somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন বিপিএল’র টিকিটের মূল্য

২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার সর্বনিম্ন টিকিটের মূল্য পাঁচশ টাকা আর সর্বোচ্চ দাম ধরা হয়েছে ১২ হাজার টাকা। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী মাঠে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন সংখ্যা ২৫ হাজার সাতশ সতেরটি। সাউদার্ন গ্যালারির শহীদ মোস্তাক স্ট্যান্ডের ৩২৮৮টি আসনের প্রতিটির দাম ৩৫০০ টাকা, আন্তর্জাতিক স্ট্যান্ডের ৬৬৪টি আসনের প্রতিটির দাম ৫০০০ টাকা, সাউদার্ন স্ট্যান্ডের ৩২৪০টি আসনের প্রতিটির দাম ১০০০ টাকা, বিসিবি কর্পোরেট লাউঞ্জের ৩০০টি আসনের প্রতিটির মূল্য ৮০০০ টাকা, বিসিবি লাউঞ্জের ৫০টি আসনের দাম ১২০০০ টাকা এবং বিসিবি কর্পোরেট বক্সের ২৬৮টি আসনের প্রতিটির মূল্য ১২০০০ টাকা করে।

ইস্টার্ন গ্যালারির ইস্টার্ন স্ট্যান্ডের ৭৩৮৭টি আসনের প্রতিটির দাম ৫০০ টাকা, বোর্থান স্ট্যান্ডের ৩৫৪১টি আসনের প্রতিটির মূল্য ১০০০ টাকা এবং আন্তর্জাতিক স্ট্যান্ড (উত্তর) ৬৯২টি আসনের প্রত্যেকটির দাম ৮০০০ টাকা করে। আর নর্দান গ্যালারির শহীদ জুয়েল স্ট্যান্ডের ৩০৪৯টি আসনের প্রতিটির মূল্য ৩৫০০ টাকা করে। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারির ভিআইপি গ্রান্ড স্ট্যান্ডের (সাউথ) ১১৮৯টি আসনের প্রত্যেকটির দাম ৫০০০ টাকা, ভিআইপি গ্রান্ড স্ট্যান্ড (নর্থ)’র ১২১১টি আসনের মূল্যও ৫০০০ টাকা, ডিরেক্টর এনক্লোজার (১৪১টি আসন) ও বিসিবি মিডিলের (২৩৭টি আসন) টিকিটের মূল্য ৫০০০ টাকা এবং বিসিবি কর্পোরেট বক্স ২৬০টি আসনের প্রতিটির দাম ধরা হয়েছে ১২০০০ টাকা করে।

এদিকে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের আসন সংখ্যা ১৮৩৩১টি। সাউদার্ন গ্যালারির ক্লাব হাউজের প্রতিটি আসনের মূল্য ৩৫০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ডের প্রতিটির মূল্য ৫০০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড রুফ টপের প্রত্যেকটি আসনের দাম ৮০০০ টাকা এবং হসপিটালিটি বক্সের প্রতিটির মূল্য ১২০০০ টাকা করে। ওয়েস্টার্ন গ্যালারির প্রেসিডেন্ট বক্সের প্রতিটি আসনের মূল্য ১২০০০ টাকা ও ওয়েস্টার্নের (গ্যালারি) প্রত্যেকটি আসনের মূল্য ৫০০ টাকা করে। এছাড়া ইস্টার্ন গ্যালারির আন্তর্জাতিক আসনের প্রত্যেকটির মূল্য ৬০০০ টাকা এবং ইস্টার্নের (গ্যালারি) প্রতিটি আসনের দাম ৫০০ টাকা করে।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫২
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×