
এ সফটওয়্যার আপনার জন্মতারিখের ভিত্তিতে বলে দেবে ৭০০ কোটি জনসংখ্যার বিশ্বের আপনার জন্মঅবস্থান কততম। এটি তৈরিতে তথ্যভিত্তিক সহায়তা দিয়েছে গ্ল্যোবাল ফ্রুটপ্রিন্ট নেটওয়ার্ক এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)।
এ প্রকল্পে সহায়তা ইউএন পলুলেশন ফান্ড। এর সঙ্গে ছিল ইউএন পপুলেশন ডিভিশনের কারিগরি ক্যালকুলেটর। এ জনসংখ্যা জরিপ সফটওয়্যারের হিসেবে আপনিও আপনার সঠিক জন্ম তারিখের ভিত্তিতে ৭০০ কোটিতে কততম মানুষ তা সহজেই জানতে পারবেন। তবে জন্মবছর ১৯১০ সালের আগে হলে এ নিরীক্ষা আপনাকে গুণতে সামর্থ্য হবে না।
বিবিসির (http://www.bbc.co.uk/news/world-15391515) এ লিঙ্কে আপনার জন্মতারিখ নিবন্ধন করে নেক্সট বাটনে ক্লিক করলেই মুহূর্তেই মিলবে আপনার জন্মসংখ্যা। এ ছাড়াও দেশ ভিত্তিক অবস্থান জানতে নেক্সট ক্লিক করে ‘কান্ট্রি’ অপশনে দেশের নাম লিপিবদ্ধ করলেই পেয়ে যাবেন দেশে আপনার জন্মসংখ্যা কত।
এ অভিনব বিবিসি জনসংখ্যা সফটওয়্যারের হিসাব বলছে বাংলাদেশে প্রতিঘণ্টায় ৩৫৫ মানবসন্তান জন্ম নিচ্ছে, মারা যাচ্ছেন ১০৩ জন আর প্রবাসী হচ্ছেন ৬৬ জন। এ হিসাবের চক্রের সমীকরণে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি হার ১.১ ভাগ। একবার জেনেই নিন ৭০০ কোটি মানুষের বিশ্বের আপনার জন্মসংখ্যা কত এর ঘরে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



