somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকাল বেলা যে খবরটি পড়ে মেজাজটা হট হয়ে গেল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বললেন বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের মতো কম দামে কোথাও পণ্য বিক্রি হয় না

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো কম দামে পণ্য বিক্রি হয় না। তার পরও গরিব জনসাধারণের কথা চিন্তা করে সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবন মিলনায়তনে সারা দেশের চেম্বারগুলোর সংগঠন কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টসের সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মধ্যে ছোট একটি গোষ্ঠী নিত্যপণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটে নিতে মজুদদারি করছে। কিছু ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের মধ্যেও দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেম্বার নেতাদের ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী।
কোন ব্যবসায়ী কোন পণ্য কত দিন মজুদ রাখছেন, কোন সময় এবং কী দামে বিক্রি করছেন, তা চিহ্নিত করার জন্য বাণিজ্যমন্ত্রী চেম্বার নেতাদের প্রতি আহ্বান জানান।
ফারুক খান বলেন, অসাধু ব্যবসায়ীদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। সরকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম দেড় বছরে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশেও কয়েকটি পণ্যের দাম কিছুটা বেড়েছে। কিছুদিনের মধ্যেই পণ্যের দাম আরও সহনীয় হবে।
সভায় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, গুটিকয়েক ব্যবসায়ীর অতিমুনাফা করার প্রবণতা সমাজের কাছে ব্যবসায়ীদের প্রকৃত অবস্থান খাটো করে দিচ্ছে। ব্যবসায়ী মহলের অর্জিত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অথচ ব্যবসায়ীরাই এ দেশের উন্নয়নের রূপকার।
অন্য চেম্বার নেতারাও স্বীকার করেন, কিছু ব্যবসায়ীর কারণে দেশে চাল ও ভোজ্যতেলের দাম বাড়ছে।
সভায় নওগাঁ চেম্বারের সভাপতি শামসুল হক বলেন, গত ১ জানুয়ারি থেকে মাত্র ৪৩ দিনে নওগাঁ থেকে ঢাকার জন্য ছেড়ে আসা চালভর্তি পাঁচটি ট্রাক ছিনতাই হয়েছে। এতে দুজন শ্রমিকও নিখোঁজ হয়েছেন।
দিনাজপুর চেম্বারের সভাপতি নুরুল মঈন জানান, ঢাকামুখী চালভর্তি ট্রাক গাজীপুরে এবং নরসিংদীমুখী ট্রাক কাঁচপুরে আসার পর ছিনতাই হচ্ছে। এ পর্যন্ত দিনাজপুর থেকে ছেড়ে আসা ১২টি চালভর্তি ট্রাক ছিনতাই হয়েছে।
শেরপুর চেম্বারের সভাপতি দুলাল মো. কিবরিয়া বলেন, চালের ট্রাক ঢাকায় পাঠালেই ছিনতাই হয়ে যায়। ট্রাকগুলো পরে গাজীপুরে পাওয়া গেলেও চাল পাওয়া যায় না।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় প্রথম সহসভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি এ কে এম সেলিম ওসমান, সার্ক চেম্বারের সহসভাপতি আবুল কাসেম আহমদ, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, মোহাম্মদ আলী, পরিচালক মনোয়ারা হাকিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।




ভাইয়েরা আমার মেজাজ তো এখন হট তাই কি বলতে কি বলে ফেলি তাই এখন আপনারা কিছু বলেন ।
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×