somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'শিবিরের দাবি মেনে' নাট্য সংগঠনের ওপর রাবি প্রশাসনের খড়গ

২০ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্র শিবিরের দাবির মুখে ধূমকেতু নাট্য সংসদকে ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

'মান্দার' নাটক ঘিরেই নাট্য সংগঠনটির ওপর এ নিষেধাজ্ঞা এলো। ছাত্র শিবিরের দাবি, ওই নাটকের মাধ্যমে হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননা করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক মোহাম্মদ শাফি নাটক মঞ্চায়ন ও ধূমকেতু নাট্য নিষিদ্ধ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এতে বলা হয়, "ধূমকেতু নাট্য সংগঠনটি অনিবন্ধিত সংগঠন, তাই ক্যাম্পাসে তাদের সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলো।"

এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে নিবন্ধিত সংগঠনগুলোকে তাদের কর্মকাণ্ডে কোনও ব্যক্তি, গোষ্ঠী বা স¤প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে- এমন কিছু করা থেকে বিরত থাকতে বলা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত সাংবাদিকদের বলেন, "সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।"

'মান্দার' নাটকে 'রসুল মিয়া' নামে একটি চরিত্র ব্যবহার এবং চরিত্রটিকে ব্যঙ্গ করার মাধ্যমে হজরত মুহাম্মদকে অবমাননা করা হয়েছে দাবি করে বেশ কিছুদিন ধরেই 'সচেতন ছাত্রসমাজ' নাম দিয়ে ছাত্র শিবির নাট্যকর্মীদের ক্যাম্পাস থেকে বহিষ্কার এবং ধূমকেতুকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছিল।

এর পরিপ্রেক্ষিতে প্রশাসন ১১ সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করে।

তবে ওই কমিটির কয়েকজন অভিযোগ করেছেন, তাদের সুপারিশ অনুয়ায়ী কাজ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একপেশে সিদ্ধান্ত নিয়েছে।

কমিটির সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক মোখলেছুর রহমান ও অধ্যাপক শাহ্ আজম শান্তুনু সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া লিয়াজোঁ কমিটির প্রতিবেদনে কাউকে দোষী কিংবা 'মান্দার' নাটকে মহানবীকে ব্যঙ্গ করার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

প্রশাসনের এ সিদ্ধান্তে ক্যাম্পাসের সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

উদীচীর রাবি শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম সাংবাদিকদের বলেন, "পর্যাপ্ত তদন্ত ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন হঠকারি সিদ্ধান্ত নিতে পারে না। উদীচী কর্মীদের পরিচালনায় ভবিষ্যতে ক্যাম্পাসে 'মান্দার' নাটকটি মঞ্চায়ন হবে।"

জামায়াত-শিবিরের কাছে নতজানু হয়ে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, "প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, "লিয়াজোঁ কমিটির সুপারিশ না মেনে প্রশাসন কীভাবে এই সিদ্ধান্ত নিল তা প্রশ্ন সাপেক্ষ।" তিনি নাট্য সংগঠনকে নিষিদ্ধ করায় নিন্দা জানান।

জেলহত্যা দিবস পালন এবং লালন ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত ৩ নভেম্বর রাবির 'ভাস্কর্য রক্ষা মঞ্চ' আয়োজিত অনুষ্ঠানে 'মান্দার' নাটকটি মঞ্চস্থ হয়।

সুত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×