আমি রৌদ্র দেখেছি ,
রৌদ্র দেখেছি তোমার নয়নে,
তুমি যখন হাসো,
আমার দিকে তাকিয়ে উচ্ছল হয় অনাবিল আনন্দে--
রৌদ্র তখন ধরা দেয় আমার আকাশে..
পুড়িয়ে শুদ্ধ করে আমাকে.।
আর বৃষ্টি ও দেখেছি আমি.।
টিপটিপ ইলশে গুড়ি বৃষ্টি বা মুষধারার ,
সবই আমি দেখেছি,,,,,,
কিন্তু তখন মনে হয় কাদছো তুমি,
মনে হয় কোন এক দু্ঃখ ভেঙে দিচ্ছে তোমার হৃদয়/
মনে হয় আমার স্বপ্ন যেন ধুয়ে দিচ্ছে তোমার কান্নার অভিশাপ।
তাই বৃষ্টি আমাকে কবি করেনা।
img|http://img|http://media.somewhereinblog.net/images/thumbs/kholajanalarchokh_1255760854_1-Pic_moments101.jpg]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


