somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুদের নামকরনের ইতিহাস :P:P

০৮ ই মে, ২০১১ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমারা বন্ধুমহলে নিজিদেরকে নিজেরা নানা নাম দিয়ে থাকি। সেরকম আমার বন্ধুদের ও আড্ডায় নানা নামে তৈরী হয়। ওদের নামকরনের সার্থকতা কতটুকু জানিনা তবে নামের উৎপত্তিটা বলতে পারি-

০১. বিবিসি : আমার বন্ধু রবিউল যার কোন কিছুই পেটে থাকেনা। কেউ কিছু একটা বললেই সবার কাছে বলে দেয় এ কারণে কেউ কিছু ওকে বলতে চায়না। আর যদি ভুলবশত বলে ফেলে তাহলেই হয়েছে পুরো দুনিয়াকে ও জানিয়ে দিবে তাই ওর নাম দেয়া হয়েছিল বিবিসি।

০২. ঝনঝইন্যা: কথিত আছে এ বন্ধুটির জন্মের সময় ওর নানী ভুল করে মধুর জায়গায় কুইনাইন খাওয়াই দিছিল যার কারণে তার কথায় কোনো মধু নাই :P:P। যে যা কিছু বলবে সে সবসময় তার এগিনেষ্টে বলবে আর যখন বলা শুরু করে আর কাউকে বলতে দিবেনা।

০৩. পেন্টিয়াম আধা: ইনি খুবি পন্ডিত তবে সবসময় সবকিছু একটু দেরিতে বুঝেন এবং যেকোন কিছু করতে খুব সময় নেন। হয়ত কার্ড খেলতে বসছি সবাই কার্ড ফেলে বসে আছি আর ওকে দশবার বলার পর বলবে কি খেলা হচ্ছে।

০৪. শিন্নি: এ বন্ধুটি মিষ্টিজাতীয় জিনিস খুব পছন্দ করে বিশেষ করে পায়েস কিন্তু ঠিক বলতে পারবোনা ওর নামটা পায়েস না হয়ে শিন্নি হলো কেমন করে।

০৫. আটা: এ বেচারার জন্য দু:খ হয়। কত সুন্দর নাম রুবেল কিন্তু বাপের আটা ময়দার মিল থাকার কারণে বেচারার নামটাও আটা হই গেল, ওকে আটা ছাডা আসল নামে কেউ ডাকছে এটা আমার মনে পড়েনা ।

০৬. সুমি: আমার এ বন্ধুটি খুবি শান্তশিষ্ট আর লাজুক তার প্রতিদান সরূপ তাকে তার ডাকনাম (মাসুম) এর সাথে মিল রেখে সুমি ডাকা শুরু হল।

০৭. বিলাই রাসেল: এ বন্দুটির চোখের রং বিডালের চোখের মত আর ওখান থেকেই ওর নামের সামনে বিলাই জুড়ে দেয়া হয়।

০৮. সুপারি: রাজিব খুব সুইট একটা ছেলে কিন্তু একসময় ওর বাবার নাকি সুপারির আড়ত ছিল তাই ওর নাম হয়ে গেল সুপারি।

০৯. বোটকা মিশু: এ বন্ধুটির নামকরন টা একবারি সার্থক। কলেজে পড়ার সময় থেকেই ও বিশাল দেহের অধিকারী ছিল আর এখন তো ও ওঠলে ঐ রিক্সায় আর জায়গা থাকেনা।

১০. টনিক: এই বন্ধুটি আর আমরা যে চায়ের দোকানে আড্ডা দিতাম সে দোকানের ছেলেটার একিই নাম ছিল জাহাঙ্গির। আর এটা নিয়ে সবাই ওকে ক্ষেপাত ও আসলেই হুদাই চিল্লাইত এই জাহাঙ্গির চা নিয়ে আয়। এই বিরক্তি থেকে বাচতে সে নাম পরিবর্তন করে রাখল অনিক কিন্তু বিধাতা বাম। এতে ও রক্ষা হলনা সবাই ওকে টনিক ডাকা শুরু করল।

১১. বাকসা ভাই: আমার এই বন্ধুটি জব্বর নামের অধিকারি রিয়াজ উদ্দিন বাদশা। চায়ের দোকানের ছেলেটার উচ্চারনে সমস্যার কারণে ওকে বাকসা ভাই বলত। আর আস্তে আস্তে আমরা সবাইও বলা শুরু করলাম। আর আমি একটু আধুনিক করে বক্স ডাকি।

১২. সরপুটি: কলেজে আমাদের ক্লাশের সবচেয়ে চটপটে মেয়েটির নাম চামেলি। সবকিছুতেই একটু লাফালাফি বেশি করত। তাই সবাই ওর নাম দেয়া হয়েছিল পুটি। কিন্তু এ নামে তার ঘোর আপত্তি তাকে নাকি অপমান করা হয়েছে নাম রাখছি যখন বড়সড় দেখে রাখা উচিত ছিল। তখন আমরাও নামটাকে একটু বড় করে সরপুটি করে ফেলি।

১৩. টিকটিকি: ইনি ছিলেন খুবি ইস্মাট সাইজে ছোটোখাটো হলেও ছেলেদের পকেট খালি করাতে ওস্তাদ ছিলেন। কলেজের আশেপাশের ফাস্টফুড় গুলোতেই বেশি আড্ডা দিতে পছন্দ করতেন। সেজন্য আমরা আড্ডায় উনাকে কম সময়ের জন্য পেতাম। তার ছোটখাটো সাইজের জন্য সবাই আডালে টিকটিকি ডাকতাম।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ সকাল ১০:৪৯
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×