পত্র পাইলাম। ব্যাখ্যা পাইলাম না।
dear kharejii,
on the happy occasion of somewhere in... blog´s 4th anniversary and remembering your engagement and contribution to the blog community, we have removed the previously applied bans to your account and restored full access. we hope that your continued contribution to this site will make us proud.
happy blogging,
the somewhere in... blog team
মানে ঈদ কি নানান পালাপর্বন উপলক্ষে যেমুন বন্দীমুক্তি হয়, সেইরকম আমিও দণ্ডমুক্ত হৈলাম।
কিন্তু দণ্ড কেনো পাওনা হৈছিলো, তা আর জানা হৈল না। যতদূর মনে পড়ে, মাস ছয়েক আগে নোটিশবোর্ডের একটা পুস্টে বৃত্তবন্দী না আর কার যেন কমেন্টের সমর্থন কৈরা কৈছিলাম, নুটিশ বোর্ডের সব কমেন্টই একই রকম লাগে, যেন জমজ কমেন্ট!
ওই শেষ। পরের বার দেখি আমার য়্যাকাউন্ট ফ্রিজ! লগ ইনও করা যায় না। ক্রমে ক্রমে তা কমেন্টে ব্যানে নাইমা আসলো।
যারা যারা সহানুভূতি জানাইছেন, সকলকে কৃতজ্ঞতা জানাই। প্রথমবার ব্লগে ব্যান খাইছিলাম বিচার প্রক্রিয়া উন্মুক্ত করার দাবি জানায়া, সেই পোস্টের প্রিয় ব্লগারদের একজন দূরের পাখির একটা কমেন্টে যতদূর মনে পড়ে উল্লেখ করে আপাতত বিদায় নেই:
দুরের পাখি বলেছেন: পুস্টের সাথে তো আদিকাল থাইকাই একমত । আমার মনে হয় প্রথম পাতায় একটা ট্যাব থাকা উচিৎ মডারেশন সংবাদ নামে , ঐখানে অন্তত কে কোন কারণে শাস্তি পাইল তার একটা বর্ণনা থাকবে, সবাই দেখার জন্য । দুরের পাখি বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে ।
আমারও তাই মত, এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


