somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাংলা একাডেমী না বাংলা একাডেমি"

১২ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার চাকুরির ইন্টারভিউ। অনেক প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল- 'কলোনী' শব্দের বানান। আমি বললাম ক-লো-নী। আমি থাকতাম একটি কলোনীতে যেটির সাইনবোর্ডের বানানও ছিল ঐ একই। কিন্তু আশ্চর্য। আমার বানানটি ভুল বলে রায় দিলেন প্রশ্নকর্তা। বললেন বানানটি হবে ক-লো-নি। অন্য নিয়োগকর্তাদের কেউ কেউ এর প্রতিবাদ করলে প্রশ্নকর্তা ব্যাখ্যা করলেন- বাংলা একাডেমীর বাংলা অভিধানে নতুন নিয়ম অনুযায়ী যেকোন বিদেশী ভাষার বাংলা অনুবাদে দীর্ঘ-ই-কার 'ী' ব্যবহার করা যাবে না। সেস্থলে হ্রস্ব-ই-কার 'ি' ব্যবহার করতে হবে। আমিও জানলাম, শিখলাম এবং চারিদিক থেকে ভুলগুলো আমার চোখে পড়তে লাগলো- নার্সারী, প্রিপারেটরী, ডরমেটরী, আরো কতো কি?
কিন্তু একদিন আশ্চর্য হই একটি বানান দেখে। বানানটি হচ্ছে- একাডেমী। আর এই একাডেমী আর কিছু নয়- খোদ বাংলা ভাষার নিয়ম বাতলানো প্রতিষ্ঠান "বাংলা একাডেমী"। তাঁদের নিয়ম অনুয়ায়ী তো নামটি হওয়া উচিত ছিল "বাংলা একাডেমি"। আজো বহাল তবিয়তে "বাংলা একাডেমী" দীর্ঘ-ই-কার 'ী' নিয়ে স্বগর্বে অবস্থান করছে। এতটুকু পরিবর্তনও এতগুলো বছরেও হলো না। এতো "শর্ষেতে ভূত"।
আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাওয়া বাংলা ভাষার যদি এই হাল হয় তবে এটি কি গৌরবের না লজ্জার?
বানান নিয়ে এমন হাজারো বিভ্রান্তি ছড়িয়ে আছে আমাদের সভ্য শিক্ষিত সমাজে। কারন আর কিছু নয়। কারন হচ্ছে বিভিন্ন টাকার নোটগুলোর মতো বাংলা ভাষাও ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। ফলে সঠিক বাংলা বানান বা উচ্চারণ রীতির কোন ঠিক থাকছে না। ৯০% শিক্ষিত লোক পাওয়া যাবে যাদের বানান বিভ্রান্তি রয়েছে। এ বিভ্রান্তি শুধুমাত্র বাংলা ভাষায়। অন্য ভাষায় নেই। আমার জানা মতে অন্য কোন ভাষা এত দ্রুত পরিবর্তিত হয় না বাংলার মতো।
২১শে ফেব্রুয়ারিতে আমরা বাঙালি সাজার প্রতিযোগিতা শুরু করি। ঐ ১ দিনই। তারপর আবার মিশ্র পদার্থ। বিটিভির "আবহমান বাংলা" অনুষ্ঠানটি সকলকে মনোযোগ দেয়ে দেখার ও উপভোগ করার অনুরোধ করছি বাঙালি ভাইবোনদের। আর ভুল সংশোধন ও বানান বিভ্রান্তি দূরীকরণে স্থায়ী পদক্ষেপ নিবে "বাংলা একাডেমি" এ আশা করছি।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×