কিন্তু যারা মোটামুটি রোমান্টিক কমেডি টাইপের চলচ্চিত্র পছন্দ করেন তাদের ছবিটা ভালো লাগার বেশ ভালো সম্ভাবনা আছে।
মুভিটার নাম "My Life In Ruins"।ছবিটার কাহিনী ঘিরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক হতে আগ্রহী জর্জিয়া নামের এক মহিলাকে কেন্দ্র করে।কিন্তু তার স্বপ্নের সেই চাকুরি না মিলাতে তাকে খানিকটা বাধ্য হয়ে গ্রীসে ট্যুর গাইডের কাজ করতে হয়।কিন্তু এখানেও পদে পদে বিপত্তি।ইতিহাসের এই তীর্থভূমিতে বিভিন্ন দর্শনীয় জায়গায় ট্যুরিস্টদের সে যেন সেই জায়গার ইতিহাসের ক্লাস নিতে থাকে।ফলে তার প্রশংসাপত্রে তার ব্যাপারে কমেন্ট আসে "boring" অথবা "average"।যার কারণে তার এই চাকুরিটা যায় যায়।এমন অবস্থায় তার ঘাড়ে পড়ে নতুন এক ট্যুরিস্ট গ্রুপ এর দায়িত্ব।এই গ্রুপে আছে সদ্য বিপত্নীক এক মার্কিন বৃদ্ধ,এক মার্কিন দম্পতি,
এক মার্কিন ব্যাচেলর,তরুণ,দুই স্প্যানিশ ডিভোর্সী মহিলা,এক চরম বৃদ্ধ দম্পতি, ও আরো কয়জন।বাস ড্রাইভার হিসেবে জর্জিয়া পায় হিপ্পি গোছের প্রকোপিকে।সাথে অপর আরেক ট্যুর গাইডের(নিকো)বিরূপ ব্যাবহার তাকে রিতীমত বিরক্ত করে ফেলে।নিজের পদত্যাগপত্র
লিখতে গিয়ে তার মনে হয় My Life In Ruins।এরপর ই ঘটতে থাকে ঘটনা।হিপ্পি ড্রাইভারের চুল কাটা,জর্জিয়ার সিটে প্রতিদিন ফুল পাওয়া,B Group এর ট্যুরিস্টদের নানা রকম মনোজাগতিক ঘটনা......।দেখেই ফেলুননা ছবিটা।খারাপ লাগবেনা মনে হয়।বেশ কিছুটা সময় আশা করি হাসতে পারবেন।আজকাল হাসিটা আমাদের অনেক দরকার।যেকোন ডিভিডির দোকানেই আশা করি পাবেন।নেটেও মেগা আপলোড থেকে পাওয়া যেতে পারে।আর যারা দেখেছেন তারা আমার সাথে কি একটু শেয়ার করবেন আমার সাথে আপনাদের কেমন লাগলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


