আমাকে ডাকিছো তুমি,
শান্ত বিকেলের শোভা ছড়িয়ে দিয়ে।
আমি তখন বর্ষাস্নাত হয়ে জলপাঠ করছি,
ভেজা ধূলোর গন্ধে রামধুনুর শাড়ীতে
তোমার রুপ আঁকছি পূবাকাশের আঙিনায়।
আমাকে ডাকিছো তুমি,নিঝুম রাতের গহীনে,
নিকষ রাতের অপ্সরী হয়ে।
আমি তখন ফাগুনের লাল শিমুলের উল্লাস দেখছি তোমার-
সৈকতের বেলাভূমির পাড়ে অরণ্যের নির্জনতায়।
আমাকে ডাকিছো তুমি,তাজা ভোরের কুয়াশায়,
সবুজের শ্রান্ত পরশে,সফেদ বসনের ঐন্দ্রজালে।
আমি তখন,ভাবছি,এ ভ্রান্তির আহবান শুধু তন্মতায়।
এক পুরুষকেই ডাকো প্রিয়া,বিকেল,রাত,সন্ধ্যা, ভোরে
শত পুরুষের মাঝে তোমার শত আহ্বানে ডেকোনা আর,
সে যে ধূসরিত করে শুধু অভিসার, পৌঁছেনা স্বর্গদুয়ারে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



