গোল সমাচার......(পড়ে তাল গোল পাকিয়ে ফেললে আমি দায়ী নই)............
গোলাকার প্লেটে ভাতের সহিত গোলাকার ডিম্ব আর গোল মরিচ মাখিয়া গোল গোল করে গোলাকার মুখে ঢুকাইয়া গোলাকার উদর পূর্ন করিয়া ভাবি সাথে গোল আলু থাকলে মন্দ হতনা। গোলাকার লাউ কুমড়া রসুন পিয়াজ ইত্যাদি সব্জি ছাড়া আমাদের ভোজনত চিন্তাই করা যায় না। গোলাকার মিষ্টি রসমালাই কে অপছন্ত করে বলুন ?
গোল ফ্রেমের চশমার ফাঁক দিয়ে গোলাকার চোখ কিন্তু গোলের দিকেই বেশি টানে। আর গোল হয়ে বসে আড্ডায় দু একটা গোল না মারলেত আড্ডাই জমে না। এরই ফাঁকে চলে গোলাকার সিগারেট।
গোলাকার বল দিয়ে ফুটবল খেলে গোল হলেই গোল গোল বলে সোরগোল করি। শুধুই কী ফুটবল ? ক্রিকেট, ভলিবল, টেনিস যাই খেলতে যান না কেন গোলাকার বলই কিন্তু লাগবে।
বন্দুকের গোলাকার নল দিয়ে বের হওয়া গোল গুলি কিংবা গোলাকার গ্রনেটে গোলাকার পথে ঘুরতে থাকা জীবন ঘড়িটা মুহূর্তে থেমে যায়।
এতক্ষনে আপনার গোল মাথাটা যদি তাল গোল পাকিয়ে মস্তিস্কে গোলযোগের সৃষ্টি না করত তবে গোল নিয়ে আলোচনা আরও করতাম। ভবিষ্যতে গোল নিয়ে গোল টেবিল বৈঠক করলে মন্দ হয় না।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।