আমার প্রিয় পোস্ট

--------

মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট]

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫

শেয়ারঃ
0 0 0

[উৎসর্গ : আমার প্রিয় কয়েকজন ব্লগার ব্লগ ছেড়ে দিয়েছেন এবং কয়েকজন মনে কষ্ট নিয়ে লিখে যাচ্ছেন - তাদেরকে।]

১.
এক ছিলেন ঈশ্বর - ব্যতিক্রমী ঈশ্বর। অন্যান্য ঈশ্বরদের যেমন শুধু এক কাপ চা খেলেই দিনটা পার হয়ে যেত - এই ঈশ্বরের আবার কফি না খেলে চলতোই না। আর কিছু হোক বা না হোক সারাদিন তার টেবিলে কফি মগে ধোঁয়া চাই-ই চাই। তাও আবার যেনতেন কফি নয়- জ্যামাইকান ব্লু মাউনটেইন। যাই হোক, কফি খরচ কমাতে না পারায় এই ঈশ্বরকে প্রতি বছর মোটা অংকের বাজেট ঘাটতিতে পড়তে হচ্ছিল। পৃথিবীর মানুষগুলো বেয়াড়া হয়ে যাওয়ায় দিন দিন তারা প্রার্থনা আশংকাজনকভাবে কমিয়ে দিচ্ছিল, আর সেই সাথে উপাসনালয়গুলোও জীর্ন হয়ে মাটিতে মিশে যাচ্ছিল। তো ইনকামের ঐ খাতও বন্ধ।

ঈশ্বর ভেবে দেখলেন মানুষের সাথে আর পেরে উঠা যাবে না, তবে আশার কথা হচ্ছে এই- যেভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে, তাতে পশু-পাখি সমাজ দিশে হারা। পশুদের খাবার-দাবারের পিছে খরচ বেশি হওয়ায় এই মন্দাকালে তাদের নিয়ে বিজনেসে নামার প্ল্যান বাতিল। বাকি রইলো কেবল পাখি। ঈশ্বর লক্ষ্য করলেন, পাখিদের জন্য কোন অভয়াশ্রম নেই। যেই ভাবা, সেই কাজ- ছোটখাট একটা পাখি মেলা দিয়ে শুরু করলেন। নিশ্চিত দ্বিতীয় কোন প্ল্যাটফর্ম না থাকায় দলে দলে নানান জায়গা থেকে নানান জাতের পাখি এসে ভিড় করতে লাগলো। পাখিরা এসে গান গায়, ডালে ডালে উড়ে বেড়ায়। অনেক পাখি তাদের আত্মীয় স্বজনদেরও ডেকে এনে ভিড় বাড়িয়ে দিল। পৃথিবীর শান্তিপ্রিয় মনুষগুলো এর ফাকে মেলার খবর জেনে গেছে। তারা তাদের কর্মচঞ্চল দিনের শেষে মাঝে মাঝে এসে দু'দন্ড জিরিয়ে যেত।

২.
তো ভিড় যেখানে আছে, আর আছে শান্তি - কর্পোরেটরা সেখানে লাদি ছাড়বেই। মেলার খবর তাদের কানেও পৌঁছুলো। তারা মাঠ পর্যায়ের তদন্ত শেষে ঈশ্বরের দরবারে গিয়ে হাজির। ঈশ্বরকে তারা অভয়ারন্য করার প্যাকেজ প্রস্তাব দিল। সুযোগ মতো তার বাজেট ঘাটতির কথা জানিয়ে দিলেন। কর্পোরেটরা ঈশ্বরকে আশ্বস্ত করে ফিরে গেল। ঈশ্বরের কপাল থেকে মেঘ সরে গিয়ে নূরের ঝিলিক দেখা দিল। তিনি হাঁক দিলেন, কে কোথায় আছিস? একটু জ্যামাইকা থেকে ঘুরে আয় না!

অভয়ারন্য গড়ে উঠলে পাখি সমাজে ঈদের ফূর্তি লেগে গেল। পাখিরা দলে দলে গান গায়, ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, তা দেয়, ডিম ফুটে বাচ্চা বেড়োয়, বাচ্চাদের কিঁচির-মিচির - সে এক অপূর্ব দৃশ্য। ঈশ্বর যখন বুঝতে পারলেন পাখিরা আর এ জায়গা থেকে যাচ্ছে না কোথাও, তখন তিনি বিশাল এক সভা ডাকলেন। সভায় তার প্র-পিতামহের গল্প শোনালেন। ঈশ্বরের প্র-পিতামহ গান পছন্দ করতেন না মোটেও। একবার বেহুলার স্বামীকে সর্প দংশন করলে সুযোগ বুঝে তিনি বেহুলাকে খুশি মতো নাঁচিয়ে নিয়েছিলেন- এ গল্প শেষে ঈশ্বর বললেন, আমিও আমার অভয়ারন্যে গান বরদাস্ত করবো না। নাঁচতে চাইলে ঠিক আছে, কিন্তু গান কখনওই না। কিন্তু গান না গাইলে তো পাখিদের আর চলে না। তারা চুপি চুপি গান গাইতো, আর ঈশ্বর ধরতে পারলে তাদের ঠোঁটে ক্লীপ গুজে দিত- কারও এক সপ্তাহ, কারও এক মাস এমন বিভিন্ন মেয়াদে। তারপরও পাখিরা এখানেই পড়ে থাকতো। জায়গাটা জনপ্রিয় করেছে তারাই, আর মায়াও পড়ে গেছে ততদিনে।

৩.
অর্থের বড় চরিত্র হচ্ছে- সে কখনো একা আসে না, সাথে অনর্থ নিয়ে আসে ঢের। ঈশ্বরের দু'হাত ভরে টাকা আসতে লাগলো, আর আসতো লাগলো কিছু কু-অভ্যাস। কফি পানের অভ্যাস তো আগেই ছিল। তার সাথে সবচেয়ে ভয়াবহ যে কু-অভ্যাস যোগ হলো তা হচ্ছে, কফির সাথে সাথে পাখিদের বাচ্চাগুলোকে চিবিয়ে খাওয়া, আর টেবিলে আছড়ে ডিম ভাঙ্গা। পাখিরা সব অত্যাচার মেনে নিয়েছিল, কিন্তু তাদের বাসা থেকে ডিম আর বাচ্চা গায়েব হয়ে যাওয়াটা মেনে নিতে পারে নি। প্রতিবাদ করেও কোন লাভ হলো না। মন খারাপ করে দলে দলে পাখিরা অভয়ারন্য ছেড়ে চলে যেতে লাগলো।

এদিকে পাখিরা চলে যাওয়ায় মানুযও আর খুব একটা এদিকে আসে না। কর্পোরেটরা ঈশ্বরকে চেঁপে ধরলো। ঈশ্বর আদর করে কর্পোরেটদের গাল টিপে দিলেন। বললেন, আমি হলাম ঈশ্বর। পাখিরা চলে গেছে তো কি এমন হয়েছে! ডিম আমি বানিয়ে দেব। আমি তা দিয়ে আবার বাচ্চা ফুটাবো। তারপর দেখবেন, দলে দলে আবার আসছে শান্তপ্রিয় মানুষ। ... যে কথা সেই কাজ, ঈশ্বর বসে মস্ত কোৎ দিলেন। কিন্তু ডিম আর বেরোয় না। শুয়ে, উপুড় হয়ে, চিৎ হয়ে, শেষ পর্যন্ত মানুষের কর্মসূত্রের সবগুলো আসন প্রয়োগ করেও কোন লাভ হলো না।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঈশ্বর তার মস্ত কফি পটে বসে ট্রাই করছেন। কি ট্রাই করছেন, আর কি বেরুলো- জানতে চাইলে আপনারা সময়-সুযোগ মতো একবার ঈশ্বরের সাথে যোগযোগ করতে পারেন।




[সতর্কীকরন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে]

 

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২
সুদীপ্ত বলেছেন: সোজা প্রিয়তে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: চউক্ষে পানি আয়া পড়লো :(( :((

২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩
সুদীপ্ত বলেছেন: স্যাটায়ার ফাটাফাটি হৈছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: হ কমপ্লেক্স ;)

৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪
ক-খ-গ বলেছেন: [সতর্কীকরন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে]
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: না রাখার মতন ভুল আমি আর জীবনেও করমু না। দুইটা হারাইয়া শিক্ষা পাইছি

৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮
অরণ্য আনাম বলেছেন: হে ঈশ্বর, তুমি কোথায়???
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ঈশ্বর যথাস্থানে আছেন। সমস্যা খালি ভার্চুয়াল ঈশ্বরদের নিয়া

৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
অক্ষর বলেছেন: [সতর্কীকরন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে]
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: না রাখার মতন ভুল আমি আর জীবনেও করমু না। দুইটা হারাইয়া শিক্ষা পাইছি

৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আজকের প্রতিবাদ্গুলো ভালো হচ্ছে। প্রতিবাদ হতে হবে এইরকম সাহিত্যঘেরা...রইম্য!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: হ, জবাব দিতে দিতে ঈশ্বরের দাঁত ভাইঙ্গা ফালামু আইজকা থেইক্যা

৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
সত্যান্বেষী বলেছেন: আমারও একটা ছানা টেবিলে আছড়ে মেরে ফেলেছেন এই ঈশ্বর। বড় মায়া লাগে ছানাটার জন্য। আহা কি নাদুস নুদুস দুরন্ত ছানা আমার। ক্লোন করার কথা ভাবার আগেই মেরে ফেলায় তাকে আরেক নজর দেখার ন্যূনতম আশাটিও আরে বেচে নেই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: আমারও দুইটা ছানা আছড়াইয়া মারছে। তবে আশা আমাকে দ্রোহের আগুন এনে দিয়েছে

৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২
যীশূ বলেছেন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: না রাখার মতন ভুল আমি আর জীবনেও করমু না। দুইটা হারাইয়া শিক্ষা পাইছি

১০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
শেরজা তপন বলেছেন: @ভাঙ্গা পেন্সিল বলেছেন: আজকের প্রতিবাদ্গুলো ভালো হচ্ছে। প্রতিবাদ হতে হবে এইরকম সাহিত্যঘেরা...রইম্য!'
শতভাগ সহমত
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: হ, আরও আরও প্রতিবাদ চাই

১১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০
অঞ্জন সানি বলেছেন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: না রাখার মতন ভুল আমি আর জীবনেও করমু না। দুইটা হারাইয়া শিক্ষা পাইছি

১২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
সুদীপ্ত বলেছেন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে

গুতা দিলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: মনে আছে।

১৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
তনুজা বলেছেন: সতর্কীকরন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: সবাই সচেতন হইতাছে এইবার

১৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫
হাল্ক বলেছেন: সুদীপ্ত বলেছেন: আপনার পোস্টগুলোর ব্যাক আপ রাখুন। যে কোন মুহূর্তে হাওয়া হইয়া যাইতে পারে

গুতা দিলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: তরগুলান রাখছোস তো!

১৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৭
জানজাবিদ বলেছেন: আহ! এত চমৎকার লিখেন কিন্তু নিয়মিত লিখেন না। হয়তো সংকটের সময়ই ভাল লেখা বেরিয়ে আসে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: হ্যা, এই লেখাটা সংকট না হলে বের হতো না।

১৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০০
দ্বিধা বলেছেন: আশংকাজনকভাবে দুর্দান্ত হইসে...তবে এতো সূক্ষ জিনিস নিরেট জিনিসে গুতা দিবে কিনা, সেটাই প্রশ্ন!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ঈশ্বরের এই জায়গাটা ঘষতে ঘষতে ঠিক করতে হবে।

১৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০
সব্যসাচী প্রসূন বলেছেন: সরাসরি প্রিয়তে... দুর্দান্ত হয়েছে
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: আবারো চউক্ষে পানি আয়া পড়লো :(( :((

১৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪১
আহমেদ রাকিব বলেছেন: চমৎকার, তা সে প্রতিবাদই বলেন আর সাহিত্য। কিন্তু ঈশ্বর কি ঈশ্বরে সেই ক্ষমতা দিয়েছেন, রুপক সাহিত্যের রুপকথা ধরতে কি পারবেন তিনি? নাকি শুধু হাত তালি দিয়ে পিঠ চাপড়ে চোখ মুখ বুজে বলে যাবেন, হেতু কি লিখিনু। শুভ বুদ্ধির উদয় হোক। ঈশ্বর, ঈশ্বরে মংগল করুন। আমিন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: আমিন

১৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৩
শূন্য আরণ্যক বলেছেন: ফাটাফাটি + প্রিয়তে

Click This Link
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: বাধ ভাংগার আওয়াজ আজ হিস হিস শব্দে ঢেকেছে ~~~~~

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১০

লেখক বলেছেন: আজ আমার মন ভাল নেই। নাপিসরে ভালা পাইতাম

২১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
মনির হাসান বলেছেন: খাড়ার উপর নাড়ায় দিছেন ! ! ! অসাধারন !

পোস্ট ব্যাকআপ নিয়া রাখমু .. মাগার আইলসামীতে ধরে যে ..
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১১

লেখক বলেছেন: ঘুমের জন্য সারাজীবন পইড়া আছে। এই কয়ডা দিন জাইগা থাকেন

২২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৫
সন্দীপন বসু মুন্না বলেছেন: নাফিস ইফতেখার এর ব্যান এর তীব্র প্রতিবাদ জানাই।
পুর্নবিবেচনার দাবি জানাচ্ছি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: যার কাছে দাবী জানাবেন তার বিবেচনা বোধের উপর বিশ্বাস আনতে হবে আগে।

নাফিস আমার মনটা খারাপ কইরা দিল।

২৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫
হাল্ক বলেছেন: তোর রম্য ত বেফক হিট খাইছে। সাবাস!!
আমার রম্য মডুর হাতে ডিলিট খাইয়া- আমি জেনারেল। আর যাই করোস দুলাভাইরে নিয়া মস্করা করিস না। সেইটা কইরাই আমি মরলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: এইটা রম্য না, মন খারাপ কইরা লেখছি।

২৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৩
কালপুরুষ বলেছেন: এইটা পড়লাম। জটিল হৈছে। খাঁটি রম্য রচনা কোন সন্দেহ নাই। মজা পাইলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: প্লীজ, রম্য বলবেন না। আমি শুধু মজা করার জন্য লিখি নাই

২৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭
পতত্রী বলেছেন: স্যাটায়ার ফাটাফাটি হৈছ।



@মনির ভাই, সাবধান।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ঈশ্বরের বোধোদয় হোক

২৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১
লীনা দিলরূবা বলেছেন: জটিল হৈছে। আপ্নে ত ভাই দারুণ লেখেন। তয় ব্যান খায়েন না আবার;)
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আমি আফনেরে ডাকছিলাম- আফনেও যাতে ঈশ্বররে নিয়া দুই-এক পাতা লেখেন। মনডা খুবই খারাপ আছে।

২৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১
অগ্নিকন্যা বলেছেন: আপনার নিকের স্বার্থক ফসল এই রম্য.............দয়াকরে চালিয়ে যান।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: আমিও তাই বলি, এই কথাটা এখনও কেউ ধরলো না!

এর একটা কারন হতে পারে, এই নিকের প্রথম খোচাখুচি শুরু হয়েছিল আপনার ব্লগে। ;) নো হার্ড ফিলিংস প্লীজ!! ;) ;)

২৮. ০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৩
মুক্ত বয়ান বলেছেন: ব্যাপক খোচা দিছেন তো ভাই। দুর্দান্ত। হে ঈশ্বর, তুমি কুতাই???
জেনারেল হইতে মনচায় না। তাই সাবধান!! "সাধু সাবধান!!"
০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৮

লেখক বলেছেন: আমি আবার কি করলাম! :|
শুধু একটা গল্পই তো বললাম!! :) :)
হা ঈশ্বর!! রক্কা করো!

২৯. ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১:২৭
রাসেল মাহদুদ বলেছেন: ভালো স্যাটায়ার। কিন্তু আশ্চর্য হলাম, এতোদিনেও কেউ আপনার মাথার দাম নির্ধারন করলো না যে? তাহলে কি জায়গামতো লাগাইতে পারেন নি :-&

 

মোট সময় লেগেছে ০.৯৭৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘাস কাটি
nossho.raj@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই