somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাপছাড়া একটি ভীতু পোস্ট

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ছোটবেলাতে বা আজো দেখি মা বা বাবারা ছেলেমেয়ে ভালো কিছু করলেই তাকে "বিলাত " পাঠানোর স্বপ্নে বিভোর থাকে।বলে এ দেশে কি গুণীর কদর আছে?নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে এই দেশ শেষ।আমি দেখেছি এদেশে কে কত বড় বুদ্ধিজিবী তার স্কেল সে কত বছর বিদেশে থাকলো আর কিভাবে নিজের দেশের বাজে দিক নিয়ে আলোচনা করল।ভাবছেন পত্রিকা পড়ে বলছি।না আমার নিজের দুই আত্মীয়কেই তো দেখলাম।নাম বলবনা।আমার আত্মীয়রা বলত ওদের মত হও-দেশে থাকতে সরকারী আমলা আর এখন বিদেশে ভালো চাকরি করছে।কতিপয় গুণীজন আবার এমনও বলেন"ভালোই করেছে।এ দেশে কোন ফিউচার(!!!!!)আছে"।অথচ তারা বিদেশে গিয়েছেন সরকারী চাকুরিতে প্রাপ্ত ট্রেনিং এর জন্য।অতঃপর সেখান থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দেশের এই উপকার করেছেন আর এই হল ট্রেনিং এর শিক্ষা????।তারা আমাকে বিদেশ থেকে মেইল করে কি করে সহজে দেশ ছেড়ে পালানো যায়।বিজয় দিবসে আমাকে মেইল করে(মুক্তিযোদ্ধাদের সম্পর্কে)
"I feel pity for them as what they dreamt will never come true. This is not the Bangladesh they fought for should they knew they would never sacrificed their lives."
আমি কি এদের মত হব??অথচ বলতেও পারবোনা সবাই ই এমন ।অনেককেই দেখেছি যারা বিদেশের ১৫০০০ পাউন্ড বেতনের চাকুরির অফার ফেলে দেশে এসে চাকুরি করছে।এতে কি দেশের একটুও লাভ হয়নি।আমি বিদেশে যাওয়ার বিরোধী নই।বিদেশে গি্যে উচ্চতর শিক্ষা নিয়ে এলে দেশ অবশ্যই উপকৃত হবে।আমাদের দেশের হাজারো মানুষ বিদেশে গিয়ে দেশে কোটি কোটি ফরেইন কারেন্সি পাঠাচ্ছে।দেশের উন্নয়নে তারা শরীক হচ্ছে।এসবই ভালো।কিন্তু বিদেশে গি্যে দেশের সমালোচক হয়ে যাব-এ কোন নীতি।তথাকথিত বুদ্ধিজিবীরা তো এইসব ই করে।দেখুন আমাদের পাশের দেশের মানুষ বিদেশে গিয়ে বিদেশী প্রতিষ্ঠানে চাকুরি করছে কিন্তু দেশের স্বার্থের
বিরুদ্ধে ১ টি পাও তারা এগোয় না।বিশ্ব পাট সংস্থা,ইউনিসেফ,জাতিসংঘ কোথায় নেই তারা।আমি ক্ষুদ্রভাবে যা জানি তা হল বিশ্ব পাট সংস্থার সেদেশী্য় কর্তা রা বাংলাদেশের পাটের বাজার ধ্বংসে পরোক্ষ ও প্রত্যক্ষ অবদান রেখেছেন।ওরা ওদের দেশের কাজ করল আমাদের কর্তারা কি করল। ও হো তারা তো তখন রাত ১২ টার টক শো তে দেশ রক্ষার জাল বুনছিলেন।
অনেক তো হল এবার জাগুন।এসব বুদ্ধিজিবী দিয়ে কিছু হবেনা।আমাদের ই জাগতে হবে।আমাদের তো আর বাপের টাকা নেই যে বিদেশে পালাবো।মেধার সেই জোড় ও নেই যে দেশের টাকায় বিদেশ গিয়ে পদত্যাগপত্র পাথাবো। সুতরাং দেশ কে আমাদের ই সুন্দর রাখার রাখার লড়াই এ নামতে হবে যার যার অবস্থান থেকে।আমরা যদি আমাদের উপর অর্পিত কাজ গুলো সঠিকভাবে করি তবেই দেশটি খুব সুন্দর হবে সাথে আমাদের জীবনটাও।

আরও অনেক কথাই লিখবো কিন্তু সাহস নেই। তার উপর ব্লগে যে একটু হ্র্‌দয় খুলে লিখবো তার ও উপায় নেই।আজকাল যেভাবে আমার একজনের পোস্ট অপছন্দ হলেই কমেন্টে অশালীন ভাষায় এটাক করছি তা কি ঠিক?এই যদি হয় মুক্তবুদ্ধির চর্চার উদাহরণ তবে আর কি বলব।বাঁধ ভাঙার আওয়াজ টা কি এভাবে আমরা শ্রুতিকটু করে ফেলছিনা?ভাই আমি ভীতু মানুষ।গালির জবাব দিতে পারিনা।পোস্ট অপছন্দ হইলে মাইনাস দেন।সুপরামর্শ দেন।হাজার মনুষের হাজার মন ।বিতর্ক থাকবেই।কিন্তু প্লিজ কোন কারো পোস্টে অশালীন কথা বলবেন না।প্লিজ...।

৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×