somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে বিচার প্রক্রিয়া গণতান্ত্রিকীকরণ সম্পর্কে কয়েকটি প্রস্তাব (সর্বশেষ আপডেটসহ সামান্য সম্পাদিত)

০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক. সর্বশেষ আপডেট
খারেজি এইমুহুর্তে জেনারেল। অভিযোগ অস্পষ্ট। সম্ভাব্য কারণ জনৈক প্রতিবেদকের উষ্মা।
কারণ এইরুপ:
১. তিনি মেঘ নামক ব্লগারের পোস্টে লেসবিয়ানিজমকে বায়োলজিক্যাল সমস্যা বলে অভিহিত করেছিলেন, আমি তার ভুল শুধুরে দেই। তিনি গোস্মা হন।
২. বাড়িওলা ভাড়া বৃদ্ধি করলে তা নিয়ে একটা দুঃখভারাতুর পোস্ট দেই, কেউ কেউ তাকে প্রায়-কবিতাতুল্য বলে অভিহিত করেন। কিন্তু উক্ত প্রতিবেদক অজ্হাত কারণে অপমানিত বোধ করেন। অন্য কোন পাঠকেরই তা মনে হয় নাই।

ফলে এর পর থেকে আমার চারটি পোস্ট মুছে ফেলা হচ্ছে যার কোনটিতেই রাষ্ট্, সমাজ ও ব্যক্তিবিশেষের প্রতি উল্লেখ করার মত কোন আক্রমণ ছিল না। কমেন্টে থেকে থাকলে তার দায় কমেন্ট দাতার, পোস্টদাতার নয়। অন্তত কমেন্ট মডারেট করে পোস্টগুলো রাখা যেত।

কিন্ত ভাসা ভাসা কারণ দেখিয়ে প্রতিটি পোস্টই মুছে ফেলা হচ্ছে। আমি কখনোই বিচারের বিরুদ্ধে নই, এখনও না। কিন্তু আমার দাবি প্রতিবার মডারেশনের পর দোষীব্যক্তির সম্মতি ক্রমে সাদারণ নোটিশ বোর্ডে অপরাধের বর্ণনা ও শাস্তির বিবরণ থাকুক।


আরও উল্লেখ্য যে, আমাদের প্রিয় ব্লগার মনির হাসান সম্ভবত কমেন্ট করারও অধিকার হারিয়েছেন। তার পোষ্টের শিরোনাম নিয়ে আমার নিজেরও আপত্তি ছিল, কিন্তু তার বিষযবস্তু নিয়ে কোন সচেতন নাগরিকই ভিন্নমত করবেন না। অবিলম্বে তার বিরুদ্ধে নেয়া ব্যবস্থাও প্রত্যাহার করার দাবি জানাই।


খ. আদি পোস্ট:

শুভার্থী সকল সহব্লগারবৃন্দ, নিচের সামান্য লেখার জন্য আমাকে প্রথম পৃষ্ঠা থেকে প্রথমে সরিয়ে দেয়া হয়, পরে কারণ কারণ দর্শাতে বললে ব্লগের পরিবেশ বিনষ্টের দায়ে "জেনারেল" বানিয়ে দেয়া হয়।
বর্তমানে আমি আবার নিরাপদ ব্লগার হলেও আমার উত্থাপিত বিষয়গুলোর কোন সুরাহা হয়নি, কাজেই নিতান্ত অপারগ হয়েই আবারও আমার প্রস্তাবগুলিকে ব্লগারদের বিবেচনার জন্য হাজির করছি, সেই সাথে আমার আরও দুটি প্রস্তাব যুক্ত হয়েছে,
১. আমার মত আরও অনেককেই সামান্য কারণে "জেনারেল" করা হচ্ছে। এরপর থেকে কাউকে জেনারেল করা হলে নোটিশ বোর্ডে বিস্তারিত কারণ দেখাতে হবে।
২.অন্যায় মডারেশন এর জন্য মডারেটররাও দ্রুত শাস্তি পাবে।
এগুলো প্রস্তাব মাত্র, ব্লগারসমেত সমস্ত ব্লগসম্প্রদায়ের দরকষাকষি, সংগ্রাম, আলোচনা, সমঝোতা ইত্যাদির মধ্য দিয়েই আশা করি একদিন ব্লগ সত্যিকারের গণতান্ত্রিক পরিসর হয়ে উঠবে।

আমার লেখাটি:


হাসিবসহ বেশ কয়েকজন ব্লগার এই মূহুর্তে নিষিদ্ধ।

আমি পক্ষে-বিপক্ষে আপাতত বলতে চাই না। তবে কয়েকটি প্রসঙ্গের অবতারণা করতে চাই যা আমার কাছে ন্যায্য এবং সঙ্গত বলে মনে হয়েছে।

প্রথমতঃ যে কাউকে নিষিদ্ধ করা হলে তার কাছে পত্র দেয়া হয়। এটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মত। আমরা চাই উন্মুক্ত বিচার। কি অপরাধে কাউকে নির্বাসিত করা হল, নোটিশ বোর্ডে তার প্রতিটি ঘটনা-নিদর্শন ও লঙ্ঘিত বিধিরবিস্তারিত উল্লেখ চাই।


দ্বিতীয়তঃ হাসিব এর পক্ষে কেউ কেউ বলছেন সর্বশেষ ব্যানারোপ করার সময় তাকে কোন নোটিশ দেয়া হয়নি।

যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তবে, কার অধিকার আছে এমন বর্বরপ্রায় বিচার করার? আর যদি তা মিথ্যে হয়, তবে প্রথম ব্যবস্থাটি গ্রহণ করা হলে এমন অভিযোগ তোলার সুযোগ প্রায় থাকবে না।

তৃতীয়তঃ যদি দ্বিতীয় অভিযোগ সত্যি হয়, মডারেটরদের পক্ষ থেকে এই অন্যায় বিচার প্রক্রিয়ার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা দরকার।

কেননা অপরাধ যাই হোক
বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ হতেই হবে।

প্রসঙ্গত আরও বলতে চাই যে, ব্লগ-পরিসরের কতগুলো শর্ত থাকবে, তা সকলেই মেনে নেন। কিন্তু ব্লগারদেরও অধিকার আছে কি কি শর্তে তিনি ব্লগ করতে আসছেন তা জানার। যেমন সচলায়ন তার সদস্যদের জানিয়েই দেয় তারা সিলেক্টিভ।

আরও বলা দরকার যে, এই ব্ লগেই পূর্বে কপিরাইট বিষয়ক এক বিতর্কে কবি আলফ্রেড খোকন এর পোস্ট এর উত্তর তো দেয়া হয়নি, বরং তার পোস্ট প্রথম পৃষ্ঠা থেকে সরিয়ে দিয়েছিলেন মডারেটররা। এর প্রেক্ষিতে খোকন সামহয়ার বর্জনের ঘোষণা দেন। পরবর্তীতে অন্যান্য ব্লগারদের হস্তক্ষেপে ও অংশগ্রহণের ফলে সামহয়্যার কিন্তু কপিরাইট বিষয়ে তার অবস্থান পরিবর্তনই করেছিল। এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কপিরাইট নিয়ে নয় (অর্থাৎ নীতিমালা নিয়ে নয়), যে প্রক্রিয়ায় নীতিমালা ভঙ্গের বিচার হচ্ছে তা নিয়ে। ব্ল্লগ স্বয়ং নীতিই পরিবর্তন করে ফেললেও মডারেটররা তো তাদের অন্যায় আচরণের জন্য তো আলফ্রেড খোকনের কাছে ক্ষমা প্রার্থনা করেননি!


আমার সুষ্পষ্ট দাবি, হাসিব নিকের বিচার প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, কিন্তু তাকে আদৌ নোটিশ দেয়া হয়নি এই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে মডারেটররা ক্ষমা প্রার্থনা করুক এবং তাদের বদলি/ চাকরিচ্যুত্যি/ অন্যকোন ধরনের প্রশাসনিক শাস্তি পাক।



আর সকল সহব্লগারের প্রতি আমার প্রশ্ন, এই লেখার মাঝে কোন ব্লগ, রাষ্ট্র, সমাজ, ধর্ম বিরোধী বা ব্যক্তিচরিত্র হনন কারী ইঙ্গিত, উক্তি কি আপনারা পাচ্ছেন যার কারণে কাউকে জেনারেল করা যায়?
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ সকাল ১১:৫২
১২৭টি মন্তব্য ৯৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×