেই, তাই (হয়তো অফ দ্য টপিক হয়ে গেল) ওনাকেই শুধালাম কেমন অর্থমন্ত্রী ছিলেন তিনি? প্রশ্নটা ছিল এই-
কিবরিয়া সাহেবের আমলে স্টক এক্সচেঞ্জ যে পাব্লিক জবাইয়ের ঘটনা ঘটেছিল, তাতে কি উনার পরিববারের কেউ জড়িত ছিল?
না থাকলে নাই, পাব্লিক বলে আর কি। আম্মো অর্থনীতি কম বুজি..."
উনি জবাব দিলেন না। অফ দ্য টপিক মনে করলে প্রশ্নের উত্তর না দেয়া ওনার গণতান্ত্রিক অধিকার। তাও চোখও তো এড়িয়ে যেতে পারে, তাই আবারও করলাম। উত্তর নীরবতা।
কিন্তু কিবরিয়া সাহেবের কথা মনে পড়লেই পিআরএসপির কারণে ছাঁটাই হওয়া চাচার কপালের ভাঁজ মনে পড়ে, বাড়ির দারোয়ানের শালার গ্রামের জমি বেঁচে বড়লোক হতে গিয়ে স্টকএক্সচেঞ্জে জবাই হবার কথা মনে পড়ে!
হতেই পারে, আমরা তো মেনেই নিই। হয়তো সালমান এফ বড়লোক হলে দেশের ই লাভ হতো পরিনামে। হয়তো ভবিষ্যৎ শিল্পদ্যোক্তাদের বাঁচাবার প্রয়োজনে অণ্ডকোষহীন তদন্ত কমিটি হয়, হয়তো... সব মেনে নিতে রাজি ছিলাম।
হয়তো উনি ভাল অর্থমন্ত্রীই ছিলেন। কিন্তু শওকত সাহেবের জবাব দিতে সমস্যা কি ছিল? আমাদের তো গোল্ডফিস মেমোরি, ভুলেই যেতাম কাল সকালে..
আমি একা তুচ্ছ, আমার কথার উত্তর উনি নাই দিতে পারেন, চলেন সবাই মিলা জিগাই... যদি উনার জবাবে মতি হয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


