২০০৪ সালের মিস ইন্ডিয়া খেতাব জয়ী বলিউডের অভিনেত্রী ও মডেল শায়লি ভাগত এবার সরাসরি অমিতাভ বচ্চনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। তবে কেবল অমিতাভ বচ্চনই নয়, শায়লি যৌন হয়রানির অভিযোগ উঠিয়েছেন বলিউডের আরো কজন নবীন-প্রবীণ তারকার বিরুদ্ধেও। এই যৌন হয়রানিতে অতিষ্ট হয়ে বলিউডকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।
অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শায়লি ভাগত বলেন, কিছুদিন আগে টিনু ভার্মার ‘দিস উইকএন্ড’ ছবির মহরত অনুষ্ঠানে অমিতাভ বচ্চন প্রধান অতিথি হয়ে এসেছিলেন। অন্য সব পারফর্মারের মতোই আশির্বাদ চাইতে আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম। ঠিক তখনই শ্রদ্ধাস্পদ এই ব্যক্তিটির অদ্ভুত আচরণে আমি মর্মাহত হই। তিনি আমার নিতম্বে হাত রাখেন এবং আঙুল দিয়ে আমার স্পর্শকাতর জায়গায় চাপ প্রয়োগ করেন। এই ঘটনায় আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে যাই যে, কাউকে কিছুই বলতে পারি নি।
শায়লি ভাগত আরো বলেন, অমিতাভ বচ্চনের বয়স এখন ৭০। তিনি আমার দাদার বয়সী। এই বয়সে আমার সঙ্গে এ ধরণের নোংরা আচরণ তিনি কীভাবে করলেন, তা আমার বোধগম্য নয়। আমার সঙ্গে যেহেতু তিনি এরকম কান্ড করেছেন, নিশ্চয়ই বলিউডের আরো অনেক মেয়ের সঙ্গেও তাই করেছেন। কেউ-ই লজ্জায় সংকোচে মুখ খুলতে পারেন নি। কিন্তু কাউকে না কাউকে তো প্রতিবাদ জানাতেই হবে। তাই আমিই মুখ খুলতে বাধ্য হয়েছি।
কেবল অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ক্ষ্যান্ত হন নি শায়লি ভাগত। যৌন হয়রানির জন্য অভিযুক্ত করেছেন খ্যাতিমান নির্মাতা সাজিদ খান ও অভিনেতা আরিয়ান বাব্বরকে।
সাজিদ খান সম্পর্কে শায়লি বলেন, এই নামি নির্মাতা আমাকে ‘হাউসফুল’ ছবিতে কাস্টিং করার জন্য তার অফিসে ডেকেছিলেন। ছবি প্রসঙ্গে দু-একটা কথা বলার পর পরই সাজিদ খান আমার সামনেই দাঁড়িয়ে বিবস্ত্র হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যৌন কর্ম করার প্রস্তাব দেন। আমি আতংকিত হয়ে পড়ি এবং ধাক্কা দিয়ে তাকে সরিয়ে অফিস থেকে বেরিয়ে আসি।
‘চোরো কি বারাত’ ছবির শায়লির সহ-অভিনেতা ছিলেন আরিয়ান বাব্বর। তার বিরুদ্ধেও শায়লি যৌন হয়রানির অভিযোগ তুলেছেন শায়লি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চোরো কি বারাত’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে আরিয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল আমার। কিন্তু কিছুদিন পর থেকেই তিনি আমাকে ঘন ঘন উত্তেজক এসএমএস পাঠানো শুরু করেন। তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার জন্য আরিয়ান আমাকে নানাভাবে প্ররোচিত করার চেষ্টা করেন।
যৌন হয়রানির প্রতিবাদ জানাতেই শায়লি ভাগত বলিউডকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি বলেন, যাদের আমি সম্মানের চোখে দেখতাম তাদের ভিতর বিকৃত যৌনাচার আমার মধ্যে বিতৃষ্ণার জন্ম দিয়েছে। তাই আমি বলিউডকে গুডবাই বলতে চাই। শিগগিরই আমি মিলানে চলে যাবো এবং সেখানে মডেলিংয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলবো।
সূত্রঃ ওয়েব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


